March, 2017
ব্রাহ্মণবাড়িয়ায় ডেন্টাল সার্জনদের মানববন্ধন
স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশে ডেন্টাল ট্যাকনোলজিস্টদের পদমর্যাদার রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ডেন্টাল সার্জনস এসোসিয়েন অব ব্রাহ্মণবাড়িয়া। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ডেন্টাল সার্জনস এসোসিয়েন অব ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতি ডাক্তার মেজবাহ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক এম, এ, মনসুর। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার সাফওয়ান নাবিল, ডাক্তার এহসানুল মোমিন, ডাক্তার সাইফুল্লা বাকি ভূইয়া, ডাক্তার মোস্তাফিজুর রহমান খান, ডাক্তার মাজহারুল ইসলাম, ডাক্তার শোয়েব আহম্মেদ প্রমূখ। এ সময় বক্তরা বলেন মেডিকেল ট্যাকনোলজিস্টদর পদমর্যাদা দিয়ে ডাক্তার বানানো চলবে না। তারা এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।প্রেস রিলিজ
কসবায় দুইটি দোকান আগুনে ভস্মীভূত
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সিমরাইল গ্রামের সাত পাড়ায় আগুনে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার সংবাদ পাওয়া যায়। এ ব্যাপারে কসবা থানায় একটি এজাহার করা হয়েছে। এজাহার সূত্রে প্রকাশ,২৭ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টায় দূবৃত্তরা কাজলের চা’র দোকানে আগুন দিলে সাথে থাকা ডা:শাহ আলম মেন্টুর ঔষধের দোকানসহ দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মামলার এজাহারে জানা যায়, কাজল মিয়ার চায়ের দোকানে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত ঘটে।দুইটি দোকানের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২লাখ ৫০ হাজার টাকা। এই ঘটনাকে কেন্দ্র করেই মো: কাজল মিয়া বাদী হয়েRead More
নবীনগরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত
প্রেস রিলিজ :গত ০১/০৩/১৭ তারিখ রাত্র অনুমান-০৭:৩০ ঘটিকার সময় ১৫/১৬ জনের একদল ডাকাত নবীনগর থানাধীন জগন্নাথপুর গ্রামের জৈনক সেন্টু মিয়া প্রঃ সেন্টু মেম্বার (৬০) পিতা-মৃত চাঁন মিয়ার বাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকার জনগন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে সেন্টু মিয়ার বাড়ীতে ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাতরা পলায়নের সময় দুইজন ডাকাতকে জনগন হাতে নাতে ধরে গণপিটুনী দেয়। জনগনের গণপিটুনীতে ডাকাতরা মারাত্মক জখম প্রাপ্ত হয়। সংবাদ পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে অবগত হয়। আহত ডাকাতদের দ্রুত নবীনগর হাসপাতালে প্রেরন করে। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ডাকাতদের মৃত ঘোষনা করেন। পুলিশRead More
আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট প্ল্যান্ট উদ্বোধন। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা দাঁড়াল দেড় হাজার মেগাওয়াট
দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে নবনির্মিত ‘আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সাউথ)’ -এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দুপুর সময় ১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী পাওয়ার প্ল্যান্টটির উদ্বোধন করেন। নতুন এই পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনের মধ্যদিয়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান ১০টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাঁড়াল দেড় হাজার মেগাওয়াট। পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাড, জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যRead More
সাংবাদিক ফখরুল ইসলাম আইয়ুব আর নেই( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্টাফ রিপোর্টার ::বিশিষ্ট সাংবাদিক, কণ্ঠশিল্পী, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার মো. ফখরুল ইসলাম আইয়ুব আর নেই। বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক আইয়ুব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তার অকাল মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও সতীর্থদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা, এক পুত্রসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন আইয়ুব। ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ বছর যাবত সাংবাদিকতাRead More
কমরেড হাফিজুর রহমান ভূইয়ার স্মরণে জাতীয় শ্রমিক ফেডারেশনের শোকসভা অনুষ্ঠিত
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পুরোধা, প্রখ্যাত শ্রমিক নেতা, আজীবন বিপ্লবী কমরেড হাফিজুর রহমান ভূইয়ার স্মরণে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় পুরাতন কাচারী প্রাঙ্গনে জাতীয় শ্রমিক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে জেলা সভাপতি আবু সাঈদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা কমরেড জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য দীপক চৌধুরী বাপ্পী, সদস্য মোঃRead More
সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ রানা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল আমীন, মজলিশপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, বুধল ইউপি চেয়ারম্যান আবদুল হক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু হোরায়রাহ, আওয়ামীRead More
খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েদের ও এগিয়ে আসতে হবে- সুহিলপুরে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
মোঃ বায়েজিদ মোস্তফা:: খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েদের ও এগিয়ে আসতে হবে। আস্তে আস্তে মেয়েদের ক্রিকেট ও ফুটবল টিম গঠন করতে হবে। আমরা ছেলেমেয়েদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার জন্য স্কুল মাঠে মাটি ভরাটের ব্যবস্থা করেছি এবং স্কুলের চারদিকে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছি। গতকাল মঙ্গলবার সকালে গৌতমপাড়া ঘাটুরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উক্ত কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসাদ, পার্বত্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিনি আরোRead More
আশুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আগুন লেগে গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার তারুয়া শালুক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই আগুনের ঘটনাটি ঘটে। এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থেকে দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় আগুনে স্কুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে প্রায় ৫লক্ষাধীকRead More
বিজয়নগর উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন : মাহবুব হোসেনকে সভাপতি ও সফিকুল ইসলাম রাজভী সাধারণ সম্পাদক
২৭/০২/২০১৭ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা শাখা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাহবুব হোসেনকে সভাপতি ও সফিকুল ইসলাম রাজবিকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে বিকেল ৩ টায় উপজেলার চম্পক নগর মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান এর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবেRead More



















