Main Menu

July, 2016

 

জেলা কারাগারের বন্দীদের ইফতারী ও শাড়ি-লুঙ্গি প্রদান করেছেন মোকতাদির চৌধুরী এম.পি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক ৯৮৪জন বন্দী নারী ও পুরুষকে ইফতার, শাড়ী ও লুঙ্গী এবং আটক মহিলা বন্দীদের শিশুদেরকে জামা-কাপড় সহ ঈদ সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। রবিবার মোকতাদির চৌধুরী এমপির পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। এসময় কারাগারের জেলা সুপার নুরু নবী, কারাগারের সাবেক বে-সরকারি পরিদর্শক জহিরুল ইসলাম ভূইয়া, জেলার ও সহকারি জেলারগন উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)


ব্রাহ্মণবাড়িয়ায় গুলশানে নিহতদের স্মরণে এনটিভির দোয়া অনুষ্ঠিত

দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি’র ১৪ বছরে পদার্পন উপলক্ষ্যে এনটিভি কর্তৃপক্ষ নিহতদের স্মরণে ও ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনার কারণে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল অনুষ্ঠান স্থগিত করা হয়। দেশবাসীর সাথে এনটিভি পরিবার ও শোকাহত। এজন্য ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিক কর্মসূচী স্থগিত করে হতাহতদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তেন এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো: আরিফ। দোয়ায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রধান অতিথি থেকে দোয়ায় অংশ নেয়। এনটিভির ব্রাহ্মণবাড়িয়াস্থRead More


নিহত ব্যক্তিদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ ও ৪ জুলাই (রোববার ও সোমবার) এই দুই দিন রাষ্ট্রীয় শোক পালিত হবে। শনিবার রাত পৌনে আটটায় রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে দুই দিনের এ রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দুই দিন রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ও জনগণ কালো ব্যাজ ধারণ করবেন। এ ছাড়া মসজিদে মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে। গুলশানের ওই রেস্তোরাঁয় জঙ্গিRead More


গুলশানের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানের ভিডিও

রাজধানীর গুলশানের ক্যাফে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা পর জিম্মি সংকট নিরসনে চালানো হয় উদ্ধার অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’। ওই অভিযান চলাকালে পার্শ্ববর্তী ভবন থেকে ধারণ করা পাঁচটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। দক্ষিণ কোরীয় নাগরিক ডি.কে হোয়াং তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব ভিডিও প্রকাশ করেছেন। তিনি ভিডিওগুলোর ক্যাপশনে দাবি করেছেন, জিম্মিদের মুক্ত করতে পরিচালিত অভিযানের ভিডিও। তবে অভিযান পরিচালনাকারী যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফেসবুকে ডি.কে হোয়াংয়ের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ব্যক্তিগত তথ্যে উল্লেখ করা হয়েছে তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসRead More


বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার ভবিষ্যত

ডেস্ক ২৪:: সংবাদপত্র সৃষ্টির পর থেকেই মানুষ সংবাদ জানার জন্য ছাপানো পত্রিকার উপর নির্ভরশীল ছিল। ৫০’র দশকে টেলিভিশনের প্রচলন শুরু হওয়ার পর থেকে টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানের সাথে খবর প্রচার করা হতো। ফলে সংবাদ জানা আরো সহজ হয়। ৯০’র দশক থেকে ইন্টারনেট এর ব্যাপক প্রচলন শুরু হলে অনলাইনের মাধ্যমে আরো দ্রুত সংবাদ জানা সহজলভ্য হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন মিডিয়া। এই মাধ্যম ইন্টারনেট প্রযুক্তিকে ব্যবহার করে তথ্যকে নিমিষেই ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দ্রুততার সাথে সংবাদ প্রদান করা হচ্ছে এই মাধ্যমRead More


তিতাস ও মেঘনা মোহনায় ট্রলারে ডাকাতি , যাত্রীদের সর্বস্ব লুট

সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীবাহী একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে । গত শুক্রবার রাতে আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী ধরাভাঙ্গা এবং বাঞ্ছারামপুর উপজেলার সীমান্তবর্তী জয়কালিপুর সংলগ্ন তিতাস ও মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে । এ সময় দুর্বৃত্তরা যাত্রীদের নিকট থেকে মুঠোফোন সেট , স্বর্ণালস্কারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন যাত্রীরা । জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১০-১২ জন যাত্রী নিয়ে নরসিংদী সদর থেকে নবীনগর উপজেলার সলিমগঞ্জে যাচ্ছিল । রাত আটটার দিকে মেঘনা-তিতাসের মোহনায় (বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুর এলাকায়) ট্রলারটি আসার পর আরেকটি ট্রলারেRead More


যারা উগ্র মতবাদ প্রচার করে তাদের সাথে আপোষ নেই—–মোকতাদির চৌধুরী এমপি

জেলা প্রশাসকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃRead More


পৌর মেয়র নায়ার কবীরের ভালবাসায় সিক্ত হলো শত শত এতিম শিশু

ডেস্ক ২৪:: পিতা মাতা ছাড়া একাকী জীবন। কেউ ভালবাসায় এগিয়ে আসলে, মাথায় হাত বুলালে, কাছে ডেকে একটু আদর সোহাগ করলে, সহযোগিতার হাত বাড়ালে এ শিশুরা ভেসে বেড়ায় আনন্দ রথে। মুখে ফুটে উঠে খুশীর ঝিলিক। ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র নায়ার কবীরকে কাছে পেয়ে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া তিতাস পাড়ার শিশু পরিবারের শত শত শিশু আনন্দ জোয়ারে ভেসেছে। আনন্দ উদ্যানে পরিণত হয়েছে শিশূ পরিবার। পৌর মেয়র নায়ার কবীর গভীর আন্তরিকতায় রমজান মাসের ইফতার সামগ্রী নিয়ে যান সরকারী শিশু পরিবারে। তিনি শিশুদের মাঝে মাতৃপ্রতীম হয়ে মিশে যান, খোঁজ খবর নেন তাদের জীবন যাত্রার। শিশুRead More


অতি মুনাফাখোর ব্যবসায়ীরা পবিত্র রমজান মাস আসলেই তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কয়েকগুণ বাড়িয়ে অর্থনৈতিক ফায়দা হাসিল করে থাকে

ইসলামী ফ্রন্টের ইফতার মাহফিলে- ইসলাম উদ্দিন দুলাল পবিত্র রমজানুল মোবারক মাস হল উম্মতে মোহাম্মদীর ত্যাগ, সাধনা ও ধৈর্য্যরে মাধ্যম। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ্ পাকের নৈকট্য হাসিল ও তাকওয়া অর্জনের অন্যতম সময়। এ মাসে মধ্য প্রাচ্যে মুসলিম দেশ সমুহে পবিত্র রমজান মাসের সম্মানার্থে দ্রব্য মূল্য শিথিল যুগ্য করে ভর্তকী প্রদান করা হয়। পক্ষান্তরে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ বাংলাদেশে একদল অতি মুনাফাখোর ব্যবসায়ীরা পবিত্র রমজান মাস আসলেই তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কয়েকগুণ বাড়িয়ে অর্থনৈতিক ফায়দা হাসিল করে থাকে, যা পবিত্র রমজানের কৃষ্ঠি কালচার ও মুসলমানদের নীতি নৈতিকতার পরিপন্থী।Read More


কাজীপাড়ায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের কাজীপাড়া পঞ্ছায়েত কমিটির উদ্যোদে ৪শতাধিক সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কাজীপাড়া মাজার এলাকায় আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। পঞ্ছায়েত কমিটির সভাপতি মো. কিতাল আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যন জাহাঙ্গীল আলম, ওয়ার্ড কমিশনার শরীফ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন। এসময় কাজীপাড়া পঞ্ছায়েত কমিটির সদস্যসহ স্থানীয় গন্যমান্যRead More


This site is protected by wp-copyrightpro.com