Main Menu

September, 2016

 

আগামী ১৫ সেপ্টেম্বর সাবেক ভি.পি, জি.এস, এজিএস ও সম্পাদকমন্ডলী সকল নেতৃবৃন্দের ঈদ পুনঃমিলনী আলোচনা সভা

আগামী ১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে সাবেক ভি.পি, জি.এস, এজিএস ও সম্পাদকমন্ডলী সকল নেতৃবৃন্দের ঈদ পুনঃমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত ঈদ পুনঃমিলনী ও আলোচনা সভা সফলের লক্ষ্যে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটে ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ভিপি মোঃ জায়েদুল হকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি, জিএস ঐক্য পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক জিএস এডঃ এস এম ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন সাবেক জিএস গোলাম মহিউদ্দিন খান খোকন, সাবেক ভিপি এডঃ এমদাদুল হক চৌধুরী, সাবেকRead More


এডঃ নূর মোহাম্মদ জামাল এর স্মরণে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের শোকসভা ও দোয়া মাহফিল

শনিবার সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ইউনিট কার্যালয়ে সাবেক ইউনিট সেক্রেটারী এডঃ নূর মোহাম্মদ জামাল এর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা বারের সভাপতি এডঃ সারোয়ার আলম, আজীবন সদস্য ও সাবেক জিএস আরমান উদ্দিন পলাশ, সাবেক জিএস আব্দুল খালেক বাবুল, ইউনিটের কার্যকরী কমিটির সদস্য আশিকুর রহমান পাঠান সোহাগ, সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, মোঃ শাহজাদা, মাসুকুর কবির, সাফায়েত আলম, এডঃ সামসুজ্জামান চৌধুরী কানন, সাবেকRead More


রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম এর স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে জেলা বিএনপিও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি:: গতকাল শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের পাওয়ার হাউজ রোডে অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহিরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারোয়ার খোকন, হাজী সিরাজুল ইসলাম, আলহাজ্ব এ বি এম মোমিনুল হক, নজির উদ্দিন আহমেদ,Read More


অ্যাডঃ নূর মোহাম্মদ জামালের মৃত্যুতে অ্যাড. জিয়াউল হক মৃধা এমপির শোক

জেলা জজ কোর্টের পিপি অ্যাডঃ নূর মোহাম্মদ জামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অ্যাড. জিয়াউল হক মৃধা এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ


সার্বিক ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পুনিয়াউটে জমে উঠেছে কোরবানীর পশুর বাজার।

ডেস্ক ২৪::  প্রথমবারের মত পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় পুনিয়াউট বাইপাসে বসছে কোরবানীর পশুর হাট। প্রথমবার হওয়াতে অনেকের মনেই আশংকা ছিল, বাজারটি ঠিকমত জমবে কিনা? আজ সরজমিনে বাজারে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। প্রচুর গরু মহিষের আমদানী হচ্ছে। শহর ও শহরতলীর গরু তো আছেই। সূদুর রাজশাহী,ময়মনসিংহ থেকে পাইকাররা গরু নিয়ে আসছেন। সেইমত প্রচুর ক্রেতার ও সমাগম ঘটছে বাজারে। গরুর বাজারটিকে সুন্দর, ডিসিপ্লিন রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নিরলসভাবে ভাবে কাজ করছে। ইতিমধ্যে সুপেয় পানির জন্য চারটি নলকুপ বসানো হয়েছে। পুরো গরুর বাজারকে আলোকিত করার জন্য পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থেRead More


নাসিরনগরে বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস জোরদারকরণে ল্যাপটপ বিতরণ!!!!

প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় সারাদেশেই সর্বক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে:: ড. মোশারফ হোসেন

এস.এম.বদিউল আশরাফ:: শিক্ষার গুণগতমান উন্নয়ন সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শিক্ষার মান বাড়াতে শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া ক্লাশ জোরদারকরণে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ল্যাপটাপ বিতরণ করা হয়েছে। জেলার নাসিরনগরে শনিবার (১০ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোশারফ হোসেন,জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো: জাকির হোসেন সহকারী কমিশনার(ভূমি), বাংলাদেশ আওয়ামীলীগ নাসিরনগর উপজেলার সভাপতি ডা: রাফি উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, সদর ইউনিয়ন পরিষদRead More


চিকিৎসা সম্পর্কে কিছু ধরনা :: ভারত ভেলোর CMC তে পর্ব-২

আমাদের দেশের বিশাল একটা অংশ সু–চিকিৎসার আশায় প্রতিবেশি দেশ ভারতের ওপর নির্ভর করে আছি। আমার ধারনা মতে ভারতের সবথেকে উন্নত চিকিৎসা ব্যবস্থা ভেলোরে। এ ভেলোর ভারতের তামিল নাড়ু প্রদেশের একটি জেলা শহর। এ পর্বে ভ্রমনের জন্য যা প্রয়োজন: বাংলাদেশ ভারতে যেতে হলে আগে আপনার প্রয়োজন পাসপোর্ট। পাসপোর্টের জন্য আনুমানিক খরচ ৫০০০/- টাকা ধরে রাখতে হবে। তবে প্রশাসনিক কোন লোকের সাথে ভালো যোগাযোগ থাকলে ৪০০০/- এর ভিতর হয়ে যাবে। পাসপোর্ট হয়ে গেলে লাগবে আপনার ভারতের ভিসা যা আপনারা ইন্ডিয়ান হাইকমিশন থেকে পাবেন। ভিসার জন্য আনুমানিক ধরে রাখতে হবে ৪০০০/- টাকা। কারনRead More


চিকিৎসা সম্পর্কে কিছু ধরনা :: ভারত ভেলোর CMC তে পর্ব-১

বাংলাদেশের মানুষে ভেলোরে কেনো যায় চিকিৎসার জন্য। বাংলাদেশের ডাক্তারাও কিন্তু কোন অংশে ভেলোরের ডাক্তার থেকে কম না। তারাও যে বই বা যে প্রাকটিক্যাল গুলোর মাধ্যমে ডাক্তারী সার্টিফিকেট অর্জন করে বাংলাদেশের ডাক্তাররাও ঠিক সেভাবই করে তার পরও ওদের চিকিৎসা সেবা কেনো ভালো তা হয়তো আপনাদের বোধগম্য আছে। যাই হোক আমি ডাক্তার নিয়ে আলোচনা করতে চাই না। চিকিৎসা নিয়ে আমার মূল আলোচনা। আমাদের দেশের মানুষে বেশির ভাগ এখন উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে। আর সে সব হাসপাতালে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিএসসি হাসপাতাল (ভেলোর), সাই বাবা হাসপাতাল (বেঙ্গালুর)। আমি আজ আপনাদেরকেRead More


জেলা আওয়ামীলীগ সহসভাপতি ,বিশিষ্ট আইনজীবি নূর মোহাম্মদ জামালের মৃত্যু॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি,জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক,সভাপতি,জজ আদালতের পিপি,জেলা আওয়ামী আইনজীবি পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.নূর মোহাম্মদ জামাল আর নেই। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার কাজিপাড়া মহল্লা,আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংঠনের সর্বস্থরের নেতাকর্মী,জেলা বারের সর্বস্থরের আইনজীবিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার ভোর ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের কাজিপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এসময় তার বয়স হয়েছিলো ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর জেলা ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদা সহ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জেলা ঈদগাহ মাঠের জানাযা পূর্বRead More


জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী সিকদার এর ইন্তেকাল

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রবীন কৃষক নেতা ও আশুগঞ্জ সবুজ বিপ্লবের অন্যতম উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী সিকদার শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০মিনিটে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮০) বছর। তিনি স্ত্রী, ৪পুত্র ও ৫কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ আশুগঞ্জে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের নামাজের জানাজা আজ সকাল সাড়ে ১১টায় মরহুমের সোনারামপুরস্থ নিজবাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


This site is protected by wp-copyrightpro.com