Main Menu

April, 2017

 

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব

ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছোট-বড় সবাই মেতে উঠে এ উৎসবে। এটা ঢোল-তবলা বাজানো কোন উৎসব নয়। শিশু-কিশোর, যুবকসহ সবাই মেতেছে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবে। আকাশে উড়ছে বিভিন্ন রঙের ঘুড়ি। আকাশে উড়ে বেড়ানো এসব কাগুজে প্রাণীর দৌড়ঝাঁপ আর কাটাকাটির লড়াই উপভোগ করতে পহেলা বৈশাখের সকাল থেকেই সেখানে ভীড় করেছেন দর্শকেরা। শুক্রবার বেলা ১১টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে পাশ করা শিক্ষার্থীরা আবহমান কালের চিরায়ত ঐতিহ্যের স্মারক এ ঘুড়ি উৎসবের আয়োজন করে। তাদের উদ্যোগে প্রায় দেড়শ শিশু-কিশোরের হাতে তুলে দেওয়া হয় নানা রঙেরRead More


শোক বার্তা

বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক অধ্যাপক শান্তনু কায়সার নামের আমার প্রিয় আ: রাজ্জাক স্যারের মৃত্যু সংবাদ শুনে আমি মর্মাহত হয়েছি। ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন )। স্যারের এসময়ে মৃত্যুতে সাহিত্য জগতের একটি অপূরনীয় ক্ষতি হয়েছে। আমি ১৯৭৭-৭৮ সালে ব্রাহ্মণবাড়ীয়া কলেজে বি,এ পড়াকালীন ছাত্র অবস্থায় স্যারের খুব স্নেহভাজন ছিলাম। স্যারের বাসায় আমার নিয়মিত আসা যাওয়া ছিল। ব্রাহ্মণবাড়ীয়ার অবকাশ রেষ্ট হাউসের পশ্চিম পাশের বাসায় স্যার বাস করতেন । শিশু উজ্জল তখন পা-পা হাটে, সেই সব দিনের দৃশ্যগুলি আজ আমার চোখে ভেসে আসছে। আমি স্যারের বিদেহী আত্মারRead More


সরাইলে দিনব্যাপী বৈশাখী উৎসব পালিত

মোহাম্মদ মাসুদ,সরাইল : ব্রাহ্মণবাড়িয়া‘র সরাইল উপজেলা প্রশাসন , পৃথক পৃথক ভাবে উপজেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদিক্ষনণ করে । এবং পান্তা ইলিশ ও নানা রঙ্গের দেশীয খাবারে আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রিতাল সঙ্গিতের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল ডিগ্রী কলেজে অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ুন কবির,Read More


কসবায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানে ১লা বৈশাখ উদযাপন

আশিকুর রশীদ ঢালী মুরাদ কসবা প্রতিনিধি:সারা দেশের ন্যায় কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এসো হে বৈশাখ পালন করা হয়। গগনে উকি দেয় রবি। সূচনা হয় নতুন দিনের। সকালেই ১৪২৪ বাংলা বর্ষের আগমনী ধ্বনি নিয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের বাসভবন “কসবা কানন” চত্বরে পান্তাভাত আর আলু ভর্তা,কাচামরিচ,রুই মাছ দিয়ে আসর বেশ জমে উঠে। এতে কসবার বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক,সাংস্কৃতি সংগঠন,কসবা প্রেসক্লাব ও কসবা উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মী, রাজনৈতিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ ব্যক্তিবর্গদের উপস্থিত ঘটে। কসবা উপজেলা পরিষদ চত্বর নাগরদোলার ক্যাচ ক্যাচ,ডুগডুগিরRead More


আখাউড়ায় তওবা করে ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ীরা

আখাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের তারাগন গ্রামের মাদক ব্যবসায়ীদেরকে তারাগন দরবার শরীফ জামে মসজিদে জুম্মা নামাজের পর কোরআন শরীফ হাতে নিয়ে তওবা ও শপথ করানো হয় সামাজিকভাবে মাদক ব্যবসা না করার জন্য। সকল মাদক ব্যবসায়ী ক্ষমা চান গ্রামবাসীর নিকট ও জীবনে আর মাদক ব্যবসা না করার অঙ্গীকার করেন। তওবা সমাপ্তির পর মসজিদে মাদক ব্যবসায়ীদের জন্য বিশেষ দোআ করা হয়। পূর্বের খবরঃ- তারাগন গ্রামের ৬জনের মধ্যে ৬জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তারর নিকট। এবং উনারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। আত্মসমর্পণের সময় আখাউড়া থানা ভারপ্রাপ্তRead More


নাসিরনগরে ইভটিজার কে এক বছরের কারাদন্ড

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃজেলার নাসিরনগরের সদর ইউনিয়নের ধনকুড়া গ্রামের এক কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগে ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টায় নাসিরনগরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কর্তৃক মোঃ ওবায়দুল নামের এক ইভটিজার কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। পরিবার ও উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলার নাসিরনগরের সদর ইউনিয়নের ধনকুড়া গ্রামের আলীরাজার কিশোরী মেয়ে রিনা(১৪) কে মোঃ ওবায়দুল(৩৫) সহ ৪/৫ জন বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। ১৩ এপ্রিল মোঃ ওবায়দুল সহ ধনকুড়া গ্রামের কিছু যুবক কিশোরী রিনার বাড়ির আশে পাশে ঘুরা ঘুরি করতে থাকলে রিনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতRead More


বাংলা নববর্ষ উপলক্ষে জেলাবাসীকে ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবীরের শুভেচ্ছা

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নাগরিকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচিত মেয়র ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নায়ার কবীর। শুভেচ্ছা বার্তায় নব নির্বাচিত মেয়র নায়ার কবীর বলেন, বাংলা নববর্ষ বয়ে আনুক সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি। তিনি আরো বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে জেলাবাসী বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তুলক সবার মাঝে।


বাংলা নববর্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শুভেচ্ছা

বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে জেলার সকল সাংবাদিকসহ ব্রাহ্মণবাড়িয়াবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম ও শাহজাহান সাজু। এক বিবৃতিতে নেতৃবৃন্দ নতুন বছরে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেছেন।


কথা সাহিত্যিক শান্তনু কায়সার (রাজ্জাক) স্যারের মূত্যুতে সাবেক এজিএস এর গভার শোক

আমার প্রিয় স্যার।ব্রাহ্মণবাড়িয়া  সরকারি কলেজের ইংরেজীর শিক্ষক। স্যার কে আমরা জানতাম রাজ্জাক স্যার নামে। স্যারের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত।  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি তারা যেন ধৈর্য ধরতে পারে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে । আমিন। এম. এম আনিসুর রহমান সাবেক এজিএস ব্রাহ্মণবাড়িয়া  সরকারি কলেজ


বাঙলা নববর্ষে জেলাবাসীকে হাজী তাজ মোহাম্মদ ইয়াছিনের শুভেচ্ছা

বাঙলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা নাগরিক সমাজের সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন। এক বিবৃতিতে তিনি বলেন, বাঙলা নববর্ষ বাঙালি সংস্কৃতির শেকড়। আমাদের কর্মে মননে নান্দনিকতা সৃষ্টির আহবান নিয়ে পুরাতন সকল জীর্ণতা দ্বীনতাকে পেছনে ফেলে নতুন স্বপ্নে উদ্দীপ্ত হয়ে দেশ গড়ার মন্ত্রে দীক্ষিত হবার আহবান নিয়ে আসে বৈশাখ।  তিনি বৈশাখের মন্ত্রে দীক্ষিত হয়ে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।প্রেস রিলিজ


This site is protected by wp-copyrightpro.com