Main Menu

July, 2017

 

কবি আল মাহমুদের ৮১তম জন্মদিন আজ

আজ আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, ঔপন্যাসিক ও ছোট গল্পকার আল মাহমুদের ৮১তম জন্মদিন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামের মোল্লা বাড়িতে তিনি জন্ম গ্রহণ করেন। কবি হিসেবে একটি উজ্জ্বল তারকা। সাহিত্যের প্রায় সব শাখাতে তার স্বতত বিচরণ। যেখানেই হাত দিয়েছেন সুনামের সাথে খ্যাতি জুড়েছে তাতে। তিনিও উত্তরত্তোর সেই খ্যাতির মর্যাদা রেখেছেন। তিনি বিরামহীনভাবে তার পদচারণা অব্যাহত রেখেছেন। ফলে সবমাত্রায় তিনি সফলতা পেয়েছেন। কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক কিংবা সম্পাদক হিসেবে তার সার্থক বিচরণ স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। সব কিছুর মধ্যে আমরা তাকে দেখি। কবির তকমা তার নামের সাথে একাকার হয়েRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানের সাফল্যের ধারাবাহিকতায়

আশুগঞ্জের কুখ্যাত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মোঃ বাবুল সরকারের আত্মসমর্পন

“ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান ও সমাবেশের সফলতায়” কুক্ষাত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মোঃ বাবুল সরকার(৪০), পিতা-ইউসুফ আলী সরকার, সাং-চরচারতলা(সরকার বাড়ী) থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া অদ্য ১০/০৭/২০১৭খ্রিঃ অনুমান ১৪.০৫ ঘটিকার সময় স্বেচ্ছায় মাননীয় পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ার নিকট ভবিষ্যতে আর মাদক ব্যবসা করবে না মর্মে আত্মশুদ্দির জন্য আত্মসমর্পন করেন। তাৎক্ষনিক তার পিতা ও গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তার নাম ঠিকানা ও স্বভাব চরিত্র যাচাইকালে ০২টি ছিনতাই মামলা, ০১টি ডাকাতি মামলা০১টি অস্ত্র মামলাসহ ০৬টি মাদকের মামলা বিচারাধীন আছে বলে যানা যায়। উক্ত বাবুল ১০টি মামলায়ই বিজ্ঞ আদালতে নিয়মিতRead More


আখাউড়ার গঙ্গাসাগর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গঙ্গাসাগর এলাকার রেললাইনের পশ্চিম পাশ থেকে প্রায় ২৮ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথের উপজেলার গঙ্গাসাগর এলাকায় রেললাইনের পশ্চিমপাশে প্যান্ট-শার্ট পরিহিত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ যেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেন। আখাউড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, নিহত যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলেRead More


কসবার শীর্ষ মাদক ব্যবসায়ী ইউপি সদস্য জাকির হোসেনের আত্মসমর্পণ

রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার ০৯ জুলাই দুপুর ২টার দিকে পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের কাছে তার কার্যালয়ে এসে আত্মসমর্পণ করেন তিনি। জাকির কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন পরিসদের ১নং ওয়ার্ডের সদস্য। পুলিশ জানায়, জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী কসবা উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ কসবা ও পার্শ্ববর্তী আখাউড়া থানায় ৭টি মামলা রয়েছে। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, জাকির এখন থেকেRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ডাকাতির প্রস্তুতি কালে ০৪ জন ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এসআই/আনিছুর রহমান, এএসআই/সফিকুল ইসলাম, এএসআই/অনুপ কুমার দে, এটিএসআই/রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত ১। মোঃ ওসমান (২৩), পিতা-মোঃ মোবারক হোসেন, সাং-বেতবাড়িয়া, ওজিরের বাড়ী, ২। দেবদুলাল (৩০), পিতা-পশুরাম সরকার, সাং-পাইকপাড়া, পৌরসভা ৩। মামুন (১৯), পিতা-সৈয়দ মনিরুল ইসলাম, সাং-পূর্বমেড্ডা, নদীরপাড়, মন্তাজ মিয়ার বাড়ী, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। নাঈম (১৯), পিতা-ফজলু মিয়া, সাং- রাধানগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এ/পি পূর্ব মেড্ডা তিতাসপাড়া, মৃত নিজাম মিয়ার বাড়ী, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে ০৩টি স্টীলের টিপ চাকুসহ অত্র থানাধীন পশ্চিম পাইকপাড়া মোদক বাড়ীরRead More


বাদীকে হত্যার হুমকি

সরাইলে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন , মহাসড়ক অবরোধ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলের অটোরিকশা চালক জয়নাল হত্যা মামলার আসামী গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় অটোরিকশা শ্রমিকরা। গত শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা থেকে বগুইর পর্যন্ত দীর্ঘ লাইন ধরে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। ৫ শতাধিক লোকের অংশ গ্রহনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে নৃশংষ ও নির্মম ভাবে খুন হওয়া জয়নালের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। অটোরিকশা শ্রমিক নেতাদের নেতৃত্বে মহাসড়কে শুরু হয় মানববন্ধন। এক পর্যায়ে তাদের সাথে যোগ দেয় স্থানীয় কয়েক’শ লোক। মানবন্ধনকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে বিচারের দাবী করতে থাকে। ১ ঘন্টা মানবন্ধন কর্মসূচীRead More


স্ত্রীর মামলায় কিশোরগঞ্জের এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী কারাগারে

প্রতিনিধি: স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় কিশোরগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগে কর্মরত সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোররাতে রাতে কিশোরগঞ্জের ভৈরবের ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এসময় মামলার অপর আসামী ও আজিজুরের আপন ভাই রেজাউল মোস্তফাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রোববার সকালে তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক আবু আহসান হাবিব তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৮ নভেম্বর ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে হয় আজিজুরের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগরের আহাম্মদ আলী মিয়ার মেয়ে জ্যোতির। বিয়েরRead More


আশুগঞ্জে কলেজ ছাত্রের উপর বখাটেদের হামলা॥ গুরুতর আহত

আশুগঞ্জ প্রতিনিধি॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান কলেজের ছাত্র আশিকুর রহমানের উপর হামলা চালিয়ে বখাটেরা। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে বহিরাগত একদল বখাটে যুবক আশিকুরের উপর হামলা চালায়। বখাটেরা তার দু হাতে ও পায়ে গুরুতর আহত করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশিকুর আব্বাস উদ্দিন খান মডেল কলেজের দ্বিতীয় বর্ষে ছাত্র। এ ঘটনায় আহত আশিকুরের বাবা মাসুদ মুন্সী বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে বহিরাগতদের হাতে আশিকুরের উপর হামলার ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মাঝে চরমRead More


ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভা গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবীর, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহআলম, মো. হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন প্রমুখ। সাংগঠনিক সভায় আগামী ২০ জুলাইয়ের প্রতিনিধি সভা সফল করার জন্যRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঞ্চল্যকর জামাল হত্যা মামলার চার আসামী গাজীপুর থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক নির্দেশনায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের জামাল হত্যা মামলার চার এজাহারভুক্ত আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে সদর মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সাজিব হোসেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন- মুসলিম মিয়া, হৃদয় মিয়া, আকরাম মিয়া ও রফিক মিয়া। জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সাজিব হোসেন গতকাল রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাজীপুর চৌরাস্তা কোনাবাড়ী এলাকা থেকে চাঞ্চলকর জামাল হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেন। এস.আই মোঃ সাজিব হোসেন জানান, মামলার বাকীRead More


This site is protected by wp-copyrightpro.com