Main Menu

August, 2016

 

ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:: এক সময় আমার ভাঙ্গা ঘর ছিল। ঘরের চাল দিয়ে পানি পড়ত। রাতে বৃষ্টি হলে ছেলে-মেয়েদের নিয়ে বসে বসে নির্ঘুম রাত কাটাতাম। এখন আমার পাকা বাড়ী হয়েছে। ছেলেমেয়েরা লেখাপড়া করছে। সংসারের আয় বেড়েছে। সবাইকে নিয়ে সুখেই কাটছে আমার দিন। কথাগুলো বলছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আমিন বাজার শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক রোকেয়া বেগম। ১০ বছর আগে তিনি ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প থেকে ৫ হাজার টাকার বিনিয়োগ নিয়ে গবাদী পশু লালন-পালন শুরু করেন। আস্তে আস্তে তার ব্যবসার পরিধি বাড়তে থাকে। এখন সে একজন সফল নারী উদ্যোক্তা। ইসলামী ব্যাংকের আমিনRead More


সরাইলে ৬৪ কেজি গাঁজাসহ এম্বোলেন্স আটক

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে:- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা –সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে ৬৪ কেজি গাঁজাসহ এম্বোলেন্স আটক করেছে হাইওয়ে থানা পুলিশ । বিশে^ারোড হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রোববার সকাল ১০টায় হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদ ভিত্তিত্বে সরাইল বিশ্বরোড মোড়ে সার্জেন্ট জসিমের নেতৃত্বে ব্যারিকেট দেয় গাজা বহনকারী এম্বোলেন্সটিকে আটক করার জন্য। এম্বোলেন্স এর চালক তাদেরকে ফাকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । সাজেন্স জসিম তাদের পিছনে ধাওয়া করলে বেড়তলা নামক স্থানে এম্বোলেন্সটি(যাহার নম্বর চট্র মেট্রো চ- ১১-০৪৪৩) ফেলে চালক ও তার সঙ্গীরা পালিয়ে যায় । বিশ্বরোড হাইওয়ে থানার সার্জেন্ট জসিম বলেনRead More


সাংবাদিক মাহবুব খানের মায়ের মৃত্যুতে

সরাইল প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল

সরাইল প্রতিনিধি :: দৈনিক মানবজমিন পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রতিনিধি, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলের মা হোসনেআরা বেগমের মৃত্যুতে গত শনিবার বাদ আসর সরাইল প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মো.আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন সহসভাপতি এম এ মুসা, সম্পাদক মোহাম্মদ বদর উদ্দিন, যুম্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল করিম, সদস্য শেখ মো. ইব্রাহিম, প্রেসক্লাবের আজীন সদস্য ফয়সাল আহমেদ মৃধা দুলাল, সমাজ কর্মী হাজী মো.মাহফুজ আলী প্রমুখ। শোকসভা শেষে দোয়া পরিচালনা করেন সরাইল হাটখোলা জামেRead More


শহরের শেরপুরে সৈয়দ মীর সাহাবুদ্দিন (রঃ) মাজারশরিফ সংলগ্ন পুকুরের রিটার্নিং ওয়াল ও ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

গুনগত মান রক্ষা করে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে — পৌর মেয়র নায়ার কবীর

শনিবার সকালে শহরের শেরপুরে সৈয়দ মীর সাহাবুদ্দিন (রঃ) মাজারশরিফ সংলগ্ন পুকুরের রিটার্নিং ওয়াল ও ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হালিমা মুর্শেদ কাজল, পৌর কাউন্সিলর মোঃ খবির উদ্দিন, আব্দুল হাসিম খান, ইলু খান, আনোয়ার হোসেন সোহেল, শফিকুল ইসলাম শফিক, আবুল কালাম খান, জামির খান, ফরিদ খান, আজাদ খান, মুর্শিদ মিয়া,Read More


জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোকাঞ্জলি স্মরণিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান

শোকাবহ আগস্টের শোক-চেতনা শাণিত করে জঙ্গিবাদকে আমরা রুখবোই ইনশাল্লাহ্:: মোকতাদির চৌধুরী এমপি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ১৫ আগস্টের নিমর্ম হত্যাকান্ডের পর বাংলাদেশের ইতিহাসের যে অন্ধকার যুগের সূচনা হয়েছিল তার দীর্ঘদিন চলার পর অন্ধকার যুগ পেরিয়ে আলোর পথে চলবে এটাই স্বাভাবিক। আর এই আলোক ধারার সাহসী উদ্ভোধক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরপরেও চক্রান্ত থেমে নেই। এ দেশের স্বাধীনতা বিরোধী চক্র জঙ্গিবাদ নামক বিষবাষ্প ছড়িয়ে আবার দেশের অগ্রগতি ও কল্যাণ রাজনীতিকে ব্যাহত করছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা ১৫Read More


মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার দাবি:: বিজয়নগরে ছাত্রসেনার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শহীদ শায়েখ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ) এর হত্যার বিচারের দাবিতে এবং দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গতকাল রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকার সময় ছাত্রসেনার বিজয়নগর উপজেলা কার্যালয় কালীবাজার থেকে বিজয়নগর উপজেলা প্রাঙ্গন পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা মুহাম্মদ মাহমুদুল হাসান আল-আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা সৈয়দ আবুল বাসার, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ রফিকুল ইসলাম, জেলা শাখার সদস্য ছাত্রনেতাRead More


১০৩ পিছ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কাউছার গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক-নির্দেশনায় এসআই/ইশতিয়াক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী # কাউছার মিয়া (৪০) পিতা-মৃত ইদ্রিস মিয়া @ রাজ্জাক মিয়া সাং-বাসুদেব রাসকা দিঘীর পশ্চিম পাড় (জমাদার বাড়ি) বর্তমানে কান্দিপাড়া (মোশারফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া) থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০৩ (একশত তিন) পিছ এ্যাম ফিটামিনযুক্ত মাদক দ্রব্য (ইয়াবা) ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ২,৩০০/- (দুই হাজার তিনশত) টাকাসহ অত্র থানাধীন পৌরসভাস্থ কান্দিপাড়া শংকর দাসের বাড়ির সামনে রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তেRead More


সাংবাদিক মাহবুব খান বাবুলের মায়ের মৃত্যুতে এম.এ মজিদ বক্স’র শোক

দৈনিক মানবজমিন পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রতিনিধি, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব খান বাবুলের মা হোসনে আরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় ছাত্র সমাজ, সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সরাইল ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সদস্য এম.এ মজিদ বক্স। বিবৃতিতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


বিটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু শুভা :: বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক ॥শুভা। পিতা-মাতার একমাত্র সন্তান। মাত্র ১০ বছরে পা দিয়েছে। এরই মাঝে আক্রান্ত হয়েছে বিটা থ্যালাসেমিয়া নামের বিরল রোগে। এ রোগের চিকিৎসা ব্যয় নির্বাহ করা দরিদ্র পিতার সামর্থ্যরে বাইরে। অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া পেট নিয়ে শিশু শুভার দিন কাটছে চরম অসহায়ত্বে। এছাড়াও রয়েছে শ্বাস কষ্ট। কয়েকদিন পর পর তাকে রক্ত দিতে হয়। গত ৪ বছর যাবত এ রোগে ভুগছে সে। শিশুটি বর্তমানে এ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজিষ্ট প্রফেসর সিরাজুল ইসলামের তত্ত্বাধানে আছে। জরুরী ভিত্তিতে শিশুটির স্পে­নোএ্যাকটমিয়া নামক অস্ত্রোপচার প্রয়োজন। প্রয়োজনীয় অর্থ পেলে তার এ অস্ত্রোপচার করা হবে ঢাকা মেডিকেলRead More


গুলিতে খতম গুলশন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড-সহ ৩ জঙ্গি (ভিডিও)

ডেস্ক ২৪:: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল গুলশনে হোলি আর্টিজেন রেস্তোরাঁয় হামলার মূল অভিযুক্ত ‘নব‌্য জেএমবি’র শীর্ষনেতা তামিম চৌধুরীর। সংঘর্ষে মৃত্যু হয়েছে তার দুই সঙ্গীরও। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থানের একটি বাড়ি ঘিরে ফেলে কাউন্টার টেররিজম ইউনিটের জওয়ানরা। শুরু হয় অপারেশন “হিট স্ট্রং”। পুলিশের কাছে খবর ছিল ঢাকার একেবারে কাছের ওই বাড়িতেই লুকিয়ে রয়েছে তামিম-সহ তিন জঙ্গি। অভিযান শুরু হতেই বাড়ির ভিতর থেকে গুলি চালাতে থাকে জঙ্গিরা। শোনা যায় মুহুর্মুহু বিস্ফোরণ এবং গুলির শব্দ। বেলা সাড়ে ১০টা নাগাদ অভিযান শেষ বলে ঘোষণা করেন কাউন্টারRead More


This site is protected by wp-copyrightpro.com