August, 2017
কসবা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি : কসবা উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা বিএনপির কার্যালয়ে ১৯ আগষ্ট শনিবার সন্ধ্যায় কেক কেটে পালন করা হয়। কসবা উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জমির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন; কসবা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছ, এড.বেনজির আহাম্মদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকলিল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ভুইয়া, পৌর বিএনপির সভাপতি আশ্রাফ আলী ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কসবা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামালউদ্দিন,মো: মেহেদী হাসান,সিদ্দিকুর রহমান, পৌর ছাত্র দলের আহবায়ক মোহন সরকারRead More
কসবায় বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি:: জমির ফসল ব্যাপক ক্ষয়ক্ষতি, চারার অভাবে কৃষক দিশেহারা
কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) : বৃষ্টি বন্ধ হওয়া এবং উজান থেকে নেমে আসা ঢলের প্রবাহ কমে আসায় পানি নামতে শুরু করেছে। ফলে গত কয়েক দিন যাবৎ কসবার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জমি লাগানো ধান ক্ষয়ক্ষতি মোটেও কমেনি। চড়া দামে কুমিল্লার বিভিন্ন বীজ তলা থেকে ধানের চারা কিনে এনে জমিতে ধান রোপন করছেন কৃষকরা। চারার অভাবে প্রায় জমি খালি থাকার কথা জানান; বায়েক ইউনিয়নের বন্যা কবলিত দ:মাদলা ও খাদলা এবং বেলতী,পুটিয়া শ্যামপুর গ্রামের কৃষকরা। ১৯ আগষ্ট শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঐ এলাকায় গিয়ে দেখা গেছে উজানেরRead More
দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কৃষকের ঘরে আজ ভাতের কোন অভাব নেই: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী
এম.ডি. মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি : শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বুড়িশ্বরে বিদ্যুৎ উদ্বোধন ও জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তবের এক পর্যায়ে( মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়)বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কৃষকের ঘরে আজ ভাতের কোন অভাব নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করছেন তারঁ সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে নাসিরনগরও। এসময় তিনি নাসিরনগরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করে বলেন, শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অবকাঠামোগতগত উন্নয়নে নাসিরনগর আজ ব্রাহ্মণবাড়িয়ার অন্য যে কোন উপজেলা হতে এগিয়ে। বক্তব্যে তিনি আরও বলেন,যখন কৃষকের গোলায় ধান থাকে তখন বঙ্গভবনে সরকারRead More
কসবা উপজেলার শ্যামবাড়িতে প্রতিপক্ষের হামলায় ৫ মহিলা আহত
কসবা প্রতিনিধি: কসবা উপজেলা মূলগ্রাম ইউপির শ্যামবাড়ি তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ,বাড়ি ঘর ভাংচুর,লুটপাট,মামলা হামলার ভয়ে উজির পাড়া পুরুষ শূন্য হয়ে পড়েছিল। জনশূন্য উজির পাড়ায় রাতের আধারে পুকুরের পাকা ঘাটলা ভেঙ্গে দিয়েছে একদল সংঘবদ্ধ সন্ত্রাসীরা ।এখন আবার মহিলারা বাড়িতে ফিরে গেলে ৫ মহিলাকে আহত করার সংবাদ পাওয়া গেছে। প্রকাশ থাকে যে, ঘটনাটি ঘটেছে ১৮ আগষ্ট শুক্রবার সকাল প্রায় ৯টায়। হাসপাতালে আহতরা স্থানীয় সাংবাদিদেরকে জানান, প্রতিপক্ষদের ভয়ে দীর্ঘ দিন বাড়ি ঘরে ফিরে না যেতে পেরে অবশেষে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশে শুক্রবার সকালে মহিলারা স্ব-স্ব বাড়িতেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, আহত ২০
নিজস্ব প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্ট্রগ্রামে প্রতিপক্ষের হামলায় মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছে। নিহতের নাম উবায়দুল্লাহ। সে এ গ্রামের প্রয়াত হামদু মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোবাইল চুরি নিয়ে গত দু,তিন দিন ধরে এ গ্রামের চেয়ারম্যান এনামুল হক ওসমান এর গোষ্ঠীর লোকজনের সাথে ওমর গোষ্ঠার লোকদের বিরোধ চলছিল। এ ঘটনায় শুক্রবার রাত প্রায় সাড়ে ৮টায় ওমর গোষ্ঠীর উবায়দুল্লাহ শহর থেকে ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে চেয়ারম্যানের লোকজন গ্রামের মধ্যেই তাকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর পর দু,পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে কম পক্ষে ২০ আহত হয় । খবর পেয়ে পুলিশRead More
রাজধানীর উত্তরায় এশিয়ান পেইন্টের আইডিয়াস সেন্টারের উদ্বোধন
রাজধানীর উত্তরায় এশিয়ান পেইন্টের আইডিয়াস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উত্তরা ১১ নং সেক্টরের সোনারগাঁ জনপদ রোডের ২ নং বাড়িতে দেশের প্রথম এ কালারআইডিয়াস আউটলেটটি উদ্বোধন করেন এশিয়ান পেইন্টের বাংলাদেশে মহাব্যবস্থাপক রতিশ দোশি। এ সময় তিনি বলেন, কালার আইডিয়াস সেন্টারগুলো তাদের জন্য যারা শুধু আবাসস্থলকেই রঙ্গিন করতে চাননা, চান মনোরম করে তুলতে। এখান থেকে গ্রাহকরা রং ফিনিশিং নকশা সমন্ধে নির্দেশনা পাবে যা তাদরে বাসস্থানকে উপভোগ্য করে তোলে। গ্রাহকরা তাদের পচ্ছন্দের রংটি দেয়ালের গায়ে দেখতে পাবেন এবং ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন রঙ্গের বৈচিত্র ও দেখতে পাবেন। গ্রাহকরা এখানে থ্রিডি ডিজাইনেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগরে পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। নবীনগর থানার ওসি আসলাম সিকদার জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় জুনাইদ। এ সময় ভাইকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যায় মারিয়া। পরে পরিবারের সদস্যরা ভাই-বোনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া উপজেলার সীতারামপুরে নানা বাড়ি বেড়াতে গিয়ে দুপুরে তিতাস নদীতে গোসল করতে নামে রায়হান নামে একশিশু। এক পর্যায়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয় বলে জানান ওসি। এদিকে, শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পানিতে ডুবে ইকবাল মিয়াRead More
নবীনগরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের চরগোসাইপুর গ্রামের পাগলা নদী থেকে শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে মো. ফাইজুল (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাইজুল ওই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের আবদুল রসুলের ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চরগোসাইপুর গ্রামের পাগলা নদীতে ফাইজুলের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে না। তবে মরদেহের ময়নাতদন্তRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদিক কাউসার এমরানের পিতার চেহলাম অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি আ.ফ.ম কাউসার এমরানের পিতা পৈরতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি সাবেক সরকারি কর্মকর্তা মরহুম এম এ আব্দুল ওয়াহেদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে পৈরতলা পুনশ্চ কমিউনিটি সেন্টারে পবিত্র কোরান খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শেরপুর মসজিদের ইমাম মুফতি মাও: সাইফুল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পুলিশ সুপার মো: মিজানুর রহমান,সাবেক উপমন্ত্রী এড: হুমায়ন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক বশিরুল হক ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসেন,Read More
কসবায় খাড়েরা ইউপি নির্বাচন স্থগিত
কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক আদেশে এ নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২০ আগষ্ট এ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশনের আদেশে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ইউনিয়ন পরিষদের নির্বাচন আপতত স্থগিত করা হল।



















