August, 2016
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় বর্ষপূর্তি:: একদিকে আনন্দ অন্যদিকে কালো পতাকা
বাংলাদেশ:: মধ্যরাতে আলোয় ভেসে উঠবে ছিটমহলের মানুষ: চলছে নানা আয়োজন বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময়ের এক বছরপূর্তি হচ্ছে আজ। বাংলাদেশ-ভারতের মধ্যে দীর্ঘদিনের ছিটমহল সমস্যার অবসান ঘটে গত বছরের ৩১ জুলাই মধ্যরাতে। এ কারনে এ দিনটিকে স্বরনীয় করে রাখতে দুদেশের ছিটমহলবাসীদের মধ্যে চলছে নানা আয়োজন। দুদেশের ১৬২ টি ছিটমহলেই রাত ১২ টায় একযোগে বিভিন্ন কর্মসূচী পালন করবে বলে ছিটমহলবাসীরা জানিয়েছেন। এ ছাড়াও দিনটিকে স্বরনীয় করে রাখতে রাতভর খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মসজিদে মিলাদও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এখন চলছে ছিটমহলের প্রতিটি বাড়ীতে মিষ্ঠিমুখ। সদর উপজেলার ভিতরকুটি ছিটমহলের নেতা আবু ব্ক্করRead More
সাত ফুটের বিছানা নেই তাই ঠিকানা জাহাজ
ডেস্ক ২৪:: রিও অলিম্পিক্স শুরু হওয়ার আগেই গেমস ভিলেজ নিয়ে অ্যাথলিটদের অসন্তোষ কম নয়। কোথাও খোলা বিদ্যুতের তার নিয়ে অশান্তি তো কোথাও শৌচাগার নিয়ে। অস্ট্রেলিয়া দল তো হুমকিও দিয়েছিল অব্যবস্থা না ঠিক হলে তাঁরা গেমস ভিলেজে থাকবেই না। হোটেলে উঠবে। মার্কিন বাস্কেটবল দলের জন্য অবশ্য এ সব কোনও সমস্যাই নয়। অলিম্পিক্সের সবচেয়ে ধনী দল, যাদের অধিকাংশ সদস্যই কোটিপতি তারা অলিম্পিক্সে থাকার জন্য আস্ত একটা জাহাজই হাজির করে ফেলেছে রিওতে। বিলাসবহুল ‘সিলভার ক্লাউড’ জাহাজটি রিওর বন্দরে পৌঁছেও গিয়েছে। বিশ্বের হাতে গোনা ছয় তারা জাহাজের মধ্যে সিলভার ক্লাউড অন্যতম। জাহাজটিতে একটি লাইব্রেরি,Read More
বাংলাদেশের নীচেই ঘুমিয়ে ‘মহাপ্রলয়’, ঘুরে যেতে পারে গঙ্গায় স্রোত
ডিজিটাল ডেস্ক: গত এক বছরের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভূ-বিজ্ঞানী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ভূমিকম্পের তত্ত্ব উঠে এসেছে। নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর সকলে তা প্রত্যক্ষ করেছেন। কিন্তু বৈজ্ঞানিকরা বলছেন, সেটা ‘ট্রেলার’ ছিল। দক্ষিণ এশিয়ায়, আরও সঠিকভাবে বললে বাংলাদেশ এবং গাঙ্গেয় ব-দ্বীপের ঠিক নীচে দার্ঘ দিন ধরে তৈরি হচ্ছে একটি জায়ান্ট ভূমিকম্প, যা এই গোটা অঞ্চলের মানচিত্র চিরতরে পাল্টে দিতে পারে। ভূ-বিজ্ঞানীরা জানিয়েছেন, মাত্র এক দশকের ডেটা থাকার জন্য এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কত দিনের মধ্যে আসতে পারে এই জায়ান্ট ভূমিকম্প। তবে রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৮.২Read More
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের মানববন্ধন
প্রতিনিধি:: সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মানববন্ধনের আয়োজন করেছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের কাউতলী মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষক ও সকল শিক্ষার্থী ‘জঙ্গীবাদ প্রকৃত মুসলিম হতে পারে না’ ‘জঙ্গীবাদ করে যারা দেশ ও জাতির শত্রু তারা’ ‘জঙ্গী ও সন্ত্রাসীদের ফাঁসি চাই’ সম্বলিত বিভিন্ন স্লোগানের ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছানাউল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম, পরিচালক এমদাদুল হক ভূঁইয়া, উপাধ্যক্ষ আক্তার ফারুক, সহকারী শিক্ষক রাজু মিয়া, বদরুন আলম,Read More
শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:: সারাদেশের ন্যায় একযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশও করা হয়। সোমবার (০১ আগস্ট) বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করা হয়। এসব মানববন্ধন থেকে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়া শহরে এ কর্মসূচী পালিত হয় জেলার অন্যতম বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ, উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজ, বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল এন্ড কলেজ ওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, নারী ও শিশু সহ আহত ৮
মোহম্মদ মাসুদ, সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানার ওসি আলমগীর সিদ্দিক জানান, সকালে সিলেটমুখী ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আহত হয়েছে শিশু সহ ১১/১২ জন। আহতদের একজন জানান, সাদেকপুর গ্রামের জনৈক দুদু মিয়ার প্রবাসী দুই ছেলে দেশে এসেছে। এয়ারপোর্ট থেকে তাদের আনার জন্য দুদু মিয়া ছেলের বউ,Read More



















