August, 2017
১৫ আগস্ট জাতীয় শোকদিবস উদযাপনে জেলা শ্রমিকলীগের ১০১ সদস্য কমিটি গঠন
সোমবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এম এ মালেক চৌধুরীকে আহবায়ক ও আলাউদ্দিন আলালকে যুগ্ম আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়।প্রেস রিলিজ
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান: ১২০ কেজি গাঁজাসহ ০১টি প্রাইভেট কার আটক
অদ্য ০৭ আগস্ট ২০১৭ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মুগড়াবাজার নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে একটি মাদকদ্রব্য চোরাচালানী বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ কেজি ভারতীয় গাঁজা এবং ০১ টি প্রাইভেট কার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে একজন আসামী যার ঠিকানা শ্রী অমৃত মোহন (৪০) পিতা- ললিত মোহন, গ্রাম- ঘাগুটিয়া, পোস্ট- কর্মমঠ, থানা- আখাউড়া, জেলা- বি-বাড়ীয়া নামে পলাতক রয়েছে এবং আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও অদ্য ০৭ আগস্ট ২০১৭ তারিখ বিষ্ণপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মনিরুজ্জামানRead More
সরাইল ভূমি অফিসের ঘুষ বাণিজ্য! “২৯ শতক নাল জমির নাম খারিজ ২৫ হাজার টাকা
সরাইল প্রতিনিধিঃ সরাইল ভূমি অফিসের সিটিজেন চার্টার শুধু লোক দেখানো। ভেতরে অসৎ কর্মকর্তা কর্মচারিদের ঘুষ বাণিজ্য সিটিজেন চার্টারকে কবর দিচ্ছে। আর লোকজনের হয়রানি তো আছেই। পদের সাথে দায়িত্বের কোন মিল নেই এ অফিসের কর্মচারিদের। ঘুষ দিয়েও ৪-৫ মাস ঘুরতে হচ্ছে সাধারন লোকদের। আবার মাঝে মধ্যে গ্রাহকদের শুনতে হয় চটকদারি উক্তি। সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া গ্রামের বাসিন্ধা আবদুর রহিমের স্ত্রী রাবেয়া বেগম (৭২)। কুট্রাপাড়া এলাকার ২৯ শতক নাল জমির ক্রয়সূত্রে মালিক তিনি। গত মাঠ জরিপে নিজ নামে বিএস ও হয়ে এসেছে। গত ৫ মাস আগে ওই জায়গার নাম খারিজের জন্য আসেনRead More
নাসিরনগর থেকে নিখোঁজ হাফেজ যোবায়ের রাসেল নিখোঁজ
এম.ডি.মুরাদ মৃধা: নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠাল কান্দি গ্রামের হাফেজ যোবায়ের (রাসেল) দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর পিতার নাম সাস্তো মিয়া। যোবায়ের রাসেল গত মাসের (জুলাই ২০১৭) ১৮ তারিখ থেকে নিখোঁজ। তাঁকে ফিরে পেতে মরিয়া হয়ে খুঁজছে পরিবারের লোকজন। তার পিতা সাস্তো মিয়া জানান, তার ছেলে এর আগেও তিন বার বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। এ নিয়ে ৪ বার হল। সে মাদ্রাসা হতে বাসা খাবার খেতে আসার পর আর খুঁজে পাওয়া যায় নি। নিখোঁজ হবার সময় তার পড়নে ছিল সাদা রঙ্গের পান্জাবী। কেউ তাঁর সন্ধান পেলে এই সেল নম্বরগুলোতে ফোন করেRead More
প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের মধ্যে ডলিভারী কিটস বক্স বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যানে কাজ করছেন: মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যানে কাজ করছেন। তিনি গতকাল রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলানায়তনে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের মধ্যে ডেলিভারী কিটস বক্স বিতরণকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাRead More
নির্বাচন যখনই হোক আমাদের প্রার্থী নৌকা,নৌকাকে সামনে রেখেই দলকে সংগঠিত-শক্তিশালী করতে হবে–উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর এগিয়ে নেয়া অসাম্প্রদায়িক-ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক রাজনৈতিক আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার বিকালে ইসলামপুর বাজার এলাকায় এক সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য,জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,বিজয়নগর উপজেলা সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সাধারণ সম্পাদক উপজেলাRead More
আখাউড়ায় গৃহবধূর লাশ উদ্ধার:: হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রোজিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোজিনা আক্তার উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের সুজন মিয়ার স্ত্রী ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের মো. ফুল মিয়ার মেয়ে। তার এক বছরের একটি সন্তান রয়েছে।বিয়ের আগে রোজিনা ও সুজন সম্পর্কে খালাতো ভাই-বোন ছিলেন। পুলিশ রবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করার অভিযোগ পাওয়া গেছে। তবে সন্ধ্যা সাতটা নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয় নি। রোজিনার ভাই মো. বিল্লাল হোসেন অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে আত্মহত্যাRead More
আর কোন অজুহাত নয়, এবার সাহস আর আত্মবিশ্বাস নিয়ে বলুন- আমিও পারব
#অজুহাত ১ : ‘আমি পড়াশোনার সুযোগ পাইনি’ :: ফোর্ড মোটর এর মালিক হেনরি ফোর্ড ঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারেননি তবুও তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ট গাড়ি কোম্পানির মালিক হতে পেরেছিলেন। ::শচীন টেন্ডুলকার দশম শ্রেনীতে পরীক্ষায় ফেল করেছিলেন। ::বিল গেটস তার ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করতে পারেন নি। #অজুহাত ২ : ‘আমার বাবা নেই’ :: এ.আর রহমানের বাবা ছোট বেলাতেই মারা গিয়েছিলেন। তবুও তিনি আজ বিশ্বের উল্লেখ যোগ্য সঙ্গীতকার এবং ভারতের শ্রেষ্ট সঙ্গীতকারে পরিণত হয়েছেন। #অজুহাত ৩ : ‘আমরা অনেক গরীব’ :: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির দোকানে কাজ করতেন। :: আবুলRead More
বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তারা
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত হওয়ার আহবান
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল রোববার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও অন্যান্য পেশাজীবি সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক, প্রশিক্ষণ কেন্দ্র ইনচার্জ এডঃ হামিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এডঃ মিন্টু ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা এডঃ আখতার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ্, জেলা শিল্পকলা একাডেমিরRead More
আসন্ন ঈদুল আযহায় পৌরসভার নির্ধারিত স্থানে কুরবানীর পশু জবাইয়ের আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবীর
প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আযহায় কুরবানীর পশু নির্ধারিত স্থানে জবাই ও বর্জ্য অপসারণ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রনিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পৌর কাউন্সিলর ও প্রতি ওয়ার্ডের বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নায়ার কবীর। এ সময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, আলহাজ্ব মিজানুর রহমান আনসারী, শাহ মোঃ শরীফ ভান্ডারী, মুফতি মকবুল হোসেন, আব্দুল হাই ডাবলু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র।Read More



















