Main Menu

April, 2017

 

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জেলা আওয়ামীলীগের কর্মসূচী

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচী নেয়া হয়েছে। এদিন সোমবার সকাল ৭ টায় শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১১ টায় আলোচনা সভা। এসকল কর্মসূচীতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার অনুরোধ জানিয়েছেন।


সরাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মানিক মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক জামালপুরের পাগদিগলি গ্রামের হারুনুর রশীদের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামোড়া এলাকায় একটি পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালক মানিকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মানিকের মৃত্যু হয়।


তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত॥সভাপতি হারুন॥ সাধারণ সম্পাদক রাসেল

আশুগঞ্জ প্রতিনিধি ॥ আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোঃ রাকিবুল হাফেজ রাসেল, সাংগঠনিক সম্পাদক পদে লিটন আহমেদ নির্বাচিত হয়েছে। রবিবার বিকেলে তালশহর কারিমিয়া ফাজিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। উদ্বোধক হিসেবে সম্মেলনে উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া। সম্মেলনে তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ রাকিবুল হাফেজ রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথিRead More


হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন ১৭ এপ্রিল সোমবার ৫টার মধ্যে

বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরে হজে যেতে ইচ্ছুক প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের আগামীকাল সোমবার বিকাল ৫টার মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালে প্রাক-নিবন্ধিত অবশিষ্ট হজযাত্রী এবং চলতি ২০১৭ সালে প্রাক-নবন্ধিত হজযাত্রীদের মধ্যে যাদের ক্রমিক নং ১,৪০,৯৯৫ থেকে ২,১৭,২৮৮-এর মধ্যে রয়েছে তাদেরকে আগামীকাল সোমবার বিকাল ৫টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। কোনো প্রাক-নিবন্ধিত (সর্বশেষ ক্রমিক নম্বর ২,১৭,২৮৮) হজযাত্রী আগামীকাল ৫টার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ হিজরির (২০১৭ খ্রি.) অনুচ্ছেদের ৩.১.৮ অনুযায়ী পরবর্তী অপেক্ষমাণRead More


আখাউড়ায় সিএনজি অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার দুপুরে আখাউড়া পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র তাকজিল খলিফার সাথে শ্রমিক নেতৃবৃন্দ বৈঠক শেষে পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিএনজিচালিত অটোরিকশার মালিক সমিতির সভাপতি কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক বাহার মিয়া, আখাউড়া সিএনজিচালিত অটোরিকশার মালিক সমিতির সাধারণ হাসেম মিয়া প্রমুখ। জানা গেছে, আখাউড়া পৌরসভার অটোরিকশার স্ট্যান্ড ইজারাদার ১০ টাকার বদলে ২০ টাকা নেওয়ার কারণে গতকাল শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করে দেন শ্রমিকরা নেতারা।  বৈঠকে পূর্বের নিয়মে ১০ টাকা হারে টোলRead More


গরিবের চাল কালোবাজারীদের হাতে!!!

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতা::: জেলার নাসিরনগরে গরিবের ফেয়ার প্রাইস  চাল এখন কালোবাজারীদের হাতে। পূর্বভাগ ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত (ফেয়ার প্রাইস) চাল দরিদ্রদের মাঝে বিতরণ না করে কালোবাজারে পাচার করার সময় ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ১৫ এপ্রিল রাতের আধারে খালেদ মার্কেটের একটি দোকানে ১০ বস্তা ফেয়ার প্রাইসের চাউল রেখে যায়।পরের দিন সকালে উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল উদ্ধার করেন। তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত ফেয়ার প্রাইসের উদ্ধারকৃত চাল বিভিন্ন কার্ডধারী গরিব অসহায় মানুষদের মাঝে   বিতরণ করেন। ডিলার মো: মাহবুবুর রহমান বলেন, আমার গোডাউনে চাউলের জায়গা না হওয়ায়Read More


কসবা নিমবাড়ি রহিজ হত্যা ঘটনায় ২মামলায় গ্রামে পুরুষ শূন্য

জমির পাকা ধান ঘরে তুলা সহ নিরাপওা প্রদানে পুলিশ অঙ্গিকারবদ্ধ —-এএস পি সার্কেল আবদুল করিম

আশিকুর রশীদ ঢালী মুরাদ,কসবা প্রতিনিধি:ব্রা‏হ্ম‏ণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউপির নিমবাড়ি গ্রামে একটি হত্যাকান্ডের ঘটনা নিয়ে গ্রামের নারী পুরুষের মাঝে আতংক বিরাজ করছে। হত্যা কান্ডের ঘটনায় নিহতর পরিবারের পক্ষে ১৭ জনকে আসামী করে একটি আর কসবা থানা পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদানে ৪৯ জনকে আসামী করে আরেকটি মামলা দায়ের করে। দুই মামলায় ৬৫ জন আসামীগং করার ফলে এবং দিন রাত পুলিশের ব্যাপক তৎপরতায় গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। এ দিকে জমির পাকা ধান ঘরে কেটে না আনার ফলে“গৃহিনীরা চিন্তা করছে কিভাবে ছেলে-মেয়ে নিয়ে বাঁচবে” এই কথা সাংবাদিকদের জানান গ্রামবাসী।Read More


ইসলামী ব্যাংক-এর উদ্যোগে ‘শরীয়াহ্ পরিপালন’ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ‘শরীয়াহ্ পরিপালন’ শীর্ষক মত বিনিময় সভা ১৬ এপ্রিল ২০১৭, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আরাস্তু খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ ও সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুস সামাদ। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরী‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান মোঃ শামছুল হুদার সঞ্চালনায় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ ওRead More


বিজয়নগরে মাদক ও বাল্যবিবাহ রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহন করছে প্রশাসন

জিয়াদুল হক বাবু :: বিজয়নগরের হরষপুর ইউনিয়ন পরিষদের বাজেট অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন নেছা শিউলি বলেছেন, বিজয়নগরে মাদক ও বাল্যবিয়ে রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সরকারিভাবে ১০ টাকা কেজি দরে দেওয়া চাল গরীবদের না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হলে ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ সালের অবকাঠামোগত উন্নয়নের জন্য এক কোটি ১৫ লাখ টাকার বাজেট পেশ করেন চেয়ারম্যান মো.সারওয়ার রহমান ভূঞা। সচিব মো. খোরশিদ আলমের পরিচালনায় উক্ত বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, সাবেক চেয়ারম্যানRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিং বাড়ছে, প্রতিবাদ করায় অভিভাবকের উপর হামলায় গ্রেফতার ১ ॥ এক ছাত্র বহিস্কার

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিং এর ঘটনা বেড়ে গেছে। প্রতিবাদ করায় উল্টো নাজেহাল হচ্ছেন অভিভাবকরা। ছাত্রীদেরকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ক্রিকেট ষ্টাম্পের আঘাতে গুরুতর আহত হয়েছেন ওবায়দুর রহমান নামের এক অভিভাবক । পৌর এলাকার পশ্চিম পাইক পাড়াস্থ বোর্ডিং মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গভর্ণমেন্ট মডেল গার্লস হাই স্কুল ও অনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এর ৪ জন ছাত্রী গত ১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর অন্নদা বোর্ডিং মাঠের ভেতর দিয়ে বাসায় যাবার পথে বখাটে মোসতাকিন ছাত্রীদের উত্যক্ত (ইভটিজিং) করা শুরু করে। তখন উত্যক্তের শিকার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর পিতাRead More


This site is protected by wp-copyrightpro.com