Main Menu

February, 2017

 

কসবায় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার

কসবা প্রতিনিধি: ব্রা‏হ্মণাবড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউপির জগনাথপুর গ্রামের পিতা মৃত্যু আব্দু রাজ্জাকের পুত্র কবিরাজ ফরিদ মিয়া (৫০)কে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির বারান্দা থেকে গলা কাটা অবস্থায় কসবা থানা পুলিশ  উদ্ধার করে। সামাজিক বিরোধের জের ধরে হত্যা কান্ড হতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান;  নিহত ব্যক্তিকে রাতে কোন সময়ে গলা কেটে কে কাহারা নিজ ঘরের বারেন্দায় ফেলে রাখে। সংবাদ পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার  করেছে।  হত্যাকান্ডের বিষয়ে এখনো জানা যায়নি তবে হত্যার রহস্য উদঘাটনে জোর তদন্ত চলছে বলে জানান।


আখাউড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশনের মাতার মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি::আখাউড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লায়ন আবুল মনসুর মিশনের মাতা আনোয়ারা বেগম (৭৮) গত বৃহস্পতিবার বিকেল ৫টায় আখাউড়া পৌরশহরের রাধানগরের তার নিজ বাড়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযান

চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার আসামী, ৮০০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী,০৪ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই/মোঃ আনিছ আল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অত্র থানার মামলা নং-৪২, তাং-১৯/১০/১৬ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ১) মোঃ বাচ্চু মিয়া (৪২), পিতা-মৃত ফজলু মিয়া চৌকিদার, ২) মোছাঃ আকলিমা (৩০), স্বামী-বাচ্চু মিয়া, উভয় সাং-বুল্লা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ-দ্বয়কে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফেনী সদর থানার অন্তর্গত সুলতানপুর গ্রাম হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই/মোঃRead More


পাকিস্তানে সুফি দরগায় বিস্ফোরণ, নিহত ১০০

চার দিনের মধ্যেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এ বার নিশানায় সিন্ধুপ্রদেশের সেহওয়ানে সুফি সন্ত লাল শাহবাজ কালান্দরের দরগা। নিহতের সংখ্যা ১০০ জন। লাল শাহবাজ কালান্দরের দরগায় সুফি প্রথা মেনে একটি ‘ধামাল’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ। ফলে জড়ো হয়েছিলেন অনেক ভক্ত। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন দরগার মূল ফটক দিয়ে ঢোকে এক আত্মঘাতী। প্রথমে গ্রেনেড ছুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয় সে। তার পরে নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণে জখমের সংখ্যা এখনও স্পষ্ট নয়। করাচি থেকে ৩২০ কিলোমিটার দূরে সেহওয়ানের এই দরগা বেশ প্রত্যন্ত এলাকায়। তাই কাছের বড় শহর হায়দরাবাদ, জামশোরো, মোরো, দাদু,Read More


ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচন বাতিলের আবেদন আপিল বিভাগে খারিজ

ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের সংসদ নির্বাচন বাতিলের আবেদন খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রসঙ্গত, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভেকেট আনিসুল হক। সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হেফজুল বারি। নির্বাচন কমিশন তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করে। সংসদ নির্বাচনের পর ওই আসনের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিটRead More


সরাইলে অপহরণের ৩২ ঘন্টা পর কুমিল্লা থেকে উদ্ধার

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টা পাড়া গ্রামের আকিব উল্লার বড় ছেলে মো: সেলিম মিয়া গত বুধবার সকাল ১০টায় তাঁর দোকানের মাল ক্রয় করার ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্ব রোড মোড়ে যাওয়ার পর অপহরণের শিকার হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা রেল স্টেশনে নিকট অপহরণকারীরা তাকে এক লক্ষ পঞ্চশ হাজার টাকার বিনিময়ে রেখে যায়। পরে তার ভাই শাহ আলমকে ফোন করে জানানোর পর তারা ব্রাহ্মণবাড়িয়া থানার পুলিশ তাকে উদ্ধার করে নিযে আসেন।


বিজয়নগর ইউসিসিএ লিঃ’র সাধারণ সভায় উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান

সমবায় ভিত্তিক সমাজ গড়ে তুলে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলুন

জেলা বিআরডিবির উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান বলেছেন, সমবায় সমিতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সম্ভব। তিনি বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন, সমবায়ের মাধ্যমে বহুদেশে উন্নয়ন সাধিত হয়েছে। তিনি সমবায় ভিত্তিক সমাজ গড়ে তুলে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, তাহলেই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত আয়ের দেশে বাংলাদেশ পরিণত হবে। তিনি বিজয়নগরে বিআরডিবি ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ১৪ ফেব্রুয়ারী বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩য় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় একথা বলেন। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃRead More


ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে বাংলা বিভাগ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যৌথ আয়োজনে পিঠা-পুলি উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধি:আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে পিঠা-পুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কলেজের লেকচার থিয়েটার হলে বাহারি রকমের পিঠা নিয়ে উৎসবের আয়োজন করা হয়। সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক পিঠা উৎসবের সভাপত্বিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আরজু, শিক্ষক পরিষদের সম্পাদক মো.হামজা মাহমুদ, গনিত বিভাগের প্রধান প্রফেসর মির্জা আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ বলেন অতিথি পরায়ন বাঙালির ঐতিহ্যের প্রতীক পিঠা-পুলি। এসবের সাথে জড়িয়ে আছে বাঙালিরRead More


সরাইল উপজেলা যুবলীগের বর্ধিত সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শের আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া জানান, বর্ধিত সভায় উপস্থিত নেতা-কর্মীদের মতামতের পরিপ্রেক্ষিতে উপজেলার শাহজাদাপুর, চুন্টা, সরাইল সদর ও নোয়াগাওঁ ইউনিয়নিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনাRead More


বাঞ্ছারামপুর পৌরসভা কার্যালয়

প্রতিষ্ঠান : বাঞ্ছারামপুর পৌরসভা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া পদ : বিভিন্ন পদ বেতন : নিয়ম অনুযায়ী আবেদনের শেষ তারিখ : ৯ মার্চ, ২০১৭ বিস্তারিত দেখুন :  


This site is protected by wp-copyrightpro.com