August, 2017
ব্রাহ্মণবাড়িয়ায় অবিরামের বর্ষপূতি উপলক্ষে জ্ঞান প্রতিযোগিতা
ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবী সংগঠন অবিরামের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার বিকেলে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশিরুল হক ভূইয়া। ডাঃ মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, সাংবাদিক মো: আরজু প্রমুখ। পরে সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ও বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্চারামপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। বাঞ্চারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান মঙ্গলবার বিকেলে উপজেলার ছফিউল্লা কান্দি ইউনিয়নের বেলানগরে আমির হোসেনের কাছে পূর্বে ৫লাখ টাকা দাবি করে ডাকাতরা মঙ্গলবার বিকেলে আমির হোসেনের বাড়িতে একদল ডাকাত টাকা নিতে আসে। এসময় জনতার তাদের ধরে গণধোলাই দেয় এতে দুই ডাকাত নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। ঘটনার সময় ১ জনকে স্থানীয়রা আটক করে। নিহত ১জনের নাম জীবন মিয়া আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
সেই হাবিবার বিয়ে নিয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ
গত ১৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের উদ্যোগে শিশু পরিবারের অনাথ হাবিবার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরীসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্প্রতি হাবিবার বিয়েকে পুজি করে কতিপয় প্রতারক চক্র বিভিন্ন নম্বর হতে নিজেকে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া পরিচয় দিয়ে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের নিকট মোবাইল ফোনে কল করে হাবিবার বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে বলে তাদের নিকট টাকা দাবী করছে এবং ভবিষ্যতেও দাবী করতে পারে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়াRead More
শোকাবহ মাস আগস্ট শুরু
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই মাসেই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড ছুঁড়ে হত্যার অপচেষ্টা হয়েছিল বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী, আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং ৫ শতাধিক নেতা–কর্মী আহত হন।–বাসস পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনীRead More



















