Main Menu

August, 2016

 

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযান:: ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমান মাদক উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ১টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মহেশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে ৪৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া আখাউড়া উপজেলার ইতনা হাওড়া নদী এলাকায় গতকার ১৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ৩টায় কর্নেল বাজার সীমান্ত ফাঁড়ীর নায়েক মামুনুর রশিদ এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালাকালে ১১৬ বোতল হুইস্কি জব্দ করে বিজিবি সদস্যরা। অপরদিকে একই উপজেলার নোয়ামুড়া সীমান্ত এলাকা থেকে জুনিয়রRead More


শিশু পরিবারের শিশুরাই একদিন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সোনার বাংলা গড়ার নেতৃত্ব দিবে — প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্

বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডাস্থ সরকারী শিশু পরিবারে প্রকল্প সমন্বয় পরিষদ ও শহর সমাজসেবা কার্যক্রম এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুকে নিবেদিত অনাথ শিশুদের ছড়া ও কবিতা আবৃত্তি এবং সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোস্তফা মাহমুদ সারওয়ার, বিজয়নগর উপজেলা আওয়ামীRead More


ইসলামী ব্যাংক মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে

সংবাদ বিজ্ঞপ্তি::: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে বরিশাল অঞ্চলের ১০২ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান মো. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন, এইচআরডি প্রধান মো. ইয়ানুর রহমান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সচীন কুমার রায়, বরিশাল উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ওRead More


নাসিরনগরে শিখা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে,দরিদ্রদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ।

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়াঃ- গতকাল ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১২ ঘটিকায়, বাংলাদেশ এন জি ও ফাউন্ডেশন এর সহযোগিতায়, স্থানীয় এন জি ও শিখা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার দরিদ্র ও হত দরিদ্রদের মাঝে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ কর্মসূচী, অবহতিকরণ ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। নাসিরনগর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মাঈনউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মনবাড়ীয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মোশারফ হোসেন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন জি ও ফাউন্ডেশনেরRead More


নাসিরনগরে ভৌতিক বিদ্যুৎ বিল:: ভোগান্তির শিকার গ্রাহকরা

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়াঃ- ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের, বিভিন্ন গ্রামে, ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির শিকার সাধারণ গ্রাহকরা। মাসে পর মাস গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। প্রতিকারের নেই কোন পদক্ষেপ। সরেজমিন অনুসন্ধানে গিয়ে বিভিন্ন এলাকা ঘুরে, ভোগান্তির শিকার বিভিন্ন গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের গ্রাহক মোহাম্মদ আলী, যার এস এম এস হিসাব নং ১০৫২০৬২৪৩০৪২ দেখা গেছে তার জুলাই ২০১৬ বিদ্যুৎ বিল আসে ৫২১ টাকা। একই মিটারে আগষ্ট মাসে বিল আসে ১৫৫৯ টাকা। ওই গ্রামের গ্রাহক মোঃ ফজলুল হক, যার এস এম এস হিসাব নংRead More


গুলশান জঙ্গিদের আগাম অভিনন্দন জানিয়েছিল মুসা

ডেস্ক ২৪:: ডেস্ক ২৪:: বর্ধমানে থেকে ধৃত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি মহম্মদ মসিউদ্দিন ওরফে মুসার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ঢাকার গুলশানে রেস্তোরাঁর হামলাকারীদের। শুধু ঘনিষ্ঠতাই নয়, গত পয়লা জুলাই রাতে গুলশানের ওই অভিজাত রেস্তোরাঁয় ‘নয়া জেএমবি’ জঙ্গিরা যাতে ‘সাফল্য’ পায়, তার জন্য আগাম অভিনন্দনও জানিয়েছিল মুসা। মোবাইলে এসএমএস করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুই জঙ্গিকে ওই অভিনন্দন জানিয়েছিল মুসা। গুলশান হামলার তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছিল বাংলাদেশের কাউন্টার টেররজিম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিইউ) গোয়েন্দাদের। সেই তথ্য যাচাই করতে কলকাতায় এসে এই বিষয়ে মুসার স্বীকারোক্তি নিয়ে গেলেন তাঁরা। মঙ্গলবারRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার, দুর্ভোগ পোহাচ্ছে বন্দিরা

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে গত তিন দিন বন্দি সংখ্যা ছিল যথাক্রমে ১১৯২, ১১৭৬ ও ১১৬৭ জন (বুধবার)। অথচ কারাগারের বন্দি ধারণ ক্ষমতা ৫৫৪ জন। এ অবস্থায় বন্দিরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। ২০০৯ সালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়ায় নতুন এ কারাগারটি যাত্রা শুরু করে, যা জেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। এর আগে জেলা কারাগার ছিল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায়। জানা যায়, কারাগারে বিভিন্ন ভাগে ২০টি ওয়ার্ড রয়েছে। পুরুষ ও নারী বন্দিরা আলাদাভাবে থাকে এসব ওয়ার্ডে। কয়েদি ও হাজতিদের মেঝেতে ঘুমাতে হয়। এখানে রয়েছেRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলার মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ব্রাহ্মণবাড়িয়া জেলার মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ”ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস ফোরাম” এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। গত ১৪ ই আগস্ট সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং সাদেকপুর ইউনিয়ন হাই স্কুলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পেইনে সাদেকপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছায়েদুর রহমান এবং মাদ্রাসার সভাপতি ও সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই উপস্থিত ছিলেন  ।


জঙ্গি মুসাকে জেরা করতে ঢাকার গোয়েন্দারা শহরে

ডেস্ক ২৪:: বর্ধমান থেকে ধৃত আইএস জঙ্গি মুসার বিরুদ্ধে গুলশানের অর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত থাকার নির্দিষ্ট তথ্য হাতে নিয়েই রাজ্যে এল ঢাকা পুলিশ। সোমবার রাতেই তারা শহরে এসে পৌঁছেছে। এই জঙ্গি হামলার পিছনে কারা রয়েছে এবং কোথায় বসে সেই পরিকল্পনা করা হয়েছিল, তা মুসাকে জেরা করে জানতে চায় তারা। একইসঙ্গে আইএসের বাংলাভাষী ইউনিটের কে কে সিরিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে, সে বিষয়েও তার থেকে তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী তারা। তদন্তকারী দলে রয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যসহ র‌্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা। আইএস জঙ্গি মুসাকে জেরাRead More


জাতির জনকের ৪১তম শাহাদাৎ বার্ষিকী:: জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গতকাল বুধবার বিকালে জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে মহিলা সংস্থার আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ফরিদা নাজমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন শাহীন, জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহীRead More


This site is protected by wp-copyrightpro.com