October, 2016
সরাইলে সিএনজি চোর আটক
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে সিএনজি চালিত অটোরিকশা চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে ফয়েজ মিয়া (১৮) নামের এক চোর। শাহবাজপুর আমীন পাড়ার হোসেন মিয়ার ছেলে সে। গত রবিবার গভীর রাতে নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা পূর্ব পাড়ায় নুরু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। ধরা পড়ার পর একাধিক চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে ফয়েজ। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বুড্ডা গ্রামের নুরু মিয়ার ছেলে সবুজ মিয়া (১৮) অন্যান্য দিনের মত রবিবার রাতে শিকল বেঁধে তালা দিয়েছিল তার অটোরিকশাটি। গভীর রাতে তালা ভাঙ্গার বিকট শব্দে ঘুম ভাঙ্গে সবুজের। সবুজ ৪Read More
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড বিষয়ক কর্মশালা
বাল্য বিবাহ ও যৌনহয়রানির বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে:: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
প্রতিনিধি:: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমাদের মেয়েরা সব পারে। দেশে নারীর উন্নয়ন হচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ পদে নারীরা কাজ করছে। তিনি সোমবার সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান আরো বলেন, বাল্যবিবাহের জন্য শাস্তির বিধান রয়েছে কিন্তু আমরা শাস্তি নয় সচেতনতা বৃদ্ধি করতে চাই। তিনি বলেন, লেখাপড়া শেষ করার আগে মেয়েদের বিয়েRead More
আশুগঞ্জে ৩৫৩ ফেনসিডিলসহ গাড়ি আটক
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে পুলিশে বিশেষ অভিযানে ৩৫৩ ফেনসিডিলসহ একটি গাড়ি আটক করেছে পুলিশ। আশুগঞ্জ থানা পুলিশ জানায় গোপন সংবাদে ভিত্তিতে আজ সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজায় বেশ কয়েকটি গাড়ি তল্লাশি করে। এ পুলিশ একটি প্রাইভেটকার সন্দেহ হলে আটক করতে চাইলে গাড়ি চালক টোলপ্লাজা চেক পোষ্ট ডেঙ্গে গাড়ি রেখে পালিয়ে যায়। এ সময় গাড়িটি আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করে বনেট থেকে বিশেষ কায়দায় বস্তায় মুড়ানো ৩৫৩ বোতল ফেনসেডিল উদ্ধার করে। এই ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান এই ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলাRead More
সরাইলে অটোরিকশা চালক নিহত, ট্রাক্টর চালকের বিরুদ্ধে মামলা
মোহাম্মদ মাসুদ :: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় বালিবাহী ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশার চালক নিহত ও আহত হয়েছে তিন যাত্রী। পুলিশ, প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার দুপুরে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর একটি ট্রাক্টর বালি বোঝাই করছিল। এসময় নাসিরনগর থেকে জেলা সদরগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে ট্রাক্টরটি সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। এতে অটোরিকশা চালক কাশেম চৌধুরীসহ (২৮) চারজন আহত হন। তাঁদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় হাসপাতালে চালক কাশেম চৌধুরী মারা যান। কাশেমRead More
চরমোনাই হুজুরের আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হল বড়াইলের মাহফিল
আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃনবীনগর উপজেলার বড়াইল ঈদগাহ মাঠে ৪র্থ বার্ষিকী ৩ দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।প্রতি বছরের ন্যায় বড়াইল ইসলামি সমাজ কল্যান যুব সংগঠন ও মুজাহিদ কমিটির উদ্যেগে এ বছরও মাহফিল এর আয়জন করা হয়।২১ অক্টোবর শুরু হয়ে ২৩ অক্টোবর আখেরি মোনাজাত এর মধ্য দিয়ে মাহফিল এর সমাপ্তি ঘটে।দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই হুজুর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। আরো বয়ান পেশ করেন মাওলানা মুজিবুর রহমান হামিদী,আব্দুল মালেক ফয়েজী,আব্দুল জব্বার,মহসিনুল করিম হারুনী সাহেব ও সিদ্দিকুর রহমান।এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইসলামী চিন্তাবিদ গনRead More
আইবিসিএফ-এর ৪৯তম সভা অনুষ্ঠিত
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ৪৯তম সভা সম্প্রতি বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আইবিসিএফ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সভায় সভাপতিত্ব করেন। সভায় “আইবিসিএফ রিসার্চ ও ট্রেনিং একাডেমি” নামে একটি প্রশিক্ষন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিষ্ঠানটি মধ্যম ও উচ্চ র্পযায়ের র্কমর্কতা ও নির্বাহীদের দক্ষতা ও নেতৃত্বের উন্ন্য়নে কাজ করবে। আগামী ২৯শে অক্টোবর, ২০১৬ তারিখে উচ্চ পর্যায়ের র্নিবাহীদের প্রশিক্ষনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সভায় আরো উপস্থিত ছিলেন আইবিসিএফ-এর ভাইস-চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, ইসলামী ব্যাংক বাংলাদেশRead More
সরাইলে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড
মোহাম্মদ মাসুদ, সরাইল :: থাকলে শিশু বিদ্যালয়ে,হবেনা বিয়ে বাল্যকালে থাকলে শিশু লেখাপড়ায়, সফর হবে জীবন গড়ায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে ‘লাল কার্ড’ কর্মশালা রবিবার সরাইল উপজেলা পরিষদের উদ্যোগে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ এডভোকেট জিয়াউল হক মৃধা ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: এডভোকেট আব্দুর রহমান , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক ,সরাইল প্রেসক্লাবেরRead More
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন আল মামুন সরকার
সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী।
আওয়ামী লীগের সন্মেলনে ২৩ জনের নাম ঘোষণা, কে পেলেন কোন পদ ?
ডেস্ক নিউজ- ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের ৮৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ২৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। দলের সভাপতি পদে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। আগের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে নূহ আলম লেনিনকে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। এই কমিটিই আগামী সংসদ নির্বাচনে দলের দায়িত্বে থাকবে। এর আগে গতকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। দলের ২০ তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করেনRead More
মায়ের কোলে ফিরল কাজী পাড়া থেকে উদ্ধার সেই সম্প্রীতি
অবশেষে মায়ের কোলে ফিরল ছোট্ট ‘সম্প্রীতি’। তবে প্রকৃত মায়ের কোলো নয়, সরকারি চাকরিজীবী এক দম্পতির কাছে সম্প্রীতিকে তুলে দেয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছে জাগো নিউজ। রোববার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মেড্ডার তিতাসপাড়াস্থ সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়কের কার্যালয়ে অনেকটা নিরবেই সম্প্রীতিকে ওই দম্পতির হাতে তুলে দেয়া হয়। সম্প্রীতিকে দত্তক নেয়া সেই দম্পতির পরিচয় গোপন রাখার শর্ত দেয়া হয়েছে সংবাদকর্মীদের বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। খোঁজ নিয়ে জানা যায়, গত ১৪ অক্টোবর ভোরে বোরকা পড়া এক নারী ছোট্ট ওই মেয়ে শিশুটিকে পৌর-শহরের কাজীপাড়া মহল্লার মিয়া বাড়ির পার্শ্ববর্তী একটি খোলা মাঠে ঘাসের উপর ফেলেRead More



















