Main Menu

June, 2017

 

নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা। দেওয়ান আখিঁ পুনরায় জেলহাজতে।

নাসিরনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ও অগ্নি সংযোগের ঘটনায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া অন্যতম প্রধান সন্দেহভাজন দেওয়ান আতিকুর রহমান ওরফে আঁখিকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আদালত। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মনির কামাল তাকে কারাগারে পাঠানোর দির্দেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের পরিদর্শক (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় দেওয়ান আতিকুরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। উচ্চ আদালতে থেকে দেওয়ান আতিকুর চার সপ্তাহের জামিনে বের হন। উচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জেষ্ট্য বিচারিকRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিওিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশেষ সাড়াঁশি অভিযানে পরিচালনা করে ৭৫৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারি কে আটক করেছে।এরা হলেন পৌর শহরের কাউতলী গ্রামের ফারুক মিয়ার ভাড়াটিয়া মৃত খুরশেদ মিয়ার ছেলে মো:রফিক মিয়া (৩৬), রফিক মিয়ার স্ত্রী বিউটি বেগম (২৮) ও ভাদুঘর বাবুল মিয়ার ভাড়াটিয়া সৈয়দ আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০)।তাদের প্রত্যকেরই স্হায়ী ঠিকানা হল আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামে। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, পৌর শহরের কাউতলী ভাড়াটিয়া বাড়ি থেকে রফিক ও তার স্ত্রী বিউটিRead More


এ সামান্য আয়োজন হয়তো তাদের প্রয়োজন মিটবেনা কিন্তু তাদের মুখে একটু হলেও হাসি ফুটবে: পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম

গত সোমবার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে পথ তারার ইশকুল ঈদ উৎসব ২০১৭ উপলক্ষ্যে সিজন-২ এর ঈদ উপহার নতুন জামা কাপড় প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার প্রমুখ। স্বাগত বক্তব্যRead More


নিয়ন সভাপতি ॥ মানিক সাধারণ সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জিয়াউর রহমান মনির এর সভাপতিত্বে গত ১৬ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মনির ও আবদুল হাকিমের নেতৃত্বাধীন কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভায় উপস্থিত সকলের সম্মতিতে মোঃ জিয়া কারদার নিয়নকে সভাপতি, মোঃ তারেকুজ্জামান জুম্মানকে সিনিয়র সহ- সভাপতি, মোঃ রবিউল ইসলাম চৌধুরী মানিককে সাধারণ সম্পাদক এবং মোঃ হুমায়ুন কবীরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের ২ বছর মেয়াদী কার্যকরী কমিটি পুণর্গঠন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জিয়াউর রহমান মনির, সাধারণ সম্পাদকRead More


সরাইলে নিখোঁজের তিন দিন পর লাশ। প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের তিন দিন পর উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবদুল হাইয়ের ছেলে জয়নাল মিয়ার (২৪) লাশ উদ্ধারের পর অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট করা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে তিনটি বাড়িতে। গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। জয়নাল মিয়া হত্যা এবং বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গ্রামে সমাবেশ হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ জুন বিকেলে জয়নাল মিয়া সিএনজি চালিত অটোরিকশার নিয়ে বের হন। উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজার থেকেRead More


আশুগঞ্জ থেকে অপহৃত শিশু ঝালকাঠি থেকে উদ্ধার, আটক ১ ( ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে অপহৃত এক শিশুকে পাচারকালে ঝালকাঠি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলার নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে হাসান ওরফে হোসেন (২৫) নামের এক যুবককেও আটক করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কচুয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে। উদ্ধার হওয়া শিশু শাকিব ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের কলাপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এদিকে রোববার দুপুরে শিশুটি আশুগঞ্জ থেকে শিশুটি নিখোঁজ হয় বলে ব্রাহ্মণবাড়িয়া থানায় শিশুটির পরিবার একটি সাধারণ ডায়েরি করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া থানাকে খবরRead More


নবীনগরে মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলেন ইউপি চেয়াম্যান

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানিয় ইউপি চেয়াম্যান । গতকাল রবিবার দুপুরে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়,এলাকার সুমন মিয়া(২০) নামে এক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা কওে আসছিল। যে কারনে এলাকায় মাদক সেবীর সংখ্যা দিন দিন বৃদ্ধি সহ এলাকায় ছিচকে চুরির ঘটনাও অহরহ ঘটতে থাকে। বিষয়টি গুরুত্ব সহকারে সেখানকার ইউপি চেয়াম্যান আলি আকবর খোঁজ নিয়ে এলাকার কয়েকজনকে তার দিকে দৃষ্টি রাখতে বলেন। চেয়াম্যানের নির্দেশে কয়েকজন যুবক সুমনকে মাদক বিত্রির সময় আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আসেন।ওই সময় তারRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ইমামগনের মাঝে সম্মানী ভাতা প্রদান

ধর্মীয় বয়ানের পাশাপাশি সমাজের সকল মানুষকে নেতিবাচক আচরণ থেকে বিরত রাখতে ইমামগনকে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে হবে: পৌর মেয়র নায়ার কবীর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর বলেছেন, ইমামগন আমাদের সমাজের শ্রেষ্ঠ ও সম্মানের আসনে উপবিষ্ট। দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ ইমামদের নেতৃত্ব মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাঁদের ইমামতিতে নামাজ আদায় করেন। ইমামদের বয়ান মানুষ শুনেন তাই ধর্মীয় বয়ানের পাশাপাশি সমাজের সকল মানুষকে নেতিবাচক যাবতীয় আচরণ থেকে বিরত রাখতে ইমামগনকে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে হবে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে সম্মানীভাতা প্রদান কালে পৌর মেয়র এ কথা বলেন। এ সময় তিনি পৌরসম্পদ রক্ষণা- বেক্ষণ ওRead More


সাবেক ঔষধ ব্যবসায়ী আবুল হাসেম ভূঁইয়ার ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলার বারো ভূঁইয়ার প্রজন্ম, ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ারা গ্রামের মরহুম সোনাগাজী ও আলী আজগর ভূঁইয়ার সর্বশেষ প্রজন্ম পুরুষ সদর উপজেলাধীন বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ভাতশালা গ্রামের মরহুম হাজী বদিউজ জামান ভূঁইয়ার দ্বিতীয় পুত্র বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রাক্তণ সদস্য, সাবেক ঔষধ ব্যবসায়ী শহরের পুরাতন কোর্ট রোড (বর্তমানে শহীদ পলু সড়ক) এর অধুনালুপ্ত জামান মেডিকেল হলের সত্ত্বাধিকারী সুনামধন্য ব্যক্তিত্ব মরহুম মোঃ আবুল হাশেম (মলাই) ভূঁইয়া’র ২০তম মৃত্যুবার্ষিকী গত ১৮ জুন পারিবারিক উদ্যোগে পালিত হয়েছে। এ উপলক্ষে ঐদিন সন্ধ্যায় মরহুমের পৈত্রিক নিবাস ভাতশালা রেলওয়ে স্টেশন সংলগ্ন বাড়ির মসজিদে ইফতার মাহফিল আয়োজনRead More


মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর ন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি: বান্দরবনে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানানো ও সহায়তার জন্য যাওয়ার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরের উপর সরকার দলীয় ক্যাডার বাহিনীর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১২টায় পাওয়ার হাউজরোড হইতে জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। বৈরী আবহাওয়া ও প্রচন্ড পুলিশী বাধায় সেখানেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি।Read More


This site is protected by wp-copyrightpro.com