Main Menu

December, 2016

 

পড়াশুনায় শিশুদের আরো মনোযোগী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে — পৌর মেয়র নায়ার কবীর

ডেস্ক ২৪:: গতকাল বৃহস্পতিবার তোফায়েল আজম কিন্ডারগার্টেনের মেধাবৃত্তি বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। তোফায়েল আজম কিন্ডারগার্টেন এর নির্বাহী পরিচালক আশরাফুল আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ বি এম মোমিনুল হক, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহানুর ইসলাম, এডঃ আব্দুর রহিম গোলাপ, ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহানারা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নাদিরা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথিরRead More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য সহ পিস্তল এবং রিভালভার আটক

গত ২১ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সময় রাত ২২৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহ্ আলী এর তত্বাবধানে আলীনগর বিওপির টহল কমান্ডার সুবেঃ আবু সাইদ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার অন্তর্গত মাঝ হাতিরচর এলাকায় বিজিবি অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় ভারতীয় গাজা ১৬ কেজি সহ ০১ টি পিস্তল এবং ০১ টি রিভালভার আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য – ১,৭৬,০০০/- এ ব্যাপারে মামলা দায়েরপূর্বক পরবর্তী অাইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।প্রেস রিলিজ


আশুগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৪র্থ দিনের আলোচনা সভায় এড. মোস্তফা লুৎফুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জঙ্গিবাদ ও মৌলবাদকে পরাস্ত করতে হবে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরা থেকে নির্বাচিত সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জঙ্গিবাদ ও মৌলবাদকে পরাস্ত করতে হবে। জঙ্গিবাদ ও মৌলবাদ দেশ ও জাতির শত্রু। তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরও স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে নস্যাৎ করতে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতে চায়। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ এগিয়ে চলছে। ঘুষ, দুর্নীতি হচ্ছে প্রধান সমস্যা। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুগঞ্জRead More


শিশুকে ধর্ষণের পর হত্যা : ধর্ষকের স্বীকারোক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় তোফা মণি (০৭) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত যুবক এরশাদ মিয়া (৩০)। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এরশাদ। গ্রেফতার এরশাদ সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের আবদুল কাদিরের ছেলে। তিনি পেশায় এক ফেরিওয়ালা, বিভিন্ন গ্রামে ফেরি করে কসমেটিকস সামগ্রী বিক্রি করতেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান ধর্ষণের পর হত্যা দায় স্বীকার করে এরশাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জবানবন্দিতে জানিয়েছেন, মঙ্গলবারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় “খাবারে অতিরিক্ত লবণ পরিহার করুন ও স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলুন, শীর্ষক এডভোকেসি সভা

ব্রাহ্মণবাড়িয়ায় “খাবারে অতিরিক্ত লবণ পরিহার করুণ ও স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলুন” শীর্ষক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। সভায় মূল বক্তব্য উপস্থাপন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ডেপুটি চীফ মোহাম্মদ আবদুস সালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন সিাভল সার্জন হাসিনা আক্তার,পরিবার পকিল্পনা বিভাগের উপপরিচালক অরবিন্দ দত্ত জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক শিক্ষক, এনজিও পতিনিধি সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ । জেলা প্রশাসক খাবারে অতিরিক্ত লবণ পরিহারের আরো সতর্কতাRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন

বিজয়নগরে উপজেলার চেয়ারম্যানদের সাথে প্রার্থীদের সভা অনুষ্ঠিত

ডেস্ক ২৪::২১ ডিসেম্বর সকাল ১০টায় বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এডঃ তানভীর ভূইয়ার সভাপতিত্বে উপজেলা সদরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ও প্রার্থীসহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, এডঃ শাহনুর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আকতার, ফয়জুন্নাহার টুনি, জেলা যুবলীগের সহ সভাপতি এহসান উল্লাহ্ মাসুদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনসহ ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বক্তৃতা করেন। বিজয়নগর উপজেলার চেয়ারম্যানদের সাথে প্রার্থীদের মত বিনিময় সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করুন -আল মামুন সরকার

ডেস্ক ২৪:: আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ও সদস্য পদ প্রার্থীদের ভোট দিয়ে, জেলার সার্বিক উন্নয়নসহ অগ্রগতিতে অবদান রাখার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। তিনি বুধবার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহবান জানান। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী, জেলা পরিষদের ৩নং ওয়ার্ডেরRead More


সরাইলে মাঠ দিবসে যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন করা হয় । রাইস রিপার যন্ত্রের মাধ্যমে ধান ফসল কর্তন মাঠ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নিয়নের বারিউড়া গ্রামের ও শাহবাজপুর এলাকার কৃষি মাঠে কৃষকদের অংশহগ্রহণে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরাইল উপজেলার উপ-সহকারিRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা(ভিডিও)

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় তোফা মনি (৭) নামে একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামের বেগুন ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী ছিল মেয়েটি। লাশ উদ্ধারকারী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দাস জানান, গত সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তোফা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। সকালে বাড়ির কাছে এক বেগুন ক্ষেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশRead More


শীতার্থদের জন্য সেনাবাহিনীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের ৫০ হাজার কম্বল প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি:: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ ভান্ডারে ৫০ হাজার কম্বল প্রদান করেছে। ২১ ডিসেম্বর ২০১৬, বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসি’র হাতে তাঁর কার্যালয়ে এ কম্বল তুলে দেন ব্যাংকের পরিচালক মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-হক। সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, এএফডব্লিওসি, পিএসসি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন এ সময় উপস্থিত ছিলেন।


This site is protected by wp-copyrightpro.com