Main Menu

October, 2016

 

রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে চিঠি যাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।

বিবিসি বাংলা:: বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে খোলা চিঠি দেবে বাংলাদেশের একদল পরিবেশ আন্দোলনকারী। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী ১৮ই অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার কাছে তুলে দেয়া হবে। তিনি জানান, ”এই প্রকল্পের প্রধান অংশীদার ভারত সেকারণে ভারতের সরকারকে লক্ষ্য করে কর্মসূচি নেয়া আমরা জরুরি মনে করছি।” এই কমিটি মাস দুয়েক আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও খোলা চিঠি দিয়েছিল।Read More


পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্টোনিও গুটেরেস জাতিসংঘের পরবর্তী মহাসচিব

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্টোনিও গুটেরেস। আজই পরের দিকে নিরাপত্তা পরিষদে এনিয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি হবে। সামনের বছর বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন তিনি। পেশায় একজন প্রকৌশলী মি. গুটেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০০৫ সাল থেকে ১০ বছর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বুধবার জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বলেন ৬৭ বছর মি. গুটারেস ছিলেন ‘স্পষ্টভাবেই পছন্দের’। তবে কারেও কারেও মধ্যে হতাশা দেখা গেছে। কারণ জাতিসংঘের পরবর্তী মহাসচিব একজন নারী অথবা পূর্ব ইউরোপের কেউ হবেন এমন একটা প্রচারণা চালানোRead More


জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক ২৪:: গতকাল বুধবার সকালে জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব অ্যাডঃ সৈয়দ এ,কে এম এমদাদুল বারীর সভাপতিত্বে জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। সভায় আলহাজ্ব অ্যাডঃ সৈয়দ এ, কে, এম এমদাদুল বারী জেলা পরিষদ প্রশাসক হিসাবে যোগদানের পর চট্টগ্রাম বিভাগে ১২টি জেলা পরিষদের মধ্যে বার্ষিক কর্মদক্ষতা মুল্যায়নের ভিত্তিতে পরRead More


মোকতাদির চৌধুরী এমপি’র সাথে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত ম্যানেজিং কমিটির সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক ২৪:: গতকাল বুধবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নিযুক্ত সভাপতি আয়কর উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম ভূইয়া নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন কমিটির নবনিযুক্ত সদস্য চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিছার, আনোয়ার হোসেন সোহেল, এম এ তাহের চৌধুরী, মোঃRead More


বর্তমান সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ম্ভরতা অর্জন করেছে

কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে মোকতাদির চৌধুরী এম.পি

ডেস্ক ২৪:: বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি গতকাল বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রবি মওসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, সরকার ভিশন ২০২১ বাস্তবায়নে নতুনRead More


বর্তমান সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ম্ভরতা অর্জন করেছে

কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে মোকতাদির চৌধুরী এম.পি

ডেস্ক ২৪:: বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি গতকাল বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রবি মওসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, সরকার ভিশন ২০২১ বাস্তবায়নে নতুনRead More


কসবায় স্কুলছাত্রকে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি জসিম মিয়া গ্রেপ্তার

প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শাহজালাল নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা করা সেই চাঞ্চল্যকর মামলার অভিযোগপত্রভুক্ত আসামি জসিম মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সেই হত্যা মামলার দুই বছর দুই মাস পর গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মাইজখার গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া জসিম মিয়া কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের ইদন মিয়ার ছেলে। শাহজালাল কসবা উপজেলার দক্ষিণখার গ্রামের নজরুল ইসলামের ছেলে ও মাইজখার আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ২০১৪ সালের ২৬ জুলাই শাহজালাল নিখোঁজ হয়। পরদিন শাহজালালের বাবা কসবা থানায় জিডি করেন। ২১ দিন পর শাহজালালের চাচাতোRead More


সরাইল প্রি-ভোকেশনাল প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ ব্রাহ্মনবাড়ীয়ার সরাইলে গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং অব স্কুল চিলল্ড্রেন (রস্ক) ব্যাচ উদ্বোদন করা হয় । ২য় পর্যায় প্রকল্পটি প্রি-ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচির সরাইল সদর , পাকশিমুল ইউনিয়নে বাস্তবায়িত হতে যাচ্ছে । প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা প্রদান করছে সেভ দ্য চিল্ড্রেন মাঠ পর্যায়ে প্রশিক্ষন প্রদানকারী সংস্থা হিসাবে কাজ করছে । কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি)। এই প্রকল্পের আওতায় ১ম ব্যাচের প্রশিক্ষণ সকলের সাথে ৭৮ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ সমাপ্ত করেন । এর মধ্যে ৫৬ জনের কর্ম সংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বেতন ভুক্ত ৪২ জন এরইRead More


সরাইলে নবাগত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মতবিনিময়

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে :- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে গত বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলার বিভাগীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান , বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান , উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ,সরাইল থানা অফিসার ইনচার্জ রূপক কুমার সাহা,বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মুজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আয়ুব খান, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী ও সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ।


নাসিরনগরে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রি,প্রবীন রাজনীতিবিদ নাসিরনগরের মাটি ও মানুষের নেতা, সততার মূর্ত প্রতীক, নাসিরনগরের উন্নয়নের রূপকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের এমপি এডঃ মোঃ সায়েদুল হককে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পদ থেকে অব্যাহতির প্রতিবাদে বৃস্পতিবার সকাল ১১ঘটিকায় উপজেলা ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ডাক দেয়। মিছিলকারীরা উপজেলা প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে স্থানীয় শহীদমিনার পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। এ সময়ে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছির উদ্দিন রানা, যুগ্ন আহবায়ক মোস্তাক আহম্মেদ,অমর ভট্রাচার্য্য (সুমন), এ সময়ে অন্যান্যদেরRead More


This site is protected by wp-copyrightpro.com