Monday, November 14th, 2016
সভা সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
প্রেস বিজ্ঞপ্তি :: ১৪ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় কর্ম সূচীর অংশ হিসেবে জেলা বিএনপি তার সকল অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পাওয়ার হাউজ রোড হয়তে দক্ষিণ কালিবাড়ি মোড় এসে সমাবেশ করে। পৌর বিএনপি সভাপতি ও জেলা বিএনপি অন্যতম সহসভাপতি এডঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবি এম মোমিনুল হক এর সার্বিক পরিচালানায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সহসভাপতি আব্দুলা আল বাকি, সহসভাপতি এডঃ গোলাম সারোওয়ার খোকন ভূইয়া, জেলা যুব দলের আহবায়ক হাজী মনিরRead More
সরাইলে মৎস্য চাষীদের মাঝে সেলাই মেশিন ও জাল বিতরন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক সহায়তা (এআইজিএ) খাতে রবিবার বিকালে ১৪০ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে সেলাই মেশিন ও জাল বিতরন করেছে । উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা মৎস্য চাষীদেরকে সেলাই মেশিন ও জাল বিতরন করেছেন । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান । এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: জহিরূল ইসলাম কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত আলী সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি হাজীRead More
নাসিরনগরের ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হোক:: র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী
ডেস্ক ২৪:: নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পোড়ানো, মন্দির প্রতিমা ভেঙে দাঙ্গাসৃষ্টিকারীদের আড়াল করতে বিশেষ একটি মহল নানা চক্রান্তে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রোববার তার সংসদভবন কার্যালয়ে বিভিন্ন গনমাধ্যমের সাথে একান্ত আলাপে তিনি আরও বলেন, আজন্ম বঙ্গবন্ধুর আদর্শে স্বাধীনতার পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। যেখানে মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক উস্কানি সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছে জেলা আওয়ামী লীগ। আজ সেই জেলা আওয়ামী লীগকে ঘিরে বিশেষ একটি মহল সাম্প্রদায়িকতার অভিযোগ তুলছে। তিনি আরওRead More
আশুগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ আটক-২
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ সোমবার সকালে আশুগঞ্জ টুলপ্লাজা এলাকা থেকে ৩০ কেজি গাজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে।আশুগঞ্জ থানার ওসি সেলিম আহমেদ জানান, মাইক্রোবাসটি কসবা থেকে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে মাইক্রোবাসটি আটক করে। মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে চালকসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে উজ্জল (২৮) ও সবুজ (৩০)। তাদের বাড়ি বরিশাল এবং পটুয়াখালিতে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।



















