October, 2016
পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের মাসিক সভা
নাগরিকদের সেবার মান বৃদ্ধি করতে সবাইকে আরো দায়িত্বশীলভাবে কাজ করতে হবে –পৌর মেয়র নায়ার কবীর
গত বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, কর নির্ধারক এস এম আলম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, নাগরিকদের সেবার মান বৃদ্ধি করতে পৌরসভার সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের আরো দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে পরিচ্ছন্ন একটি মডেল পৌরসভা করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।প্রেস রিলিজ
ব্রাহ্মণবাড়িয়ায় দুদকের বিতর্ক প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রথম
দুর্নীতি দমন কমিশন(দুদক) এর উদ্যোগেও ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় স্থানীয় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার কলেজ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাশুকাতে রাব্বি,দুদক কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির পলাশ , কবি জয়দুল হোসেন,বিজয়নগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন,জেলা দুপ্রকের সহসভাপতি কবি আবদুল মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু,সদস্য সহকারী অধ্যাপক মোঃ জুরু মিয়া। জেলার ৮ টি কলেজ বিতর্ক প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় ব্রাহ্মণবাড়িয়াRead More
ব্রাহ্মণবাড়িয়া শহরের যন্ত্রণা ব্যাটারি-চালিত রিক্সা, আগামী ১লা নভেম্বরের পর থেকে চলতে দেওয়া হবে না
বিশেষ প্রতিবেদন :: ব্রাহ্মণবাড়িয়া শহরের নতুন যন্ত্রণা ব্যাটারি-চালিত রিক্সা।দেশের অধিকাংশ জেলা শহরে ব্যাটারী চালিত রিক্সা বন্ধ হলেও ব্রাহ্মণবাড়িয়া শহরে অবাধ চলাচল রয়েছে। বেসরকারি হিসাব মতে, এর সংখ্যা দেড় হাজারেরওউপরে। রিক্সার অস্বাভাবিক গতি, অপ্রাপ্ত বয়স্কদের রিক্সা চালনা, যেখানে সেখানে জটলা শহরের বিশৃঙ্খল অবস্হার সৃষ্টি করছে। তার উপর বিদ্যুতের অপচয় তো আছেই। শহরের মহল্লাগুলোর ভিতরে এসব রিক্সার অত্যাচারে হাটাই দায় হয়ে দাড়িয়েছে পৌরবাসীর। ব্যটারি চালিত হওয়ায় যানগুলোর স্পীড অস্বাভাবিক। সহজাতভাবে এটাকে কন্ট্রোল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর তখনই ঘটে দূর্ঘটনা।তাছাড়া লাইসেন্স না থাকায় এসব রিক্সার পরিমান প্রতিদিন হু হু করে বেড়েRead More
রেল প্রকল্প আঠারোতে শেষ করতে তৎপর দিল্লী ও ঢাকা
আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের কাজ শুরু হবে চলতি বছরেই
ডেস্ক ২৪:: ১৯ অক্টোবর৷৷ আগরতলা-আখাউড়া রেল প্রকল্প নিয়ে এক প্রস্থ বৈঠক সেরে নিলেন দু’দেশের প্রতিনিধিরা৷ বুধবার আগরতলায় রাজ্য অতিথিশালায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা এই প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ মূলত, প্রকল্পটির বর্তমান পরিস্থিতি, কাজ সমাপ্ত হওয়ার সময়সীমা এছাড়াও পরিকাঠামোগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে৷ বৈঠক শেষে দু’দেশের প্রতিনিধিদের তরফে বাংলাদেশ রেলমন্ত্রকের অতিরিক্ত সচিব শশী সিং এবং ভারতের বিদেশমন্ত্রকের যুগ্মসচিব অজিত গুপ্তা সাংবাদিকদের এই বৈঠক সম্পর্কে এবং প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান৷ বিদেশমন্ত্রকের যুগ্মসচিব অজিত গুপ্তা জানিয়েছেন, আগরতলা- আখাউড়া রেল প্রকল্পের কাজ দুই থেকে আড়াই বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়াRead More
‘যৌন অপরাধ দমন করবে নপুংসক করার আইন’
বিবিসি:: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, তার সরকার শিশু যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করার যে নীতি নিয়েছে তাতে যৌন অপরাধ পুরোপুরি নির্মূল হতে পারে। মি: উইদোদো বিবিসিকে বলেন, ইন্দোনেশিয়া মানবাধিকারকে সম্মান করে, তবে যৌন নির্যাতনকারীদের শাস্তির বিষয়ে কোন আপোষ হতে পারে না। ইন্দোনেশিয়ায় চৌদ্দ বছর বয়সী এক কন্যাশিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনার পর এ মাসের শুরুতে শিশু নির্যাতনকারীদের নপুংসক করার একটি আইন পাশ করে দেশটি। সংসদে তুমুল বিতর্কের বিষয় ছিল এই আইনটি। প্রেসিডেন্ট উইদোদো বলেছেন “যৌন নিপীড়কদের যেন সর্বোচ্চ সাজা হয় সে বিষয়টি আমরা দেখবো। যদি রাসায়নিকভাবে একজন অত্যাচারীকে নপুংসকRead More
চুরি করে বিখ্যাত হয়ে ওঠা কয়েকজন চোরের কথা
ডেস্ক ২৪:: অবাক করার মতো কথা হলেও কথা সত্যি যে চুরি করেও পৃথিবীর ইতিহাসে প্রচণ্ড বিখ্যাত হয়ে উঠেছিলেন কিছু মানুষ। এমনই কিছু মানুষকে নিয়ে আমার এ পোস্টটি। তারা কয়েকজন চুরির মাধ্যমে অদ্ভুত আর মজাদারভাবে অমর হয়ে রয়েছেন ইতিহাসের পাতায়। যিনি সোনার হাতের অধিকারী ছিলেনঃ রাশিয়ার আর দশটা সাধারণ মেয়েদের মতই ছিলেন সনকা আর সবার কাছে। কিন্তু এই ভালোমানুষীর আড়ালেই একের পর এক চমৎকার সব চুরি করে বেড়াতেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে। সনকা দ্যা গোল্ডেন হ্যান্ড নামে পরিচিত এই নারী নানা রকম মূল্যবান পাথর চুরি করতেন। কখনো বানরের মাধ্যমে এবং কখনোRead More
মাহবুবুল আলম চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হওয়ায় পৌর মেয়র নায়ার কবীরের ফুলেল শুভেচ্ছা প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া সদর বিআরডিবির চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য এম.এ.এইচ মাহবুব আলম তৃতীয় বারের মতো চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ফেরদৌস মিয়া, সংরক্ষিত কাউন্সিলর সালমা বেগম, হালিমা মুর্শেদ কাজল, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউসারRead More
রামরাইল ইউনিয়নের ভুলাচং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্তত দেড় হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া দুই গ্রাহককে মোট ১১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার দুপুরে রামরাইল ইউনিয়নের ভুলাচং এলাকায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মুসার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মুসা জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামরাইল ইউনিয়নের ভুলাচং এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে অন্তত দেড় হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ঐ এলাকার দুইRead More
বিজয়নগর সীমান্তে বিজিবি’র মতবিনিময় সভা
অদ্য ১৯ অক্টোবর ২০১৬ তারিখ বিকাল ০৪:১৫ হতে ০৫:৩০ ঘটিকা পর্যন্ত বিজিবি কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর ব্যবস্থাপনায় বিজয়নগর উপজেলার অন্তর্গত সিংগারবিল মেরাসনি উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্য চোরাচালান ও মানব পাচার নিরোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির জন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ শাহ্ আলী, অধিনায়ক, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক চোরাচালান ও মানব পাচাব রোধ সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। তিনিRead More
ব্রাহ্মণবাড়িয়া মালিহাতা গ্রামে মা-মেয়ের লাশ উদ্ধার (ভিডিও)
সরাইল প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া দুই মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার মালিহাতা গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহতরা হলেন- সরুফা বেগম (৩০) ও তার মেয়ে মারুফা বেগম (১০)। সরুফা বেগম সরাইল উপজেলার শাহ্বাজপুর গ্রামের রিকসা চালক বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি একটি অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন। ঘটনার পর থেকেই সরুফার স্বামী বাচ্চু মিয়া পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক বছর আগে বাচ্চু মিয়ার সঙ্গে সরুফা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বাচ্চু মিয়া সফুরা ও মেয়ে মারুফাকেRead More



















