June, 2016
সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম:: শাহরিয়ার আল মামুন
আশুগঞ্জ প্রেসক্লাবে ভবন নির্মাণ কাজ উদ্ধোধনী অনুষ্ঠান প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বলেছেন সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। তিনি আরও বলেন সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের সঠিক চিত্র ফুঠে উঠে প্রতিদিন। এই বক্তব্য তিনি আজ শুক্রবার দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এই কথা বলেন। প্রেসক্লাব সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু পরিচালনায় বক্তব্য রাখেন আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, বিশিষ্ট্য ব্যবসায়ি ও সমাজ সেবক নাছির উদ্দিন আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদRead More
নাসিরনগরে জঙ্গীবাদ ও গুপ্ত হত্যার বিরুদ্ধে মতবিনিময় সভা
নাসিরনগর সংবাদদাতাঃ শুক্রবার সকাল এগার ঘটিকার সময় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ ও গুপ্ত হত্যার বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ,নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ রাফি উদ্দিন, ডাঃ রায়হানুল হক,নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর কাদের ,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম,বি আর ডি বি চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,পুঁজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত,হিন্দু বৌদ্ব খ্রীষ্টান এৗক্য পরিষদ সভাপতি আদেশ চন্দ্র দেব,মৎস্য জীবি সমিতির সাধারণ সম্পাদক শিশির দাস,আওয়ামীলীগ নেতা অরুন জ্যোতি ভট্রাচার্য্যRead More
আখাউড়া-লাকসাম ডাবল লাইন নির্মাণের চুক্তি
ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডাবল রেললাইন প্রকল্প নির্মাণের জন্য সিটিএম জয়েন্ট ভেঞ্চারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৫ জুন) দুপুরে রেল ভবনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ রেলওয়ের পক্ষে রেলওয়ের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী এবং সিটিএম জয়েন্ট ভেঞ্চার কোম্পানির পক্ষে ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর চুক্তিপত্রে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রী ও পণ্য পরিবহন থেকে শুরু করে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।’ এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহRead More
উদ্বোধনের পরও ট্রানজিটের প্রথম চালান যেতে পারেনি আগরতলায়
ডেস্ক ২৪:: উদ্বোধনের পরও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে মাসুলসহ ট্রানজিটের প্রথম চালান যেতে পারেনি আগরতলায়। তবে সকল আনুষ্ঠানিকতা শেষে সোমবার প্রথম চালান ভারতের আগরতলা পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ট্রানজিটের মালামাল পরিবহনের উদ্বোধন করা হলেও কাগজপত্র প্রক্রিয়া, ট্রাক জটিলতা ও আজ (১৭ জুন) শুক্রবার হওয়ায় এ মালামাল পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। আশুগঞ্জ নৌবন্দরের বিআইডব্লিউটিএর পরিদর্শক মো. শাহআলম আমার সংবাদকে জানান, বৃহস্পতিবার দুপুরে মাসুলসহ প্রথম ট্রানজিটের উদ্বোধন করার মাধ্যমে একটি আনুষ্ঠানিকতা শেষ হল। তবে কাগজপত্র প্রক্রিয়া, ট্রাক নির্ধারণ ও আজ (১৭ জুন) শুক্রবার হওয়ায় কোনোRead More
ট্রান্সশিপমেন্ট শুরু:: আশুগঞ্জ নৌবন্দরের আয় বৃদ্ধির আশা
ডেস্ক ২৪:: অবকাঠামোগত উন্নয়ন না করেই বাংলাদেশ-ভারতের মধ্যে নৌ প্রটোকল চুক্তির আওতায় শুরু হলো আনুষ্ঠানিক ট্রান্সশিপমেন্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করা জাহাজ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রান্সশিপমেন্টের পণ্য খালাসের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। আগামী শনিবার আশুগঞ্জ থেকে সড়কপথ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এ পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যাওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীসহ অন্যরা আশাবাদ ব্যক্ত করে জানান, ট্রান্সশিপমেন্টকে কেন্দ্র করে বদলে যাবে আশুগঞ্জ নৌবন্দরের সার্বিক চিত্র। এখানে ভারতীয় অর্থায়নে নির্মাণ করা হবে আইসিটি (ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল), যেটি নির্মাণে ভূমির ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার। এ ছাড়াRead More
হুমায়ুন কবীর খান এর মৃত্যুতে শোক প্রকাশ
ব্রাহ্মন বাড়ীয়া জেলার সদর উপজেলার সুহিল পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ পরিবারের একজন কান্ডারী, কৃষক লীগ নেতা হুমায়ুন কবীর খান এর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি । তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ্ তাঁকে বেহেশত নসীব করুন এই দোয়া করছি। মুসলমানদের জন্য রমজান মাস বাকী এগার মাস হতে উত্তম, আর ঠিক এই মাসে বন্ধুর মৃত্যু অবশ্যই ইহ জীবনে ভাল কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার। জগতের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি প্রদান করুন। তারRead More
বিভিন্ন স্থানে গুপ্ত হত্যার প্রতিবাদে বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ও সমাবেশ
ডেস্ক ২৪:: দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত, ধর্মজাজক, পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ বিভিন্ন ব্যক্তিদের পরিকল্পিত জঙ্গীবাদীদের গুপ্ত হত্যার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি। গতকাল সকাল ১০ টায় উপজেলায় চৌরাস্তায় উক্ত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। অন্যান্যের মধ্যে বক্ততা করেন জাতীয় কৃষক সমিতির নেতা আবদুর রহমান,সাবেক ছাত্রনেতা মৃণাল চৌধুরী লিটন, আব্দুল আজিজ, নূর আহাম্মেদ, বেদন মিয়া, বিল্লাল মিয়া, ধীরেন্দ্র দাস, সুজিত দাস, সঞ্জয় রায় পোদ্দার, মাহমুদুল আকাশ, সাগর দত্ত, অপূর্ব দেব প্রমুখ। সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জঙ্গীবাদী গুপ্ত ঘাতকদেরRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযান:: রিভলবার,পাইপগান সহ ৬৮ জন আটক
প্রেস রিলিজ::ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় রুজুকৃত ডাকাতি, ছিনতাই, চাঞ্চল্যকর হত্যা মামলা, মূলতবী সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে লক্ষে জেলা পুলিশ কর্তৃক গত ১৩ জুন ২০১৬খ্রিঃ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ অভিযানে ১১টি মামলায় ৬৮ জন আটক, ০২টি রিভলবার, ০৪টি পাইটগান, ০৩ রাউন্ড কার্তুজ, ০১টি ছোড়া, ০৩টি সিএনজি ও ০১টি মোটরসাইকেল আটক করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম জানান।
নাসিরনগরে সাংবাদিকের বাড়িতে কাফনের কাপড়
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক পুরোহিত ও এক পত্রিকার সাংবাদিকের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ঠাকুরপাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আতংক বিরাজ করছে ঠাকুরপাড়ায়। জানা যায়,বৃহস্পতিবার ভোরে কে বা কারা জেলা শহর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক দিন দর্পনের স্টাফ রিপোর্টার সুহাষ চক্রবর্তীর বাসভবনের সামনে প্যাকেট বন্দী অবস্থায় কাফনের কাপড় রেখে যায়। একই সময়ে স্থানীয় মন্দিরের পুরহিত এবং নাসিরনগর ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেশব চক্রবর্তীর বাসভবনের সামনেও প্যাকেট বন্দী অবস্থায় কাফনের কাপড় রেখে যায়। এ ব্যাপারে সুহাষ চক্রবর্তী ও কেশব চক্রবর্তীর সাথেRead More
র্যাব-১৪ এর অভিযান—সরাইলে দুই মাদক সম্রাট ও ভূয়া ম্যাজিষ্ট্রেট গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ র্যাব-১৪ এর মাদক বিরোধী অভিযানে সরাইলে মিলন মিয়া (৪০) ও খোকন মিয়া (২৩) নামের দুই মাদক সম্রাট এবং ভূয়া ম্যাজিষ্ট্রেট কে গ্রেপ্তার হয়েছে। গত বুধবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর জিলানী পাম্প এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত কাগজপত্র বিহীন প্রাইভেটকার, ১৫ পিস ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গতকাল সকালে র্যাব-১৪ এর সদস্যরা গ্রেপ্তারকৃত দুই মাদক সম্রাটকে সরাইল থানায় সোপর্দ করেছেন। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আব্দুল আলিম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলাRead More



















