May, 2017
কসবায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা হাবিবুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার উপজেলা শহরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, এম জে হাক্কানী, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। পরে অতিথিরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ব্রাহ্মণাবড়িয়ায় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেশে জঙ্গিবাদ দমন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই : আইজিপি এ কে এম শহীদুল হক
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশে জঙ্গিবাদ দমন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতা নিয়েই জঙ্গিবাদ দমন করা হচ্ছে। প্রতিটি অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জঙ্গিদের আত্মসর্পণের সুযোগ দেয়া হয়। তিনি আরও বলেন, দেশে জঙ্গিবাদের ব্যাপকতা রয়েছে। জঙ্গিবাদ দমনে জাতীয় পর্যায়ে নতুন আরও একটি ইউনিট করা হচ্ছে। পশাপাশি জেলা পর্যায়েও জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম ইউনিট হচ্ছে। আজ শনিবার বিকালে ব্রাহ্মণাবড়িয়া জেলা পুলিশ লাইনে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগেRead More
নবীনগরে জিপিএ-৫ পেয়ে পরিবারের মুখ উজ্জ্ল করলেন ফাহমিদা ইসলাম ইলিজা
আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃনবীনগর উপজেলার আব্দুর রাজ্জাক স্কুল এন্ড কলেজের ছাত্রী ফাহমিদা ইসলাম ইলিজা।এবারের এস এস সি পরীক্ষায় কৃষ্ণনগর কেন্দ্র থেকে একমাত্র GPA-5 অর্জন করেছে সে।উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের শিক্ষক পরিবারের মেয়ে ফাহমিদা ইসলাম ইলিজা।সে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল। বাবা সিরাজুল ইসলাম মেরাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক।মা ফওজিয়া ইসলাম লিপি গৃহিণী।পরিবারের বড় মেয়ে সে।বাবার আদর্শে সে অনুপ্রাণিত। রাধানগর আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইলিজা।তার এ সাফল্যে পরিবার ও এলাকার মানুষকে অনুপ্রাণিত ও আনন্দিত করেছে। ইলিজা জানায়,ভবিষ্যতে সে ডাক্তার হয়ে মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।সেRead More
নৌপথে ইউরোপে ঢোকার শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা!
বাংলাদেশিরা নৌপথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন৷ এই প্রবণতা চলতি বছরে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেনডেন্ট৷ পত্রিকাটি বলছে, এই কাজে জড়িত আছে আন্তর্জাতিক মানব পাচার চক্র৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উদ্ধৃতি দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকায় লেখা হয়েছে, ‘‘লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী শরণার্থীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি৷ ২০১৬ সালের প্রথম তিন মাসে মাত্র একজন বাংলাদেশি ইতালিতে প্রবেশ করলেও ২০১৭ সালে একই সময়ে এই সংখ্যা ২ হাজার ৮০০ জনে পৌঁছেছে৷ এটি যে কোনও দেশ থেকে ইউরোপে প্রবেশকারীদের সংখ্যার হিসেবে সর্বোচ্চ৷”Read More
আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গুরুত্বর অসুস্থ। ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দের দোয়া কামনা
ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মনবাড়িয়া জেলার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সরাইল নিবাসী আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ব্রেইন স্ট্রোক করে ঢাকাস্থ একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ব্রাহ্মণবাড়িয়ার দোয়া কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক, মুজাহিদ কমিটির ছরদ, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ সকলের দোয়া প্রত্যাশা করেন।
৫ লাখ লিটার মদ খেয়েছে ‘মাতাল’ ইদুর
বিহার পুলিশের কর্মকর্তাদের কথা যদি সত্যি হয়, তাহলে ওই রাজ্যের মূষিক, মানে ইঁদুরদের এখন আর সুস্থ থাকার কথা নয়। এমনকি তাদের চলাফেরারও ক্ষমতা থাকার কথা নয়! গত এক বছরে তারা প্রায় ন’লাখ লিটার মদ খেয়ে নিশ্চয়ই এখন ‘তুরীয়’ আনন্দে রয়েছে। বিহারে গত বছর এপ্রিল মাস থেকে মদ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে সারা রাজ্যে তল্লাশি চালিয়ে বেআইনী মদের বোতল বাজেয়াপ্ত হওয়ার পরে সেগুলো বিভিন্ন থানার ‘মালখানা’য় রাখা হয়েছিল। পরিমাণ নেহাত কম নয় – ৫.১১ লাখ লিটার ভারতে তৈরি বিদেশী ব্রান্ডের মদ, প্রায় তিন লাখ লিটার দেশী মদ আর ১২ হাজার বিয়ারেরRead More
শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়নের কথা কেউ ভাবেনা — আইনমন্ত্রী আনিসুল হক এমপি
খ.ম.হারুনুর রশীদ ঢালী: আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকএমপি বলেছেন, নির্বাচন এলেই বিভিন্ন দলের প্রার্থীরা মানুষের কাছে ভোটের জন্য ছোটে। নির্বাচিত হলে তাদের খবর আর রাখেনা। দেশ যখন উন্নতির দিকে যাচ্ছে তখন একটি দল উন্নয়নের বিরোধিতা করতে থাকে। আর শেখ হাসিনার নেতৃত্বে সরকার গ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার সরকার ছাড়া দেশের ভাগ্য উন্নয়নের কথা কেউ ভাবেনা। দেশকে আরও এগিয়ে নিতে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। ৫ মার্চ শুক্রবার রাতে কসবা পৌর আওয়ামীলীগের সম্মেলনRead More
বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে পৌর মেয়র নায়ার কবীরের অভিনন্দন
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজসেবক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার দেশের অটিষ্টিক শিশুদের শিক্ষা ও মননশীলতার বিকাশে নিবেদিত জাতীয় প্রতিষ্ঠান “সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব দি ইন্টেলেকচুয়াল ডিজিবল, বাংলাদেশ (সুইড, বাংলাদেশ) জাতীয় নির্বাহী কমিটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এক বিবৃতি পৌর মেয়র নায়ার কবীর বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বুদ্ধিপ্রতিবন্ধীদের কল্যাণে দীর্ঘদিন যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আল মামুন সরকার। তারই স্বীকৃতি স্বরূপ তিনি আজ সুইড বাংলাদেশ এর জাতীয় নির্বাহী কমিটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।Read More
আইনমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য আনিসুল হকের উপস্হিতিতে
আখাউড়ায় আজ মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ
আখাউড়ায় দুই শতাধিক মাদক কারবারি আত্মসমর্পণ করবে।শুক্রবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর মাদ্রাসা মাঠে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে আইনমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য আনিসুল হকের কাছে তাদের আত্মসমর্পণের কথা রয়েছে। এর আগে সম্প্রতি একটি সমাবেশে আইনমন্ত্রী আখাউড়াকে মাদকমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক রেজওয়ানোর রহমান এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া স্বপন জানান, বছরখানেক ধরেই এই এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে। পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও জনগণও এগিয়ে এসেছেন। মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরাRead More
শুক্রবার কসবা ও আখাউড়ায় আসছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক
ডেস্ক ২৪:: আইন,বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় আসছেন। শুক্রবার বিকাল ৪টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মন্ত্রী কসবা ও আখাউড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মন্ত্রী মহোদয় শুক্রবার বিকাল ৪টায় আজমপুর মাদ্রাসা মাঠে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে উপস্হিত থকবেন। এছাড়াও আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে উপস্হিত থাকবেন।



















