Main Menu

September, 2016

 

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিনে মায়ের সাথে অভিমান করে যুবকের আত্নহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের সাথে অভিমান করে মোঃ জালাল মিয়া (২০) ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। গত ১৩ ই সেপ্টেম্বর রোজ মঙ্গল বার সন্ধ্যায় উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । তার পিতার নাম মোঃ বাহার মিয়া। আখাউড়া থানার থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, ঈদের দিনে জালাল তার মায়ের সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়া করে এবং এর সূত্র ধরেই আত্মহনন করে, সে বেকার ও মাদকাসক্ত ছিলো। এ ঘটনায় আখাউড়া থানায় একটি অপমৃত্যু (unnatural death) মামলা হয়েছে। আজ বুধবার পুলিশ লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে।


নাবালকদের নাশকতার জন্য তৈরি করছে জঙ্গিরা

বিশেষ প্রতিবেদন: একের পর সূত্র বিশ্লেষণ করে চমকে যাচ্ছেন গোয়েন্দারা৷ সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি নাবালকদেরও প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গিরা৷ চারদিন আগে ঢাকার আজিমপুরের জঙ্গি ডেরায় বিশেষ অভিযানে ধরা পড়ে তাহরিম কাদরি৷ ১৪ বছরের এই নাবালক সরাসরি ছুরি নিয়ে রক্ষীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল৷ প্রশ্ন, তাহলে কি বাংলাদেশের মাটিতে নাশকতার জাল আরও ছড়িয়ে দিতে নাবালকদের ব্যবহার করছে জঙ্গিরা ? গত শনিবার ঢাকার আজিমপুরে জঙ্গি ডেরায় অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট৷ অভিযানের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা, রক্ষীদের উপর মহিলা জঙ্গিদের আক্রমণ৷ গুলি পালটা গুলির লড়াইয়ের মাঝে খতম হয় জঙ্গি তানভীর কাদেরি৷ তার সঙ্গেRead More


সোমনাথ মন্দির নিয়ে কিছু কথা বা এর ইতিহাস

ডেস্ক ২৪ঃ সোমনাথ মন্দির ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির।এই মন্দিরটি গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেরাবলের নিকটস্থ প্রভাস ক্ষেত্রে অবস্থিত। মন্দিরটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত। কারণ অতীতে ছয় বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্বর পুনর্নিমিত হয়। ১৯৪৭ সালের নভেম্বর মাসে জুনাগড়ের ভারতভুক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করে সর্দার বল্লভভাই প্যাটেল বর্তমান মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করেন। তার মৃত্যুর পর মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান ভারত সরকারের অপর এক মন্ত্রী কে. এম. মুন্সি।হিন্দু পুরাণ অনুসারে দক্ষRead More


বিপুল উৎসাহ উদ্দিপনায় ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আযহা পালিত।

ডেস্ক ২৪:: বিপুল উৎসাহ উদ্দিপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা। গতকাল বৃষ্টি হওয়ার পরও প্রশাসনের ইচ্ছে ছিল জেলা ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠানের । প্রশাসনের প্রস্তুতিও ছিল সেভাবে। কিন্তু রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় মাঠ হয়ে যায় অনুপযুক্ত। সকাল ৮টায় জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মুফতি শামসুল হক।  এতে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনসহ রাজনৈতিক , প্রশাসনিক ও জেলার বিশিষ্টজনেরা  অংশ গ্রহন করেন। দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত জেলা পুলিশ লাইন ময়দানে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুরRead More


আশুগঞ্জে সরকারি চাল সংগ্রহের নামে চলছে কমিশন বাণিজ্য

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খাদ্য গুদামে সরকারি ভাবে চাল সংগ্রহের নামে চলছে কমিশন বাণিজ্য। প্রতি কেজি চালে ৮০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত কমিশন নেয়ার অভিযোগ উঠেছে। আশুগঞ্জ খাদ্য গুদামে আতপ ও সিদ্ধ চাল মিলে ২০ হাজার ১শ ১৯ মেট্রিক টন চাল সরকারি ভাবে সংগ্রহ করার জন্য বরাদ্দ প্রদান করেছে খাদ্য মন্ত্রণালয়। এছাড়াও মিলের সাথে চুক্তি ও সব ধরনের রাইসমিলের লাইসেন্স নবায়ন করার জন্য প্রতি মিল থেকে ১০/১৫ হাজার টাকা উৎকোচ গ্রহন করারও অভিযোগ ছাড়াও আশুগঞ্জে ৫টি ভূয়া মিলের নামে চাল বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে আশুগঞ্জ খাদ্য গুদাম এলাকায় গিয়েRead More


বাংলা বাউল গানের কিংবদন্তি বাউল সম্রাট আবদুল করিমের ৭ম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বাংলা বাউল গানের কিংবদন্তি শিল্পী বাউল আবদুল করিম। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়,অবিচার,কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। তিনি আধ্যাত্নিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন, সাধক রশীদ উদ্দীন, শাহ ইব্রাহীম মাস্তান বকশ এর কাছ থেকে। তিনি শরীয়তী, মারফতি, নবুয়ত, বেলায়া সহ সবধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড় উঠা শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় মাত্র কয়েক বছর আগে। আজ এই কিংবদন্বি বাউল শিল্পীর ৭ম মৃত্যু বার্ষিকী।Read More


পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জেলাবাসীকে মোকতাদির চৌধুরী এম.পি’র শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নির্বাচনী এলাকার (ব্রাহ্মণবাড়িয়া সদর আসন) জনগণসহ জেলাবাসীকে আন্তরিক অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল আযহা মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রেরণা যোগায়। তিনি জেলাবাসীকে প্রতিটি দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে ঈদ-উল আযহা উদযাপনের জন্য আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)


ব্রাহ্মণবাড়িয়া পৌর নাগরিক কমিটির সহ সভাপতি হাজী গোলাম মোস্তফার ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া পৌর নাগরিক কমিটির সহসভাপতি ও আইএফআইসি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাজী গোলাম মোস্তফা (আব্দু) ৬১ বছর বয়সে রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকাস্থ একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ সোমবার সকাল ১০টায় লোকনাথ দীঘিরপাড় (ট্যাংকেরপাড়) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজার নামাজ মরহুমের গ্রামের বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ ঈদগাহমাঠে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃRead More


১৫ সেপ্টেম্বর সাবেক ভিপি, জি.এস, এজিএস ও সম্পাদক মন্ডলীর ঈদ পুনঃমিলনী আলোচনা সভা

রোববার সন্ধ্যা ৬টায় সাবেক জিএস গোলাম মহিউদ্দিন খাঁন (খোকন) এর সভাপতিত্বে আগামী ১৫ সেপ্টেম্বর দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সন্ধ্যা ৭টায় সরকারী কলেজের সাবেক ছাত্র সংসদের সকল নেতৃবৃন্দকে নিজ নিজ দায়িত্বে ঈদ পুনঃমিলনী ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে এবং সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানা হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক ভিপি এডঃ এমদাদুল হক চৌধুরী, আবু শামীম মোঃ আরিফ, জহিরুল ইসলাম চৌধুরী লিটন, জালাল হোসেন খোকা, এনামুল হক, তাজুল ইসলাম, সাবেক জিএস নজির উদ্দিন আহম্মেদ, আব্দুল খালেক বাবুল, আরমান উদ্দিন পলাশ, ইকবাল, সালাউদ্দিন সম্পাদকRead More


সম্মিলিত প্রচেষ্টায় সাদেকপুর ইউনিয়নের বাঘমারা রাস্তা সংস্কার

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:: বড়াইল ইউনিয়ন থেকে ব্রাক্ষণবাড়ীয়া সদরের যাওয়া জনবহুল একমাএ রাস্তাটি দীর্ঘ দিন যাবত সংস্কার না হওয়ার ব্রীজের দুপাশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।যার ফলে পরিনিয়ত দূর্ঘনার কবলে পড়ছে যাএীবাহী যানবাহন গুলো।বিশেষ করে সিন্দুরা,গাছতলা,সাদেকপুর সহ অনেক ব্রীজে পাশ থেকে মাটি সরে দুরে চলে গেছে।রবিবার স্থানীয় কিছু যুবক বাঘমারা ব্রীজটের পাশে চলাচলের অনুপযোগী হওয়া রাস্টাটি বড় ধরনের গর্তগুলো মাটি দিয়ে ভরাট করা যা আসলেই প্রসংশনীয়। যাদের আর্থিক অনুদান ও শ্রমের কারনে রাস্তাটি সংস্কার হয়েছে তাদের মধ্যে অন্যতম আলহাজ্ব কবির হ‌োসাইন, হাজী আলী ইমাম ,আশরাফুল ইসলাম খোকন,ইয়া‌ছিন, দে‌লোয়ার, শামীম, রু‌বেল, জিয়াRead More


This site is protected by wp-copyrightpro.com