June, 2017
কসবা পৌরসভার হস্তক্ষেপে আটকে গেল পুরাতন বাজারে রাস্তার উপর অবৈধ স্থাপনা
কসবা প্রতিনিধি: কসবা পৌর সভার উপকন্ঠে কসবা পুরাতন বাজার চাউল পট্টির পূবাংশে জনসাধারণের চলাচলের রাস্তার উপর জোর পূর্বক অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করতে গিয়ে অবশেষে কসবা পৌর সভার হস্তক্ষেপে ঝুলে গেল পুরাতন অবৈধ স্থাপনা। (৯ জুন) গতকাল শুক্রবার জুম্মা নামাজের পূর্ব মূহুতে মহাপ্রভু নামে এক ব্যবসায়ী তার দোকানের পাশে রাস্তার জাগা দখলে অবৈধ স্থাপনা,ওয়াল নির্মাণ করতে গিয়ে কসবা পৌরসভার বাধার মুখে পড়েন। বেশ কয়েকবার এই নিয়ে কসবা পৌরসভা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় কিন্ত মহাপ্রভু নামে এই দোকানী পৌর আইন অমান্য করে ইমারত নির্মাণ করার বিষয়টি সচেতনমহলের মাঝে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।Read More
আহবায়ক জসীম উদ্দিন -সদস্য সচিব শাহ আলম
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি গঠন
কসবা প্রতিনিধি: বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মো: জসীম উদ্দিন ভুইয়াকে আহবায়ক ও মো: শাহ আলম সদস্য সচিব করে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুম খান বাবু ও সাধারণ সম্পাদক আবদুল মন্নান হাওলাদার যুক্ত স্বাক্ষরে গত ৩১ মে ২০১৭ইং তারিখে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। যথাক্রমে জেলা কমিটির যুগ্ম আহবায়ক সানি আল রুবেল খান,শাহাদাৎ হোসেন,মোশারফ হোসেন মুন্সী, এনামূল হক স্বপন,তাফাজ্জুল সরকার ও মনির হোসেন ভুইয়াসহ সাতজনকে সদস্যভুক্ত করে ৩১সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ৮ জুন বৃহম্পতিবার বিকালেRead More
আইনমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বক্তব্যর প্রতিবাদে কসবায় ছাত্রলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
কসবা প্রতিনিধি: আইনমন্ত্রী আনিসুল হক এমপির বিরুদ্ধে মিথ্যা বক্তব্যর প্রতিবাদে ৯ জুন শুক্রবার জুম্মা নামাজের পূর্বে পানিয়ারূপ মোড়ে কায়েমপুর ইউপি আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কায়েমপুর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন, কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য ডাক্তার সুলতান আহাম্মদ,কায়েমপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এমদাদুল হক,দেলোয়ার হোসেন মাষ্টার,কাজী মানিক, ইকতিয়ার আলম রণি প্রমুখ । বিএনপির সাবেক এমপি মুশফিকুর রহমান মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে কসবাবাসীর কাছে ক্ষমাRead More
পাহাড়পুর এবং ভলাকুট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর ও নাসিরনগর এই দুই উপজেলার ২টি ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। ১৩ জুন ভোট গ্রহণ করা হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। গত ৪ জুন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন আল মামুনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। স্ব স্ব উপজেলা র্নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১২ জুন মনোনয়ন পত্র দাখিল,১৪ জুন যাচাই বাচাই, ২১ জুন মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৩ জুলাই ভোট গ্রহণের তারিখ নির্ধারন করা হয়েছে। একই দিনে জেলার দুইটি ইউনিয়নে এক যোগে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিভিন্ন কর্মসূচিতে ঐতিহাসিক ছয়দফা দিবস পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ
ঐতিহাসিক ৭ জুন ছয়দফা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বুধবার জেলা আওয়ামীলীগ এসব কর্মসূচী পালন করে। বুধবার সকাল ৮ টায় শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেন, বিজয়নগর উপজেলা সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক, জেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া ও সদর উপজেলা ছাত্রলীগRead More
বিজয়নগরে প্রতারণা মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার: প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ
প্রতারণা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের কর্মী মো. আলমগীর কবিরকে গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে তাঁর সমর্থকরা বিক্ষোভ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের আবদুল মতিন গত বুধবার সকালে আলমগীরের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বুধবার সন্ধ্যায় উপজেলার চান্দুরা এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার জের ধরে তাঁর সমর্থকেরা গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের চান্দুরা এলাকায় তাঁর মুক্তি ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায়Read More
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযান:: গ্রেফতারী পরোয়ানার ০৪ জন আসামী গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/নারায়ন চন্দ্র দাশ, এসআই/শরীফুল ইসলাম, এসআই/তারেক সুমন ও এএসআই/আবু হানিফ সংগীয় ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১। তাজুল ইসলাম (২৮), পিতা-হাজী শুক্কুর মিয়া প্রঃ শহীদ মিয়া, সাং-শিমরাইলকান্দি, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে জিআর-১৩/১৫, ২৮/১৫, ১২১১/১৩, ১২০৮/১৩ মূলে, আসামী ২। আকরাম লস্কর (৩০), পিতা-হুমায়ুন লস্কর, সাং-কলেজপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে জিআর-২৪৬/১৩ মূলে আসামী ৩। সোহেল (২৯), পিতা-চান মিয়া, সাং-উত্তর পৈরতলা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে জিআর-৯৩২/১৬ মূলে এবং আসামী ৪। সাহাব উদ্দিন (২৫), পিতা-কাদির মিয়া, সাং-সুহিলপুর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে জিআর-২৪২/১৪ মূলে গ্রেফতারRead More
জাতীয়করণসহ ৪ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও সরকারিবিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্ত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীদের ৫% প্রবৃদ্ধিসহ শিক্ষক ও কর্মচারীদের ৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে ১১টায় স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় সম্মুখে এক মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবরে দুইটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আহমেদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুলRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার রামকানাই হাই একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রামকানাই হাই একাডেমীর সভাপতি আশরাফুল ইসলাম রানা। বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সভাপতি ও বুধল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ফরিদ আহমেদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ঘাটিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালামসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন রামকানাই হাইRead More
এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৬৫, সর্বোচ্চ ১৯৮০ টাকা
চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা। যে কেউ ইচ্ছা করলে সর্বনিম্ন এই হার থেকে সর্বোচ্চ হারে ফিতরা আদায় করতে পারবেন। আজ বৃহস্পতিবার সকালে ১৪৩৮ হিজরী সনের সাদকাতুল ফিতর নির্ধারণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় এই হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমান। ইসলামী শরীয়াহ্ মতে, আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়। আটা দিয়ে ফিতরা আদায় করলে একRead More



















