May, 2017
রানার অটোমোবাইল লিমিটেড আয়োজিত দুই দিনব্যাপী রানার সার্ভিস ক্যাম্প
ব্রাহ্মণবাড়িয়ায় রানার ধামাকা সার্ভিসের অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র নায়ের কবির।এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রানার ডিলার সাইফুল ইসলাম চৌধুরী,সিব্বির আহমেদ,এমরান খান ।দুই দিনব্যাপী প্রোগামে রানারের পার্স ও ইঞ্জিনের উপর ফ্রি সার্ভিসের ব্যাবস্থা আছে।সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্যাম্প চলবে।ক্যাম্পের সময় নিদিষ্ট সময়ে রানারের যে কোন সামগ্রী ছাড়ের মাধ্যমে মেরামত করা হবে।প্রেস রিলিজ
ব্রাক্ষণবাড়ীয়া জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে পায়েল হোসেন মৃধা নির্বাচিত হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে ৩নং ওয়ার্ড সরাইলে (সরাইল উপজেলার সদর, অরুয়াইল, পাকশিমুল, চুন্টা, কালীকচ্ছ, শাহবাজপুর ও নোয়াগাঁও ইউনিয়ন) পায়েল হোসেন মৃধা জয়লাভ করেছেন। গতকাল নির্ধারিত সময়ের ৫ মাস পর হওয়া এ নির্বাচনে ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনিরুল ইসলাম (নলকূপ) পেয়েছেন ৩২ ভোট।
ব্রাহ্মণবাড়িয়ায় ১৬টি মডেল ফার্মেসির উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় পাইলট প্রকল্পের আওতায় ১৬টি মডেল ফার্মেসির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মো. জহিরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার, বিএমএ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আবু সাঈদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আখাউড়া উপজেলায় দুটি মডেল ফার্মেসির উদ্বোধন করেন।Read More
আশুগঞ্জে পাইপগানসহ নৌ ডাকাত গ্রেপ্তার
রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশি পাইপগানসহ মো. লোকমান হোসেন(৪০) নামে এক নৌডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টায় উপজেলার দুর্গাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লোকমান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজুল ইসলামের ছেলে।তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে। আশুগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) মো. ইদ্রিস মিয়া জানান, একদল ডাকাত দুর্গাপুর এলাকায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দুর্গাপুর বাজারে অভিযান চালায়। এসময় লোকমান হোসেনকে ধরতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, লোকমানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে। এছাড়াও তাকে অস্ত্র আইনে আরো একটিRead More
নাসিরনগরে আনসার-ভিডিপি সদস্যদের মাসিক সভা অনুষ্ঠিত
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্রাক্ষণবাড়িয়া নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নের দলনেতা ও নেত্রীদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা আনসার কর্মকর্তা রেখা রাণী দেব (ভারপ্রাপ্ত) সভাপত্বিতে নাসিরনগর আনসার ভিডিপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান,জেলা কমান্ড্যান্ট ব্রাহ্মণবাড়িয়া। বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে জঙ্গী,মাদক,সন্ত্রস। মাদক,সন্ত্রাস-জঙ্গিবাদের মত অপকর্মের সাথে যারা জড়িত অথবা মাদকাসক্ত, মাদক পাচারের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আপনাদের এগিয়ে আসতে হবে। আপনার ছেলে-মেয়েরা মাদকাসক্ত এবং জঙ্গিবাদে যেন না জড়ায়Read More
আশুগঞ্জ প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপিত
সমাজ উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করেন সাংবাদিকরা………………জেলা প্রশাসক মফস্বল সাংবাদিকরা জাতীয় সাংবাদিকদের চেয়ে কম নয়…………………. পুলিশ সুপার আল মামুন:ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান বলেছেন, সাংবাদিকরা গঠনমূলক সংবাদ পরিবেশন করে দেশ তথা সমাজ উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করে। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে যেকোন সংবাদ তুলে ধরার কারণে সমাজ ধিরে ধিরে পরিবর্তন হচ্ছে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এসময় তিনি আশুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, আশুগঞ্জের সাংবাদিকরা জনগনের অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকাRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদল নেতা মোঃ হেলাল উদ্দিনের বড় ভাই মোঃ মোমিন মিয়ার মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাটাই গ্রাম নিবাসী মোঃ হেলাল উদ্দিনের বড় ভাই মোঃ মোমিন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জাহিরুল হক খোকন। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির বড় বোনের মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির বড় বোন সোহেদা খাতুন (বীনা বেগম) গত রবিবার সকাল ৭.৩০ মিনিটে ঢাকার কলাবাগানস্থ নিজ বাস ভবন সংলগ্ন মেডি এইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেইন)। মৃত্যুকালে তিনি চার ছেলে দুই মেয়ে সহ বহু আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষে বিবৃতি প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। বিবৃতিতে মরহুমার বিদেহি আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনRead More
নাসিরনগরে স্কুল ছাত্রীর আত্মহত্যা
এম.ডি.মুরাদ মৃধা: নাসিরনগর সংবাদদাতা ॥ নাসিরনগরের বাঘী গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অনামিকা মল্লিক (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী। অনামিকা মল্লিক ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামের দরিদ্র প্রদেশ মল্লিকের মেয়ে। সে বাঘী গৌরাঙ্গ প্রভু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রি। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকবাসী জানায়,পরিবারের সাথে অভিমান করে বাড়ির গোয়ালঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে । সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ অনামিকার লাশ উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জাফর আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি:ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা ২৩ মে ২০১৭, মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এতে সভাপতিত্ব করেন। শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় ২০১৬ সালের লাভ-ক্ষতির হিসাব এবং শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।



















