August, 2017
কুষ্টিয়া এনটিভির স্টাফ করোসপন্ডেন্ট পিনুর মৃত্যুতে বিপুর শোক
কুষ্টিয়ায় এনটিভির স্টাফ করোসপন্ডেন্ট ফারুক আহমেদ পিনুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এনটিভি স্টাফ করেসপনডেন্ট ও প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু। শোকবার্তায় বিপু, ফারুক আহমেদ পিনুর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের কলকাতার মুকুন্দপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিনুর ইন্তেকাল করেন ( ইন্নাইলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ২ আগস্ট তাঁকে কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়Read More
আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা
স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা ক্রীড়া পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম এই তফসিল ঘোষণা করেন। ক্রীড়া পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল ১৩ আগষ্ট রোববার, মনোনয়ন পত্র বাছাই ১৪ আগষ্ট সোমবার, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৭ আগষ্ট শনিবার, প্রতীক বরাদ্দ ১৯ আগষ্ট শনিবার ও ভোটগ্রহণ হবে ২৬ আগষ্ট মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তিনি আরো জানান, বিধান অনুযায়ী ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতি পদের জন্য জামানতRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কালী মন্দিরে চুরি, অলংকার ও প্রণামি বাক্স নিয়ে গেছে
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে শহরের টেংকেরপাড়স্থ আনন্দময়ী কালী মন্দিরে এ ঘটনা ঘটে। চোরেরা কালি মূর্তির শরীরে থাকা রূপার অলংকার ও প্রণামি বাক্স চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন মন্দির সংশ্লিষ্টরা। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কালী মন্দিরের ট্রাস্ট কমিটির সভাপতি প্রাণতোষ চৌধুরী বলেন, সকাল ৬টার দিকে সেবায়েত মন্দিরের কলাপসিবল গেটের তালা খুলতে গিয়ে দেখেন তালা ভাঙ্গা। পরে ভেতরে ঢুকে দেখা যায় কালী মূর্তির শরীরে থাকা আনুমানিক ১০/১২ ভরি রূপারRead More
সেপ্ঢেম্বরে আগরতলা-আখাউরা রেল প্রকল্পে জমি হস্তান্তর, কাজ শুরু শীঘ্রই : ভারতীয় গনমাধ্যম
আগামী সেপ্ঢেম্বর মাসেই আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে রেল লাইন নির্র্মণের জন্য জমি রেল দফতরের হাতে তুলে দিতে চলেছে রাজ্য সরকার৷ এর আগে চলতি মাসেই ২০ তারিখ থেকে জমির মালিকদের জমই বাবদ অর্থ দেওয়া শুরু হবে৷ ২৫ আগস্টের মধ্যে সম্পন্ন হবে এই কাজ৷ পশ্চিম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আন্তর্র্জতিক এই রেল পথের জন্য যে জমি অধিগ্রহণ করা হবে তা আগেই চিহ্ণিত করা হয়েছে৷ এখন জমি অধিগ্রহণ করে আর্থ মিটিয়ে দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে তা হস্তান্তর করা হবে৷ গত ২৮ জুলাই বাধারঘাট তহশিল অফিসে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে জমিRead More
বিজয়নগরে মুক্তিযোদ্ধা ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ১৫ আগষ্টে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
জেলার বিজয়নগরে মুক্তিযোদ্ধা ক্লাব নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী দবির আহমেদ ভূইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, আওয়ালিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন, গাজী টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাই মাষ্টার প্রমুখ। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রায়হান উদ্দিন ভূইয়া ওRead More
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান: ব্রাহ্মণবাড়িয়ায় ১হাজার ১শত ৫৫ পিস ইয়াবাসহ ১ জন আটক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ১শত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল ৬ আগস্ট রবিবার রাতে পৌরশহরের পশ্চিম মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আরিফ পৌর এলাকার মধ্যপাড়া ধোপাহাটি মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে। এসময় একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির ৩ লাখ ১ হাজার টাকাও জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানকারী দল। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, রবিবার রাত ৮ টায় পশ্চিম মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়েRead More
নবীনগরে চলন্ত বিমান থেকে তেলের ট্যাংক মাটিতে পড়ল
নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামে আজ (৮ আগষ্ট) সকালে বিমান থেকে দুটি তেলের খালি ট্যাংক মাটিতে পরার পর জনমনে আতংক দেখা দিয়েছে। স্থানীয়রা এর আগে এমন বস্তু না দেখায় তাদের মাঝে আতংক দেখা দেয়। এলাকাবাসী বস্তু দুটিকে রকেট লাঞ্চার ভেবে বিস্ফোরণ হওয়ার আশংকায় নিরাপদে চলে যান। পুলিশ খবর পেয়ে ট্যাংক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রতক্ষ্যদর্শীদের কয়েকজন জানান, দুপুরে তাঁরা কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শোনেন। এরপর তারা সেখানে ছুটে যান। ১৪-১৫ ফুট লম্বা ট্যাংক দেখে তাঁরা ভয় পেয়ে যান। এর কিছু সময় পর আবার একইRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় নির্মাণ কাজের গুনগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে — পৌর মেয়র নায়ার কবির
গত রোববার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মৌড়াইল ডাক বাংলোর মোড় হতে পুনিয়াউট সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, জেলা আওয়ামী লীগের সমবায় বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারীRead More
বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম অনুপ্রেরণাদাত্রী ছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ১৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর চতুর্থদিন গতকাল ৮ আগস্ট মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহিলা সংস্থা, শহর মহিলা আওয়ামী লীগ ও জেলা যুব মহিলালীগের যৌথ আয়োজনে শিল্পকলা এডাডেমী মিলনায়তনে বিকাল ৪টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যানRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
অদ্য ০৮ জুলাই ২০১৭ তারিখ ভোর ০৫:২০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার চানপুর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক শ্রী সনাতন কুমার রায় এর নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোন আসামীকে আটক করা সম্ভব হয়নি। এছাড়াও ঘাগুটিয়া সীমান্ত এলাকায় ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ সোলায়মান এর নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি



















