Main Menu

February, 2017

 

দক্ষিন পৈরতলা শাহ সুফি সৈয়দ শেখ জালাল (রাহঃ) এর বাৎসরিক উরশ বা ইছালে ছাওয়াব মাহফিল

ইসলাম প্রচার ও প্রসারে আউলিয়া কেরামের মেহনত মুসলিম জাতি ভুলবে না

গতকাল ০৯ ফেব্রুয়ারি ২০১৭ইং, রোজ- বৃহষ্পতিবার দক্ষিন পৈরতলাস্থ শাহ সুফি সৈয়দ শেখ জালাল (রাহঃ) এর তিনদিন ব্যাপী বাৎসরিক উরশ বা ইছালে ছাওয়াব মাহফিলের ছিল শেষদিন। উক্ত উরুছ বা ইছালে ছাওয়াব মাহফিলের শেষদিনে উপস্থিত ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহ-সভাপতি সংগ্রামী ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন আমাদের এ স্বাধীন বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে কোন নবী ও রাসুল আগমন করেনি। সুদুর ইয়েমেনদেশ থেকে ইসলামের শান্তির বার্তা সর্বস্তরের মুসলমানদের নিকট পৌছে দেওয়ার লক্ষ্যে আগমন করেন বাবা শাহ সৈয়দ শাহজালাল ইয়ামেনি মোজাদ্দেদী (রাঃ)’র সাথে ৩৬০ ( তিন শত ষাট) Read More


সরাইলে বিএনপির পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

মোহাম্মদ মাসুদ, সরাইল::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির পাল্টাপাল্টি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে শাহবাজপুরে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, প্রায় ১২/১৩ বছর আগে মাসুদুল হাসানকে সভাপতি এবং আবদুস শুক্কুরকে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্যের শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির কমিটি গঠন করা হয়। তিন/চার বছর আগে আবদুস শুক্কুর মারা যান। গত ৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ রিয়াজ উদ্দিনকে আহবায়ক এবং আমান মিয়াকে সদস্য সচিব করে ১২ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন। গতকাল শুক্রবার বিকেলে আইয়ূবুর রহমানের নেতৃত্বে শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে।Read More


আশুগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে বাখরাবাদ গ্যাসের আনসার সদস্য আটক(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে আনসার সদস্যে কামাল হোসেনকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ। এলকাবাসী জানায়, বেলা ১১টায় আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে অবস্থিত বাখরাবাদ গ্যাস বিক্রয় অফিসের কলোনিতে প্রতিদিনের মত ওই গ্রামের ইমসাইল মিয়ার ৬ বছরের মেয়ে গরুর দুধ দিতে যায়। দুতলায় যাওয়ার পর অভিযুক্ত আনসার সদস্য কামাল হোসেন মেয়েটিকে তার রুমে নিয়ে ধর্ষন করে। এসময় এলাকাবাসী আনসার সদস্য কামাল হোসেনকে তার রুমে আটক করে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সেলিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আমিরুল কায়সার ঘটনাস্থলেRead More


আওয়ামী লীগের তালিকা থেকে নির্বাচন কমিশন বানানো হয়নি_আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক(ভিডিও)

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগের তালিকা থেকে নির্বাচন কমিশন বানানো হয়নি। সংবিধান এবং আইনের মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডশন আয়োজিত মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি বলেন, বিএনপির সময় আমরা আজিজ মার্কা নির্বাচন দেখেছি। তাদের (বিএনপি) কাছ থেকে শিখতে হবে না কিভাবে নির্বাচন কমিশন গঠন করতে হয়। তিনি আরও বলেন,Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ড. এমাজ উদ্দিন আহমেদ

বিএনপিসহ যে দলই মন্তব্য করুক না কেন রাষ্ট্রপ্রতির সিদ্ধান্তই মেনে নিতে হবে॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারসহ ৫জনকে নিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এ কমিশনের দায়িত্ব হচ্ছে জনগনের আস্তা অর্জন করা। এ কমিশন আগামীদিনে তাদের যে অগ্নিপরীক্ষা আসছে তারা এ পরীক্ষায় উর্ত্তীন হতে এখন থেকেই তাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপিসহ যে দলই মন্তব্য করুক না কেন মহামান্য রাষ্ট্রপ্রতি যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তই মেনে নিতে হবে। এ নিয়ে কোন ভিন্নমত থাকার কোন কারণ নেই। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাও উচ্চ বিদ্যালয় মাঠে বীরগাঁওRead More


নবীনগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার রাতে নবীনগরের মধ্যপাড়ার নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন চন্দ্র দেব (৪২) একাধিক মামলার আসামি। এ সময় বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আকষ্মিক পরিদর্শন করলেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ডিসি বনমালী ভৌমিক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আইসিটি বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বনমালী ভৌমিক বলেছেন, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের মাধ্যমেই সাংবাদিক ও প্রশাসন একে-অপরের পরিপূরক হিসেবে কাজ করে। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা সবসময় ভাল কাজে প্রেরণা যুগিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থানকালে নানা ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, কর্মকালীন সময়ে দায়িত্ব পালনে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সহায়ক ভূমিকা ছিল। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আকষ্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পরে তিনি তাঁর অধিদপ্তরের একটি উপহার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতিRead More


প্রেসক্লাব সংবর্ধনা দেয়া মানে সকলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া_ জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, আইন শৃঙ্খলা উন্নয়নের পূর্বশর্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠভাবে নিয়ন্ত্রণ করতে পারলে উন্নয়নের চাকা পরিবর্তন করা সম্ভব। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ার জনবান্ধব পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম দ্বিতীয়বারের মতো পিপিএম পদকে ভূষিত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রাণঢালা অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক আরো বলেন, আজকে যাকে সংবর্ধিত করা হচ্ছে তিনি জেলা পুলিশের প্রধান। তাঁর পদকপ্রাপ্তিতে আমরা গর্বিত। প্রেসক্লাব সংবর্ধনা দেয়া মানে সকলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া। প্রেসক্লাব সকলের প্রতিনিধিত্ব করে। প্রেসক্লাবRead More


বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়ানে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের শোক

বর্ষীয়ান রাজনীতিবীদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে পরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ, সাধারণ সম্পাদক অমরেন্দ্র লাল রায়, সাংগঠনিক সম্পাদক প্রদ্যোৎ নাগ ও প্রচার সম্পাদক প্রবীর চৌধুরী রিপন প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ শোক বার্তায় উল্লেখ করেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন জাতির বিবেক। বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তিনি চিরস্মরণীয় নাম। বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি মাটি ও মানুষের কাছাকাছি থেকেছেন। জাতীয় রাজনীতিতে তাঁর মতোRead More


৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অনুকুলে অধিগ্রহণকৃত জমি হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি ::৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সদর দপ্তর স্থাপনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর নামক স্থানে প্রস্তাবিত ২৫ এক জমির মধ্যে অধিগ্রহণকৃত ১৫.৫৩ একর জমি অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়ীয়া কর্তৃক অধিনায়ক, ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অনুকুলে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত জমি হস্তান্তর/গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল গাজী মোঃ আহসানুজ্জামান, এসপিপি, জি সেক্টর কমান্ডার, বিজিবি কুমিল্লা, অধিনায়ক ১২ ও ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়ীয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ব্রাহ্মণবাড়ীয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


This site is protected by wp-copyrightpro.com