August, 2017
কসবা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের ৫৭ ধারা বাতিলের দাবী
কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম মোল্লা, সহ সভাপতি প্রভাষক জানে আলম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির, সাংগঠনিক সম্পাদক সজল আহাম্মদ খান, অর্থ সম্পাদক ফায়েজুর রহমান ফায়েজ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম জালাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. মনির হোসেন আজাদী, সদস্য আবুল বাশার পৃথক পৃথক ভাবে বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই ধারা বাতিলের দাবী জানিয়েছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখRead More
সরাইল ডিগ্রি কলেজে জাতীয় ছাত্র সমাজের নবীনবরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে জাতীয় ছাত্রসমাজ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউল হক মৃধা। কলেজ মিলনায়তনে কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, এমদাদুল হক সালেক, উপজেলা জাতীয় পার্ঠির সদস্য সচিব হুমায়ুন কবির, জাতীয় পাঠির নেতা তৌহিদুল ইসলাম,কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এম এ মজিদ বক্স প্রমুখ।
কসবার খাড়েরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা-পুরুষ প্রার্থীদের ব্যস্ততা
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি :: মামলা জনিত কারনে ১ বছর তিন মাস পরে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আগামী ২০ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪শ’ ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার-৭ হাজার ১শ’ ২৯ জন আর মহিলা ভোটার সংখ্যা-৭ হাজার ৩শ’ ৬০ জন। নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীরা বিজয়ের লক্ষ্যে মাঠে ময়দানে পোষ্টারে ছয়লাব করে ফেলেছে এবং প্রার্থীরা এলাকা চষে বেড়াচ্ছেন । শনিবার কসবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: নুরে আলম কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদেরকে জানান; খাড়েরাRead More
আনসার ভিডিপির অফিস, নাকি ছাত্রদলের কার্যালয়। :
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া হতে: নাসিরনগরে আনসার ভিডিপির কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের দলীয় মিটিং থেকে শুরু করে কর্মী সভা পর্যন্ত। তাদের নিজস্ব দলীয় কার্যালয় থাকা সত্বেও সরকারি এ অফিসটি বিভিন্ন সময় ব্যবহার করছে ছাত্রদল। শুধু বিএনপির ছাত্রদলই নয় অভিযোগ আছে আওয়ামীপন্থী কিছু নেতার বিরুদ্ধেও। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,কিছুদিন আগেও আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রত্যাশী একজন নেতা তার কর্মীদের নিয়েও এখানে বসে বিভিন্ন কার্যক্রম পরিচালিত করেন। উল্লেখ্য গত ৩ আগষ্ট ও ৪ আগষ্ট উপজেলা ছাত্র দল নাসিরনগর সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কে.এম মারজান ইসলামের সভাপতিত্বেRead More
আখাউড়ায় বন্দুকযুদ্ধে পাঁচ মামলার আসামী মাদক ব্যবসায়ী বদু নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন বদু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার নুরপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, বদুর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানো ও মাদক ব্যবসার অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হন। আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার জানান, বদু বেশ কিছুদিন যাবত এলাকা ছেড়ে ভারতে পালিয়ে ছিলেন। শুক্রবার এলাকায় আসলে লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সন্ধ্যায় পুলিশে হেফাজতে জিজ্ঞাসাবাদে বদু কিছুRead More
ডিজিটাল যুগে কোনও তথ্যই আর গোপন নয়, বলছেন বিশেষজ্ঞরা
আপনার অনলাইন তথ্য কতটা সুরক্ষিত? প্রতি দিন বেড়ে চলা সাইবার ক্রাইমের ঘটনায় প্রশ্নটা মনে ঘুরপাক খেতে শুরু করেছে নিশ্চয়ই। কিঞ্চিত্ কপালে ভাঁজও পড়েছে। সাইবার হানা ঠেকানোর জন্য নানা রকম উপায়ও বের হচ্ছে। কিন্তু হ্যাকাররা ঠিক বিকল্প পথ খুঁজে বের করে নিচ্ছে সঙ্গে সঙ্গে। রূপ বদলে হামলা চালাচ্ছে। গত মে মাসেই যে ভাবে ওয়ানাক্রাই র্যানসমওয়্যার এবং তার পর পরই পেটিয়া ভাইরাস হামলা চালিয়েছিল বিশ্বের শতাধিক দেশে, এর পর আপনার দেওয়া অনলাইন তথ্য কতটা সুরক্ষিত প্রশ্ন থেকেই যায়। যেমন, ভারতে আধার কার্ডের তথ্য ফাঁস হয়ে যাওয়া নিয়ে নানা রকম তথ্য উঠে আসছিলRead More
নাসিরনগরে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে ৬ষ্ট শ্রেণি ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: নাসিরনগরে সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমার হস্তক্ষেপে ৬ষ্ট শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নাসিরনগর সদর ইউনিয়নের ৬ষ্ট শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ অনুষ্ঠানের খবর পেয়ে প্রশাসন তা বন্ধ করে দেন। জান্নাতুল ফেরদৌস (১১) নাসিরনগর সদরের রিক্সা চালক আব্দুল মোতালেবের মেয়ে। সে নাসিরনগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। বর সাইমন(১৫) উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে। এ ব্যাপারে সহকারি কমিশনার(ভূমি) উম্মে সালমা জানান, ছেলের বয়স বিবেচনা করে তাকে জেল জরিমানা থেকে মাফ করা হয়েছে। কনের মা ও বর পৃথক অঙ্গিকার নামায় স্বাক্ষরRead More
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নবীর হোসেন এর নেতৃত্বে শহরের কুমারশীল মোড় ও সদর হাসপাতাল রোডে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শহরের বিভিন্ন কমপ্লেক্স ভবনের সামনে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও ভাসমান ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। এ সময় ১নং পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোঃ বেলাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহম্মেদসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন বলেন, জনসাধারনের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শহরের ফুটপাতগুলোকে অবৈধRead More
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিতে ৫৭ ধারা বাতিলের দাবী
অপসাংবাদিকদের দায়ভার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব বহন করবে না
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম ও শাহজাহান সাজু এক বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই ধারা বাতিলের দাবী জানিয়েছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ, উন্নয়নRead More
আশুগঞ্জে পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধন ॥ সর্বশান্ত চাষী
ইসহাক সুমন :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার সোহাগপুর বাসস্টেন্ড এলাকার পাশের একটি পুকুরে বিষক্রিয়ায় মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। সোহাগপুর এলাকার মো. মোকলেছুর রহমান এই পুকুরটি ইজারা নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন। পুকুরটির ইজারাদার মো. মোকলেছুর রহমান এর মেয়ের জামাই সেলিম মিয়া জানান, ৯০ শতাংশ যায়গায় পুকুরটি ৪ বছর আগে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। কয়েকমাস আগে পুকুরটিতে পাচ লক্ষাধীক টাকার রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল, সিলভার, শিং সহ দেশীয় নানান জাতের মাছ ছাড়াRead More



















