Main Menu

May, 2017

 

গোকর্ণঘাট বাজারটি সংস্কারের মাধ্যমে এই এলাকার নাগরিকগণ উপকৃত হবে —- পৌর মেয়র নায়ার কবির

গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের গোকর্ণঘাট বাজারের শেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, সংরক্ষিত কাউন্সিলর সালমা বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহম্মেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এডঃ কামরুজ্জামান অপু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ ইয়াকুব, সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী সৈয়দ মিয়া, মোহন মিয়া, ইউসুফ মিয়া, আবুল বাছির, বশির আহমেদ, রাজ্জাক মিয়া,Read More


কসবায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক করেছে র‌্যাব। শুক্রবার বিকালে উপজেলার গঙ্গানগর এলাকার দিলু মিয়ার বাড়ি থেকে এই শাড়ি আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় দিলু মিয়া সহ বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় র‌্যাব। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, কসবা এলাকার বেশ কিছু অসাধু ব্যবসায়ী ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি এনে গুদামজাত করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব কসবা গঙ্গানগর এলাকায় নজরধারী বৃদ্ধি করেন। এরই ধারাবাহিকতায় গোপনRead More


কসবায় সরকারি খাল আওয়ামী লীগ নেতার দখলে, খাল উদ্ধারে প্রশাসনের কাছে আবেদন গ্রামবাসীর

খ.ম.হারুনুর রশীদ ঢালী : ব্রা‏হ্ম‏ণবাড়িয়ার কসবা উপজেলা মেহারী ইউপির চৌবেপুর গ্রামে খাস খতিয়ান ভুক্ত সরকারি খাল আওয়ামীলীগের নেতা নিজ পুকুরের পাড় কেটে সংযুক্ত করে দখল করার অভিযোগ উঠেছে। এবিষয়ে গত ১ মে চৌবেপুর গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে স্বপন মিয়াসহ গ্রামবাসী কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্র থেকে জানা যায়, মেহারী গ্রামের কবীর হোসেন স্থানীয় ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। সে ক্ষমতার অপব্যবহার করে সরকারি ১নং খতিয়ানে ৪১৮ দাগের শ্রেণী খালের ১৪শতক জায়গা তার পুকুরের পাড় কেটে দখল করে ফেলে। খাল দখলের কারণে এলাকার লোকজনRead More


বাবা মায়ের অভিযোগে জেলে গেলেন মাদকাসক্ত ছেলে

জুটন বণিক :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিতা মাতার অভিযোগের ভিত্তিতে এক বখাটেকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এ কারাদন্ডাদেশ প্রদান করেন। কারাদন্ডাদেশ প্রাপ্ত যুবক হলো- উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কৃষক বজলুর রহমান এবং ঝরনা বেগম দম্পতির সন্তান সহিদুল ইসলাম (২২)। উপজেলা নির্বাহী অফিসারের গোপনীয় সহকারি মো. সাইফুল ইসলাম জানায়, সহিদুল ইসলাম মাদকাসক্ত হয়ে প্রায়ই ঘরে ভাংচুর করে। তার অত্যাচারে অতিষ্ট হয়ে তার পিতা মাতা থানায় অভিযোগ করলে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। অপরাধ স্বীকার করায়Read More


অবশেষে জামিন পেলেন নাসিরনগরের ঘটনায় কারান্তরীণ সন্দেহভাজন ‘মূল হোতা’ চেয়ারম্যান আঁখি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় কারান্তরীণ সন্দেহভাজন ‘মূল হোতা’ বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি উচ্চ আদালতের মাধ্যমে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। জামিনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে মুক্তি পান আঁখি। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ইনস্পেক্টর) মাহবুবুর রহমান জানান, গত ১৩ মার্চ বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দেওয়ান আতিকুর রহমান আঁখির জামিন আবেদন করলে ২২ মার্চ ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তবে আঁখির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নম্বর ও ধারাRead More


দাড়িয়াপুরে পাওয়া অজ্ঞাত সেই ব্যাক্তি কলেজপাড়ার ইয়াবা সম্রাট আনিস ওরফে খোকন (ভিডিও)

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরতলীর দাড়িয়াপুর এলাকার রাস্তার পাশ থেকে যে লাশটি উদ্ধার করে পুলিশ তার পরিচয় মিলেছে। সে কলেজ পাড়ার কুখ্যাত সন্ত্রাসী প্রয়াত দিদারের বড় ভাই ইয়াবা সম্রাট আনিস খোকন। আনিস এক ডজন মাদক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। নিহত আনিস খোকনের (৪৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়া এলাকায়। ওসি মঈনুর রহমান জানান, স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপতালের মর্গে পাঠানো হয়। সেখানে তার স্বজনরা তাঁকে চিন্হিত করে। “আনিসের লাশের পাশ থেকে একটি ব্যাগ, এক জোড়া জুতাRead More


কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

খ.ম.হারুনুর রশীদ ঢালী,প্রতিনিধি কসবা :বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কসবা উপজেলা শাখার উদ্যোগে (১১ মে) বৃহম্পতিবার বিকালে উপজেলা শিক্ষা অফিস চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কসবা উপজেলা শাখার সভাপতি এইচ,এস,সাওয়ারের সভাপতিত্বে ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো:সাহাদাৎ হোসেন,কসবা উপজেলা প্রা:শি:সমিতির সাবেক সভাপতি নাজির আহম্মদ,সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন, কসবা উপজেলা প্রা:শি:সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,জহিরুল ইসলাম চৌধুরী স্বপন,হেবজুল বারী সাবেক ইউপি চেয়ারম্যান,আয়েশা আক্তার প্রমুখ বক্তৃতা করেন। ৫ দফা দাবী আদায়ে উক্ত মানববন্ধন কর্মসূচিতে কয়েক শতাধিকRead More


আশুগঞ্জে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে সংবাদ সম্মেলন

প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মুক্তিযোদ্ধা হিসেবে মৃত স্বামীর স্বীকৃতি পেতে সংবাদ সম্মেলন করেছে এক বৃদ্ধা। বৃহস্পতিবার দুপুরে জেলার আশুগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন আনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার চরচারতলা এলাকার মৃত আনোয়ারুল ইসলাম (লাল শা) এর সহধর্মীনি হালিমা বেগম(৭৫)। লিখিত বক্তব্যে হালিমা বেগম অভিযোগ করেন, ১৯৭১ সালে তার স্বামী মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং যুদ্ধ চলাকালে প্রশিক্ষণ নিতে ভারতে যান তিনি। দেড় মাস সময় প্রশিক্ষন শেষে দেশে ফিরে আনোয়ারুল আশুগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। আনোয়রুল একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও তার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় লিপিবদ্ধ হয়নি। তাই সরকার ওRead More


ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার দাড়িয়া পুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে  মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন  বলেন , সকালে সদর উপজেলার দাড়িয়াপুর এলাকার মূল সড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির বুকের বাম পাশেRead More


আজ পবিত্র শবে বরাত:: একটি সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবীর প্রত্যাশা

আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে পবিত্র ও মহিমান্বিত একটি রাত। রাতটি লাইলাতুল বরাত নামেও পরিচিত। এর অর্থ মুক্তি বা নিষ্কৃতির রজনী। পবিত্র এ রাতে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করলে, আল্লাহর কাছে নিজের পাপ-গুনাহ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করলে তিনি তা কবুল করেন এবং অনুতপ্ত বান্দাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে তাকে মাফ করে দেন। এ ছাড়া নেক বান্দার সব দোয়া আল্লাহ কবুল করেন। বছর ঘুরে আবার এসেছে এই রাত। শবে বরাত সম্পর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘জিবরাইল (আ.) আমাকে বলেছেন, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন,Read More


This site is protected by wp-copyrightpro.com