August, 2017
জাতির পিতা : তাজুল ইসলাম হানিফ
মুজিব মানেই একটি দেশ মুজিব মানেই বাংলাদেশ । মুজিব মানেই স্বাধীনতা মুজিব মানেই ৭১, মুজিব মানেই সাড়ে-সাত কোটি বাঙ্গালীর হাত মুজিব মানেই জনতার স্লোগান, মিছিল, আর জনসমাবেশ । মুজিব মানেই মন্ঞ-কাপানো বক্তৃতা আর জনতার আত্নবিশ্বাস। মুজিব মানেই একটি জাতির ইতিহাস । মুজিব মানেই ১৯৬৬, ৬৮, ৬৯, ৭০আর ৭১, মুজিব মানেই মুক্তির আন্দোলন মুজিব মানেই জাগ্রত জনতা, মুজিব মানেই অহংকার মুজিব মানেই উত্তেজনা, মুজিব মানেই গায়ের পশম দাড়িয়ে যাওয়া মুজিব মানেই একটি নতুন ভূ-খন্ডের জন্ম নেওয়া । মুজিব মানেই সাহসী বীর পুরুষ মুজিব মানেই জনতার অধিকার, মুজিব মানেই একতা মুজিব মানেইRead More
আইনমন্ত্রীর এপিএস’র নাম ভাঁঙ্গিয়ে চাকুরি দেওয়ার নামে কসবায় এক মহিলা প্রতারক আটক
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলায় আইনমন্ত্রীর এপি এস এড.রাশেদুল কাওসার ভুঁইয়া জীবনের নাম ভাঁঙ্গিয়ে চাকুরি দেওয়ার নামে প্রতরণা করায় হাসনা আক্তার নামে এক মহিলা প্রতারককে আটক করে কসবা থানায় আনার সংবাদ পাওয়া গেছে। কসবা থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদেরকে জানান; তার নির্দেশে থানার এস আই সোহেল শিকদার,এস আই কামাল হোসেন ও এস আই শামিমা আক্তার পুলিশ ফোর্স নিয়ে ১৪ আগষ্ট সোমবার বিকাল সাড়ে পাঁচটায় কসবা উপজেলা খাড়েরা ইউপির গোলাশার গ্রামে গিয়ে বোরহান উদ্দিনের স্ত্রী হাসনা আক্তার (৩৫)কে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবারRead More
নাসিরনগরে শত বছরের অন্ধকার ঘুচিয়ে বিদ্যুৎ উদ্বোধন ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা।
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতে: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের শত বছরের অন্ধকার ঘুচিয়ে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ এর যে চ্যালেঞ্জ তার উদ্বোধন করা হলো। তিনি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আজকের বিদ্যুতায়নের মাধ্যমে অবহেলিত কুলিকুন্ডা এলাকার উন্নয়নের সূচনা হলো। সোমবার ১৪ আগষ্ট স্বাগত বক্তব্যে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বিদ্যুতায়নের উদ্বোধন কালে এসব কথা বলেছেন। বক্তব্যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রী সর্ম্পকে বলেছেন, শেখ হাসিনা জানেন, কিভাবেRead More
জাতীয় সংবাদ মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের টেন্ডার কেলেংকারি, টক অব দ্যা টাউন
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের টেন্ডার নিয়ে কেলেংকারি হয়েছে। এমন সংবাদ প্রকাশ করেছে জাতীয় প্রথম শ্রেণীর দৈনিক প্রথম আলো, যুগান্তর, সমকাল, মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যম। মানবজমিন শিরোনাম করেছে ”ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দরপত্র জমা দানে বাধা’‘ সংবাদ মাধ্যমটি বিস্তারিত খবরে বলেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ছয়টি কাজের দরপত্র জমাদানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দরপত্র বিক্রি হয় ২২৫টি। কিন্তু গতকাল(রবিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮টি দরপত্র জমা পড়ে। নিজেদের পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বাধার কারণেRead More
ত্রান সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে আখাউড়া উপজেলা ছাত্রলীগ
আইনমন্ত্রীর ত্রান সামগ্রী মাথায় নিয়ে বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার দিনভর এসব ত্রান সামগ্রী তারা বন্যার্তদের মাঝে বিতরণ করে। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে আখাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের ২৭ টি গ্রাম প্লাবিত হয়। এতে জমিসহ কয়েক কোটি টাকার মাছ পানিতে ভেসে যায়। বিনষ্ট হয় কাঁচা ঘরবাড়ি। হয়তো অন্য সবার মতো নাড়া দিয়ে উঠে ছাত্রলীগ নেতাকর্মীদের মনও। তারা প্রথা ভেঙে ত্রান সামগ্রী মাথায় নিয়ে পৌছে যায় বন্যার্ত এলাকায়। পরে তারা এসব ত্রান সামগ্রী উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর, উমেদপুর ও বাউতলা গ্রামের বন্যার্তদের মাঝRead More
চোখের জলে ট্র্যাক-কে বিদায় জানালেন বোল্ট
অবিশ্বাস্য একটা দৃশ্যের সাক্ষী থাকল গোটা বিশ্ব। তিনি ট্র্যাকে শুয়ে ছটফট করছেন আর তাঁকে টপকে ফিনিশিং লাইন পেরিয়ে যাচ্ছেন একের পর এক প্রতিদ্বন্দ্বী। জীবনের শেষ রেসে যন্ত্রণায় ছটফট করতে থাকা ইউসেইন সেন্ট লিও বোল্ট-কে অসহায় ভাবে দেখতে হল, তাঁর প্রতিদ্বন্দ্বীরা তাঁকে টপকে যাচ্ছেন। একশো মিটার রিলেতে পায়ে ক্র্যাম্প হওয়ায় রেস শেষ করতে পারলেন না বোল্ট। শেষ পর্যন্ত জামাইকান সতীর্থদের কাঁধে ভর দিয়ে ফিনিশিং লাইন পেরোতে হল তাঁকে। জীবনের শেষ রেসে চোখের জলে ট্র্যাক ছাড়তে হল কিংবদন্তিকে। গোটা বিশ্বও সম্রাটকে বিদায় জানাল চোখের জলে। এর পরে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে।Read More
সুলতানপুর ইউপির বিশিষ্ট সরদার মলাই মিয়ার ইন্তেকালে ইশা ছাত্র আন্দোলন এর শোক প্রকাশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সেক্রেটারি ও ইশা ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা গাজী নিয়াজুল করীম এর পিতা, সুলতানপুর ইউনিয়ন এর বিশিষ্ট সরদার, সমাজসেবক, জনাব মলাই মিয়া সরদার শনিবার রাত ২টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। . মরহুমের ইন্তেকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি, ইবরাহীম খলিল ও সাধারণ সম্পাদক, এম আবু হানিফ নোমান গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮পুত্র ২কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখেগেছেন। আজ বাদ যোহর বিরামপুর ঈদগাহ মাঠে নামাযে জানাজাRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঈদুল আযহায় মহাসড়কের উপরে গরুর বাজার বসিয়ে যানজট সৃস্টি করা যাবে না: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আসন্ন ঈদুল আযহায় মহাসড়কের উপরে গরুর বাজার বসিয়ে যানজট সৃস্টি করা যাবে না। সেদিকে সংশ্লিষ্ট সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি কোরবানীর পশু জবাইয়ের সাথে সাথে বর্জ্য অপসারণ করতে হবে এবং নির্ধারিত স্থানে পশু জবাই করার জন্য তিনি জেলাবাসীর প্রতি আহবান জানান। তিনি এ সময় জন্মাষ্ঠমীর অনুষ্ঠানাদি ও আগামী ১৫ আগস্ট জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সকলের আহবান জানান। তিনি রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যেRead More
কসবায় আইনমন্ত্রীর পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : উজান থেকে নেমে আসার পাহাড়ি ঢল ও দুই দিনের টানা বষর্ণে কসবা উপজেলার গোপীনাথপুর,বায়েক ও কায়েমপুর বিনাউটি ইউনিয়ন এবং কসবা পৌরএলাকা প্লাবিত হয়েছিল। এসব এলাকার নদ-নদীর পানি বৃদ্ধিতে কয়েক শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ফলে বাড়ি ঘর,ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান, কৃষকের রোপা আমন আউশ ধান, গোয়লের গরু মরাসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ডুবে গেছে গ্রামীণ সড়ক। ভেসে গেছে পুকরের মাছ। ধসে পড়েছে পাহাড় ও পানিতে ডুবে মারা গেছে এক শিশু। গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও,জয়নগন,ধজনগর,বাতান বাড়ি, মানক্যমোড়া, সুতারমোড়া, রামপুর, কাজিয়াতুলি, বিঞ্চউড়ি, গানপুর,রাজনগরসহ প্রমুখ নিম্নাঞ্চল প্লাবিতRead More
নাসিরনগরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
এম.ডি.মুরাদ মৃধা : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চাতলপাড় ইউনিয়নের নব-নির্মিত পুলিশ ফাড়িঁ,কাঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের শুভউদ্বোধন, চাতলপাড় ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের শভউদ্বোধন, নাসিরনগর টু চাতলপাড় ২২ কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তরস্থাপন ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগদান করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এড: ছায়েদুল হক এমপি। গতকাল সেমবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এড: ছায়েদুল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। নাসিরনগর উপজেলা প্রকৌশলী মোঃ রিয়াদুল কুদ্দুস জানান, বাংলাদেশ সরকারের অর্থায়নে অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণRead More



















