March, 2017
জাতীয় গণহত্যা দিবসে বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির র্যালী ও সমাবেশ
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিজয়নগর উপজেলা শাখা গতকাল শনিবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে র্যালি ও সমাবেশ করেছে। র্যালিটি বিজয়নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর বাজারে এক সমাবেশ করেছে। উপজেলা সেলের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও অপূর্ব দেবের পরিচালনায় বক্তব্য রাখেন যুবমৈত্রীর আহ্বায়ক সঞ্জয় রায় পোদ্দার, যুগ্ম আহ্বায়ক সাগর দত্ত, জাতীয় কৃষক সমিতির যুগ্ম আহ্বায়ক বিল্লাল মিয়া, নুর মোহাম্মদ বাদল মেম্বার, আয়েত আলী, দুলাল মিয়া, ভানু দাসগুপ্ত, সুমন মজুমদার, সুদন দাস প্রমুখ। সভায় বক্তারা ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থাRead More
২৫ মার্চ জাতীয় গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মার্চ জাতীয় গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভিআইপি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় আলোচনা সভার শুরুতেই দিবসটি উপলক্ষে বিশদ আলোচনা করেন প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, আ.ফ.ম কাউছার এমরান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম, মানবজমিন এর স্টাফ রিপোর্টার জাবেদRead More
সরাইলে ঘূর্ণিঝড়ে অর্ধশত বসতঘর লন্ডবন্ড, আহত:২০
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘূর্ণিঝড়ে অর্ধশত বসতঘর লন্ডবন্ড হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ব্রিক ফিল্ডের শ্রমিক, নারী, পুরুষ ও শিশুসহ আহত হয়েছে ২০জন। আজ শনিবার সকালে উপজেলার চুন্টা ও কালিকচ্ছ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামের ২০টি বসতঘর, কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া ও ধর্মতীর্থ এলাকার ৩০টি বসতঘর লন্ডবন্ড হয়ে যায়। এদিকে ধর্মতীর্থ এলাকার আজম ব্রিক ফিল্ডের শ্রমিকদের বসতঘর ঘূর্ণিঝড়ের কবলে ধ্বসে পড়ে এবং ঘরে আশ্রয় নেয়া ২০জন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত সোহাগ(৩৫) ও মামুন(২০) নামে ২জন শ্রমিককেRead More
সরাইলে আওয়ামীলীগের আহবায়ক কমিটির সভা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হামিদুল হকের সভাপতিত্বে নোয়াগাঁও শেখ আশরাফ উচ্চ বিদ্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, যুগ্ন আহবায়ক খায়রুল হুদা চৌধুরী বাদল, সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান।
আশুগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে গণহত্যা দিবস পালিত॥
আশুগঞ্জ প্রতিনিধি॥আশুগঞ্জে ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য হেবজুল বারী, হাজী মোঃ মোবারক আলী চৌধুরী, হাজী মোঃ সায়েদুর রহমান, নাসির মিয়া, মোশারফ হোসেন, আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল আহমেদ, আওয়ামীলীগ নেতা বাসির মিয়া, শফিকুর রহমান বকুল, মোয়াজ্জেম হোসাইন, হারুনুর রশিদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহানা বেগম, সাধারন সম্পাদক জোসনা চৌধুরী, যুবমহিলা লীগ নেত্রী শিরিন বেগম, যুবলীগ নেতা ইলিয়াস আলী, মনিরRead More
নাসিরনগরে ঝড়ে নৌকা ডুবি, ছাত্রী নিহত
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর, প্রতিনিধি :জেলার নাসিরনগরে ঝড়ের কবলে পড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ও চারটি ছাগল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা সম্প্রসারণ অফিস ও এলাকাবসী সূত্রে জানা যায়, শনিবার সকালে আস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় একজন চতুর্থ শ্রেণির ছাত্রী ও ৪ টি ছাগল ছিল। নিহত ছাত্রীর বাড়ি চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে। নিহত ছাত্রী ফকিরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪থ শ্রেনির ছাত্রী। তার নাম উনিমা বেগম(৯)। সে জামাল হোসেনের মেয়ে। এ ব্যাপারে ফকিরদিয়া স্কুলে প্রধান শিক্ষক মোস্তফা সারুয়ার বলেন, আমি ছাত্রী নিহতের কথা শুনেছি তবে আজ সেRead More
আজ ভয়াল ২৫ মার্চ: জাতীয় গণহত্যা দিবস
আজ ২৫ মার্চ,জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাত্রিতে বর্বর পাকিস্তান সেনাবহিনীর সংঘটিত গণহত্যাকে স্মরণে বাংলাদেশ সরকার এবারই প্রথমবারের মতো জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করছে। একই সঙ্গে এই দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে শিগগিরই জাতিসংঘে চিঠি দেওয়া হচ্ছে। গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে- গণহত্যার ওপর , আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক গীতিনাট্য/সাংস্কৃতিক অনুষ্ঠান। একাত্তরের অগ্নিঝরা এদিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, ভয়ঙ্কর ওRead More
চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিশু মেধাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান
শিক্ষার্থীদেরকে সততা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে: দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, শুধু সার্টিফিকেট অর্জন করলেই চলবে না। জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীদেরকে সততা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুরা বড়দের কাছ থেকে মূল্যবোধ ও সততার বিষয়টি শেখে। এ জন্য অভিভাবকদেরকে দায়িত্ব নিতে হবে না। কেননা, সততা ও মূল্যবোধ হচ্ছে চর্চার বিষয়। মানুষ যদি দানব হয়ে যায় তাহলে তো দেশ এগুবে না। তিনি গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনার্স কলেজ মাঠে চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিশু মেধাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।Read More
ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, সাবেক এমপি, প্রয়াত জননেতা এড. লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারত
এড. লুৎফুল হাই সাচ্চুর শূন্যতা কখনো পূরণ হবার নয়-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এড. মোঃ ছায়েদুল হক এমপি
ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, সাবেক এমপি, প্রয়াত জননেতা এড. লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারত করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এড. মোঃ ছায়েদুল হক এমপি। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার সোহাতে গ্রামে চিরশায়িত এড. লুৎফুল হাই সাচ্চুর কবর জেয়ারত করেন তিনি। এসময় মরহুমের কবরে পূষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ গ্রহন করেন। কবর জেয়ারতের সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম (এম.এস.সি.), জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা নাগরিক সমাজRead More
জাতীয় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা
২৫ মার্চ জাতীয় গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় যথাসময়ে প্রেসক্লাব কার্যকরী কমিটি, প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।প্রেস রিলিজ



















