April, 2017
ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে অষ্টমী স্নান অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের গোকর্ণ ঘাটে গতকাল স্বারম্ভরভাবে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক লোক সমাগমের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে এ অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তরা তিতাস নদীতে গঙ্গা স্নান করে গোকর্ণঘাট কালীমন্দিরে মোমবাতি, আগরবাতি প্রজ্বলন, ভোগ ও লোট দেয়। উক্ত অনুষ্ঠান দেখতে উপস্থিত হন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উর্ধ্বতন সহ-সভাপতি সুভাষ চন্দ্র পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক খোকন আচার্য্য। অপরদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপনের নেতৃত্বে একটি দল অষ্টমী স্নানে উপস্থিত হয়েRead More
কসবা পুরাতন বাজার নির্বাচনে ফলাফল অনিয়ম। রিটানিং অফিসারের কাছে অভিযোগ দায়ের
কসবা প্রতিনিধি :কসবা পুরাতন বাজার পরিচালনা কমিটি নির্বাচন ২০১৭ইং অনুষ্ঠিত বিভিন্ন পদে সিলমারা ব্যালট পেপার ফাঁস, দুর্নীতি, ভোট গননাসহ অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই সাংগঠনিক সম্পাদক । গত ৩ এপ্রিল সোমবার কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি নির্বাচন ২০১৭ রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের অফিস কার্যালয়ে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন নির্বাচনে অংশ গ্রহণকারী দুই সাংগঠনিক সম্পাদক। অভিযোগকারীরা হলেন রতন সরকার চাবি ও আলআমিন সরকার সাইকেল প্রর্তীক। অভিযোগ সূত্রে প্রকাশ নির্বাচনে একাধিক প্রার্থীর সিলমারা ব্যালট পেপার কেন্দ্রে পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থা পাওয়া এবং প্রার্থীদের ভোট গুননার শীটেRead More
টানা বৃষ্টিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি, কান্নায় ভেঙ্গে পড়েছে কৃষক
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি :হাওয়র বেষ্টিত নাসিরনগরে প্রচন্ড বর্ষন,উজান থেকে নেমে আসা পানি,মেঘনার জোয়ারের পানি হাওয়রে নেমে আসায় নাসিরনগর উপজেলার ৪টি গ্রামের প্রায় দুই হাজার বিঘা জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, গোয়ালনগর ,মাছমা,দাতঁমন্ডল,নাসিরনগর গ্রামের বোরো আবাদী জমি পানিতে তলিয়ে গেছে। মেঘনা নদীর পানি ও উজান থেকে বৃষ্টির পানি নামতে থাকায় নাসিরনগরের লঙ্গন নদীর হাওর এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে আবাদী বোরো ফসলি জমি থেকে দ্রুত পানি নিস্কাশন না হওয়ায় এবং থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকার কারনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। নাসিরনগর গ্রামের কৃষক মিজান আলীRead More
নাসিরনগরে দুর্ধর্ষ তিন ডাকাত গ্রেপ্তার
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি:জেলার নাসিরনগরে পৃথক স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ধর্ষণসহ নানা অপরাধের অভিযোগে নাসিরনগর থানায় একাধিক মামলা রয়েছে। মামলা নং-০৩,তারিখ-০৩/০৪/২০১৭ইং, ধারা-৩৬৫/৩৪২/৩৮৭ পেনাল কোড এর আসামী ১। মোঃ সোহেল মিয়া(২৫),পিতা-ছুট্টু মিয়া, ২। আমির আলী(২৫),পিতা-মৃত শিশু মিয়া, ৩। ছায়েদ মিয়া(২০),পিতা-মৃত ইলাল উদ্দিন। এ ব্যপারে পুলিশের এসআই মোঃ মহিউদ্দিন সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রশস্ত্র,ডাকাতি ও প্রতারনার সময় ব্যবহৃত বিকাশ নাম্বারে টাকা নেওয়ার বিকাশ সিমসহ গ্রেফতার করা হয়। আসামীদের নামে নাসিরনগর থানায় চুরি,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এRead More
স্কুল কলেজ জাতীয়করণ চাই একসাথেই
তাজুল ইসলাম (হানিফ):- প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন প্রাপ্ত ২৯৩ টি কলেজের মধ্যে ২৭৬টি কলেজকে জাতীয়করণের লক্ষ্যে শিক্ষক কর্মচারীদের বেতন রাজস্বখাতে স্থানান্তরের জন্য অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত অনাপত্তি প্রদান করেন। ইতিপূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহপরিচালক উক্ত কলেজগুলোর আর্থিক সংশ্লেষ শিক্ষামন্ত্রনালয়কে স্বচিত্র প্রতিবেদন আকারে উপস্থাপন করেন। যাহা আমরা পত্র-পত্রিকা পড়ে ও নির্ভরযোগ্য সুত্রে জানতে পারি। সর্বশেষ সংসদ অধীবেশনেও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এ ব্যাপারটি নিশ্চত করেছেন এবং স্কুল কলেজ জাতীয়করনের কাজটি দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছেন। গত ২৩ শে মার্চ, ২০১৭ একটি জাতীয়Read More
নাসিরনগরে বজ্রপাতে গৃহবধূসহ দুই জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে হরিপুর ইউনিয়নের নরহা ও হরিণবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হল কৃষক আজিজ (৪৫) ও গৃহবধূ দিপ্তি রাণী দাস(২২)। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী জানান, উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামের মৃত মনা মিয়ার ছেলে আজিজ তিতাস নদীর পাড়ে আংরাইল বিলে ধানি জমি দেখতে গেলে বিকেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। একই সময় হরিণবেড় গ্রামের মৃত বুলন দাসের মেয়ে দিপ্তি রাণী দাস বাড়ির পাশে তিতাস নদীতে গোসল করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
থানার ইট খুলে নেয়ার হুমকি : কসবা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কসবা থানা ভবনে ঢুকে থানার ইট খুলে নেয়ার হুমকি দেয়ার ঘটনায় রোববার তাদের এ নোটিশ দেয়া হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ৩১ মার্চ রাতে কসবা থানা ভবনে এক অনাকাঙ্খিত ঘটনা ঘটে। সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমনের জড়িত থাকার অভিযোগRead More
নবীনগরে ভিক্ষা করে পুত্রের ঋণ পরিশোধ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: আনুমানিক ৬২ বছর বয়সের মেহের বানু। বহু আগেই স্বামীকে হারিয়েছেন। একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তিটি (স্বামী) মারা যাওয়ায় তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়ে যান তিনি। জীবন যুদ্ধে নেমেই তিনি অনুভব করেছেন বেঁচে থাকাটা কত কষ্টের। এরপরেও থেমে থাকেননি তিনি সন্তানদের মুখের দিকে তাকিয়ে যুদ্ধ করেই বেঁচে থাকতে হয়েছে তাকে। ঘোর ট্রাজেডি কাটিয়ে একসময় হাসি ফুটে মেহের বানুর ম্লান মুখে। বড় হয় তিন পুত্র। নতুন স্বপ্ন দিনবদলের। কিন্তু সুখের পায়রা বেশিদিন টিকেনি তার সংসারে। বড় ছেলে জাফর আলী (৪০) আলাদা বাড়ি করে থাকে উপজেলার শ্যামগ্রামে ও মেঝো ছেলেRead More
ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনে ‘শরী‘আহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা
সংবাদ বিজ্ঞপ্তি:ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ময়মনসিংহ জোনের উদ্যোগে ‘শরী‘আহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা ১ এপ্রিল ২০১৭, শনিবার ময়মনসিংহ শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক বোরহান উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে এতে বিশেষ আলোচক ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরী‘আহ সেক্রেটারিয়েট বিভাগের প্রধান মুহাম্মদ সামছুল হুদা। ময়মনসিংহ জোনের আওতাধীন ১৮টি শাখার দুই শতাধিক গ্রাহক ও কর্মকর্তা মত-বিনিময় সভায় অংশগ্রহন করেন।
নারীদের আর্ত সামাজিক উন্নয়নে হাতে কলমে প্রশিক্ষণ শিক্ষার কোনো বিকল্প নেই — পৌর মেয়র নায়ার
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর প্রশংসনীয় উদ্যোগ। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রণিত জেন্টার এ্যাকশন প্ল্যান জিএপি বাস্তবায়নের লক্ষ্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে উক্ত কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, পৌর কাউন্সিলর শাহ মোঃ শরীফ ভান্ডারী, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, শহর স্বেচ্ছাসেবক লীগেরRead More



















