September, 2016
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: আখাউড়া সীমান্তে ফেনসিডিলসহ ১০ যুবক এবং নারী আটক
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর সীমান্ত এলাকায় বিকাল ৩:৩০ ঘটিকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে ১০ বোতল ফেনসিডিলসহ ১০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ঐ ১০ যুবক সীমান্তের শুণ্য লাইন এলাকায় গমন করে ফেরত আসার সময় বিজিবি’র টহল দল তাদের বডি তল্লাশী করে প্রত্যেকের নিকট ০১ বোতল করে ফেনসিডিল পাওয়ায় তাদের আটক করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সীমান্তের শূণ্য লাইন এলাকায় গমন করে সকলেই ০১ বোতলRead More
শ্রীলংকা ও ভারতে সরকারী শিক্ষা সফরে ব্রাহ্মণবাড়িয়া সদর মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নিশাত
নিজস্ব সংবাদদাতা: শ্রীলংকা ও ভারতে স্থানীয় সরকার বিষয়ক এক সরকারী শিক্ষা সফরে যোগ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের একজন বোর্ড মেম্বার হিসেবে এই সফরের জন্যে মনোনীত হন তিনি । বুধবার দুপুরে নিশাত শ্রীলংকার কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ইউএনডিপি’র সহায়তায় বাংলাদেশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় ১০ দিন ব্যাপী এই শিক্ষা সফর হচ্ছে। ভারতের কেরালা ইনষ্টিটিউট অফ লোকাল এডমিনিস্ট্রেশন ও শ্রীলংকা ইনষ্টিটিউট অফ লোকাল গভর্ন্যান্স এই সফরের আয়োজক । এতে বাংলাদেশের ১৬ সদস্যেরRead More
আখাউড়া কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের বিনা প্রতিদ্বন্ধিতায় জাহাঙ্গীর আলম ভূইয়া সভাপতি নির্বাচিত
কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের বিনা প্রতিদ্বন্ধীতায় নবনির্বাচীত অভিভাবক প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধির ভোটে বিদ্যালয়ের সভাপতি নির্বাচীত হয়েছেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া। তিনি ১লা জুলাই ২০১৬ থেকে ৩০ জুল ২০১৮ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন। অভিভাবক প্রতিনিধিরা হলেন ১। জনাব মোঃ আব্বাস আলী।২। মোঃ বাহার ভূইয়া ৩। মোঃ কাসেম ৪। মোঃ মনির হোসেন এবং মহিলা প্রতিনিধি জনাবা সাইমা বেগম। প্রেস রিলিজ
নাসিরনগর ভলাকূট ইউনিয়নে যতীন্দ্র চৌধুরী নামে এক ব্যক্তির হাত-পা বাধা লাশ উদ্ধার
এস.এম.বদিউল আশরাফ(মুরাদ মৃধা:: জেলার নাসিরনগরে ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামে যতিন্দ্র চৌধুরী(৪২) নামে এক কৃষকরে হাত পা বাঁধা অবস্থা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ১১টায় গ্রামের লোকজন পাশের একটি খালে লাশ দেখতে পেলে স্থানীয় চেয়ারম্যান এস.এম.বাকি বিল্লাহ জুয়েলকে জানান। তিনি নাসিরনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশের এসআই ফিরুজ আহমেদ এসে লাশ উদ্ধার করে। এ ব্যপারে ভরাকুট ইউনিয়ন চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ জুয়েল বলেন, সাধন গ্রামে দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরুধের জেরে এই অসহায় কৃষককে নৃশংস ভাবে খুন করা হয়েছে। আমি ভলাকুট ইউনিয়নের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসনেরRead More
চিরনিদ্রায় ক্রিকেটার আশরাফুলের বাবা
ডেস্ক ২৪:: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বাবা আবদুল মতিনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাঞ্ছারামপুরস্থ হাফেজ মোহাম্মদুল্লাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া, কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব হাসান বাবু, নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আব্দুল মতিনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে শকRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: আখাউড়ায় গাঁজাসহ যুবক আটক
অদ্য ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ তোফায়েল হোসেন এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ কেজি গাঁজাসহ ০১ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ সাব্বির, পিতা-মৃত আবুল ইসলাম ভূঁইয়া, গ্রাম-দূর্গাপুর, ডাকঘর ও থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল, সহকারী কমিশনার (ভূমি), আখাউড়া এর ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ৯(১) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ০৬ (ছয়)Read More
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৬০) মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের কিছুটা দূরে তালশহর বাজারের রেল লাইনের পাশ থেকে নিহতের মরদেহ আখাউড়া রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে বৃদ্ধ মহিলা তালশহর বাজারের রাস্তা পারাপারের সময় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন। পড়ে এলাকাবাসী আখাউড়া রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাবেক ছাত্রলীগনেতা আতিকুর রহমান অপুর মৃত্যু:: সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন শোক
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জি এস, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান অপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ
আশুগঞ্জে দু’দলের সংঘর্ষ:: ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ২০
আশুগঞ্জ সংবাদদাতা॥ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা গ্রামে পূর্ববিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে গুলিবিবদ্ধসহ ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে দাংগাবাজরা বেশ কয়েক রাউন্ট গুলি ও ককটেল বিষ্ফোরক ঘটায়। গুরুত্বর গুলিবিদ্ধসহ আহতরা হলেন (১) শাহআলম (৫০), (২) শাহিনুর (২১), (৩) পারভেজ (২০), (৪) জুনায়েদ (১৭), (৫) আমজাদ (৪১), (৬) সাগর (১৮), (৭) সালাউদ্দিন (২০), (৮) টুটুল মিয়া (২৫), (৯) আরমান (২২) । রাত সাড়ে ১১টায় আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে বন্দেআলী মিয়ার বাড়ির দুু‘পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল সহ জেলা সদর হাসপাতালেRead More



















