February, 2017
চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটে — জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
শুক্রবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের এলটি কক্ষে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হামজা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি মুহম্মদ মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল আলম বাবু, গভঃRead More
দেশের প্রতিটি মানুষকে রক্তদানে সচেতন করা গেলে বাঁচবে অনেক প্রাণ —পৌর মেয়র নায়ার কবীর
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর বলেছেন, রক্তদানের পাশাপাশি বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটি নিজেদেরকে মানবতার সেবায় নিয়োজিত রাখছেন। যা কিশোর- তরুণদের মানসিক পরিপক্কতা ও সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি গত বৃহস্পতিবার সকালে শহরের পাওয়া হাউজ রোডস্থ স্কলারস্ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটি আয়োজিত রক্তের গ্র“প নির্নয় কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি সাংবাদিক শেখ সাদি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র নায়ার কবীর আরো বলেন, দেশের প্রতিটি মানুষকে রক্তদানে সচেতন করা গেলে বাঁচবে অনেক প্রাণ। এই দায়িত্বRead More
ব্রাহ্মণবাড়িয়া যথাযোগ্য মর্যাদায় স্কাউট জনকের জন্মদিন পালিত
গত ২২ ফেব্রুয়ারী, ২০১৭ ইং তারিখে “স্কাউটের জনক রবার্ট স্টিফেন্সস স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল এর ১৬০তম জন্মদিন উপলক্ষে বিপি দিবস উদ্যাপন করা হয়” আলোকিত স্কাউট আইডিয়াল ওপেন রোভার ইউনিটের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার এর পরিচালনায় আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। আনন্দ র্যালীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার এর সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ শরিফ জসীম। সকাল ১০ টায় জেলা রোভার সম্পাদক মহোদয়ের নেতৃত্বে আলোকিত স্কাউট আইডিয়াল ওপেন রোভার ইউনিট এর স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হতে আনন্দ র্যালী শুরু করে বুধল উচ্চ বিদ্যালয়Read More
নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযান: ১০ সাজাপ্রাপ্ত আসামী আটক
নবীনগরে পৃথক পৃথক স্থানে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ জন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। গতকাল বৃহপতিবার (২৩/২) কয়েক ধাপে পুলিশের এই সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার পশ্চিম ইউনিয়নের তঞ্জব আলীর ছেলে কামাল মিয়া(৪৫),সীতারামপুর গ্রামের খাবিল মিয়ার ছেলে মিদন মিয়া(৩৬),একই এলাকার আব্দুল হাই এর ছেলে বাছির মিয়া, শ্যামগ্রামের নিজাম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও তার ভাই বুলবুল আহমেদ, গৌরনগর গ্রামের রজব আলীর ছেলে রেনু মিয়া, জিনদপুর ইউনিয়ন এলাকার জিনদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জালাল মিয়া, কড়ুইবাড়ি উত্তর পাড়ার আলি আহমদ মিয়ারRead More
নবীনগরে দাওয়াতুল হক পরিষদের সীরাতুন্নবী (সাঃ) মহা সম্মেলন অনুষ্ঠিত
যারা ইসলামকে নির্মূল করতে চান তারাই একসময় নির্মূল হয়ে যাবে: জুনায়েদ বাবুনগরী
ইসলামকে নির্মূল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। যারা ইসলামকে নির্মূল করতে চান তারাই একসময় নির্মূল হয়ে যাবে। ন্যায় বিচারে মূর্তি নয়, একমাত্র পথই হচ্ছে আল কোরআন । আমেরিকা খিষ্ট্রান রাষ্ট্র হয়েও সে দেশের সুপ্রীম কোর্টের সামনে মূর্তি রাখেনি, অথচ বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হয়েও সুপ্রীম কোর্টের সামনে মূর্তি স্থাপন করেছে। গত বুধবার (২২/০২/১৭) বিকালে নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সীরাতুন্নবী ( সাঃ) মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত ইসলাম বাংলাদেশ এর মহাসচিব জুনায়েদ বাবুনগরী এ কথাগুলো বলেন। তিনি এসময় হুশিয়ার কন্ঠে বলেন, যদি ওই মূর্তি সরানো না হয় তাহলে আরেকবারRead More
ইসলামী ব্যাংক-সমধারা ৩য় কবিতা উৎসব পালিত
সংবাদ বিজ্ঞপ্তি:ইসলামী ব্যাংক-সমধারা ৩য় কবিতা উৎসব ২৩ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় সাপ্তাহিক সমধারা আয়োজিত কবিতা উৎসবে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। কবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কবি হেলাল হাফিজ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহিত উল আলম ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসাইন। অনুষ্ঠানেRead More
সরাইলে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করছেন ক্ষুদে শিক্ষার্থীরা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে লিফলেট, পোস্টার, সবই হয়েছে। স্কুল ঘরে বসানো হয়েছে গোপন বুথ। ব্যালট বাক্স, ব্যালট পেপার ছাপানো হয়েছে প্রার্থীদের নামে। নির্ধারিত সময়ে প্রাথমিক বিদ্যালয়ের গেটে ভোটাররা দাঁড়িয়েছে লম্বা লাইনে। এভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে যারা ভোট দিতে দাঁড়িয়েছে তারা বিদ্যালয়েরই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রী। বৃহস্পতিবার সরাইলে সকল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। এতে বিদ্যালয়ে শিশুদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে সাতজন কাউন্সিলর। এ সাত কাউন্সিলরের নেতৃত্বেই স্কুলের ছাত্রছাত্রীরা পরবর্তীকালে তাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন। সরেজমিনে সকালে কালীকচ্ছ (দঃ) সরকারি প্রাথমিকRead More
নাসিরনগরে ১২৪ টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত।।
এম.ডি.মুরাদ মৃধা. নাসিরনগর প্রতিনিধি:নাসিরনগরে শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে প্রাইমারি স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের ১২৪টি বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নাসিরনগর সরকারি বালিকা বিদ্যালয়, ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোয়রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে সরোজমিনে দেখা যায় শিক্ষার্থীরা আগ্রহের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সার্বিক তত্ত্বাধানে এবং প্রধান নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ভোট। বিভিন্ন ক্লাসরুমে প্রার্থীদের প্রচারণা সংক্রান্ত বর্ণিল কাগজও চোখে পড়ে বিদ্যালয় গুলোতে। বিদ্যালয়ে নির্বাচন কমিশনার, পোলিং এজেন্টসহ বিভিন্নRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:নগর ট্রেনের অাসন কমানোর প্রতিবাদে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনের আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন প্লাটফর্মে সর্বস্তরের সচেতন ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের অাসন সংখ্যা বাড়ানোর দাবিতে বক্তব্য রাখেন ছাত্রনেতা মিনহাজ উদ্দিন মামুন, আরিফুল ইসলাম, শাহাদৎ হোসেন, তানভীর ইসলাম, আবদুর রহমান মায়া ও মো. আসিফ প্রমুখ। বক্তারা বলেন, যাত্রী যাতায়াতের সংখ্যার দিক থেকে সারাদেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের অবস্থান তৃতীয়। অার টিকিট বিক্রির দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম। প্রতিদিন সহস্রাধিক যাত্রী এ স্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, পাঁচ ফার্মেসিকে জরিমানা (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখা ও ড্রাগ লাইসেন্স না থাকার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃুধবার দুপুর ১টার দিকে শহরের হাসপাতাল রোড এলাকায় এ অভিযান চালায় জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহানুর আলম এর নেতৃত্ব পাঁচ সদস্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালত এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্র জানায়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে খৈয়াম ফামেসী ৩০০০ টাকা, আহসান ফার্মেসী ৩০০০, হাবিব মেডিক্যাল হলকে ১০০০ টাকা ও সততা মেডিক্যাল হলকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহানুর আলম বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও ড্রাগ লাইসেন্সRead More



















