May, 2016
সরাইলে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে কয়েক শতাধিক লোক। এ অবরোধ কর্মসূচির নেতৃত্বে ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ বশিরউল্লাহ। অবরোধে অংশ নেওয়া লোকজন জানান, সরাইল উপজেলার সর্বত্র গত তিন মাস ধরে সরাইলে টানা ১০/১২ ঘন্টা এমনকি দিন-রাত ব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। ফলে উপজেলাবাসীর দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। অতিষ্ট এলাকাবাসী মোঃ বশিরউল্লাহর নেতৃত্বে দুপুর প্রায় ১ টার দিকে বিদ্যুতের দাবিতে উপজেলা সদরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলাRead More
জাস্ট জিরা খেয়ে ১৫ দিনে ঝরান মেদ। দেখুন, কখন কি ভাবে খাবেন।
জাস্ট জিরা খেয়ে ১৫ দিনে ঝরান মেদ। দেখুন, কখন কি ভাবে খাবেন। জিরার যে এত জারিজুরি তা কি জানেন? না না, রান্নার কথা বলছি না। ঝোলে-ডালে-অম্বলে, সবেতেই সে আছে। কখনও পাঁচফোড়নে, কখনও তেজপাতার সঙ্গে ফোড়ন দিতে, কখন শুধুই জিরা বাটা, কখনও আবার আদার সঙ্গে একসঙ্গে বাটা। রান্নায় জিরার ব্যবহার নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধুই যে রান্নায় সুগন্ধের জন্য জিরা ব্যবহার হয়, তা কিন্তু নয়। স্বাস্থ্যের কথা ভেবেও আমরা রান্নায় জিরা দিই। স্পাইসি এই মশালা যে আপনার শরীর থেকে বাড়তি মেদ ঝরাতেও ওস্তাদ, সে খোঁজ কি রাখেন? হাতের কাছেRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ২০৫ বোতল হুইস্কি উদ্ধার
গত ২২ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২০৫ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২২ মে ২০১৬ তারিখ রাত ১১ টায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ নুরুল হক এর নেতৃত্বে কসবা উপজেলার চাঁনখোলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই উপজেলার মাদলা এলাকা হতে ২২ মে ভোর রাতে অপর একটি অভিযানে আরও ২৫ বোতল হুইস্কি জব্দ করেছে মাদলা সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। অপরদিকে কর্ণেলবাজার সীমান্ত ফাঁড়ীর হাবিলদার বিজয়Read More
হরষপুরের কাজী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বাল্য বিবাহ রেজিষ্ট্রির অভিযোগ:: তদন্তের নির্দেশ
ডেস্ক ২৪:: হরষপুর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) হুমায়ুন কবির এলাকার বাল্য বিবাহ রেজিষ্ট্রির করা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন হরষপুর গ্রামে উপস্থিত না থেকে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলায় বসবাস করার অভিযোগ সরেজমিনে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে সুস্পষ্ট মতামত প্রতিবেদন প্রেরণের জন্য বিজয়নগর সাব রেজিস্ট্রারকে পত্র দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৭ এর সিনিয়র সহকারী সচিব জিএম নাজমুছ শাহাদাৎ। এছাড়া একই ব্যক্তি (কাজী) হুমায়ুন কবিরের বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাৎ করার আর্থিক দুর্নীতি বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি.আর মামলা ও পুলিশ সুপারের নিকট আইনানুগRead More
ইউপি নির্বাচন:: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে আওয়ামী লীগ
ডেস্ক ২৪:: আগামী ২৮ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪জন প্রার্থী। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও নির্দেশ উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের ৬জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে আছে আওয়ামী লীগ। ইতিমধ্যেই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদেরকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর ইতিমধ্যেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এদিকে গত ১৩ মে প্রতিক বরাদ্দের পর থেকেই নির্ঘুমRead More
জেদ্দায় ‘প্রবাসী আলোকিত নারী- ২০১৬’ সম্মাননা প্রদান
আবুল বাশার বুলবুল, জেদ্দা, সৌদি আরব।নারী কেবল দেশে নয়, প্রবাসেও কাজ করছে সমান দক্ষতায়। প্রবাসী কর্মজীবি নারী দেশের অর্থনীতিতে অবদান রাখছে। বৈরি পরিবেশে প্রবাসে কর্মরত আলোকিত নারীকে সম্মাননা জানাতে আরটিভি কার্পণ্য করবে না। জেদ্দায় ‘প্রবাসী আলোকিত নারী- ২০১৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত মন্তব্য করেন, আরটিভি প্রধান কার্যনির্বাহী সৈয়দ আশিক রহমান। তিনি ঘোষণা দেন, আরটিভি প্রবাসী আলোকিত নারী সম্মাননার ধারাবাহিকতা বজায় রাখবে এবং প্রতিবছর বিভিন্ন দেশে কর্মরত আলোকিত নারীগণকে সম্মাননা প্রদান করবে। ২০ মে, শুক্রবার সন্ধ্যায়, সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রবাসী আলোকিত নারী-২০১৬’ সম্মাননা প্রদান। বেঙ্গলRead More
মুস্তাফিজুরের লড়াই সত্ত্বেও জিতল সাকিবেরই দল
লড়াইটা ছিল কেকেআর বনাম সানরাইজার্স। না, একেবারেই ভুল, লড়াইটা ছিল দুই বাঙালির। সাকিব বনাম মুস্তাফিজুরের। আর রবিবাসরীয় ইডেনে মুস্তাফিজুর রহমানের মরিয়া লড়াই সত্ত্বেও শেষ হাসিটা হাসলেন তাঁর বাংলাদেশি বন্ধু সাকিব অল-হাসান। মূলত, মুস্তাফিজের কৃপণ বোলিংয়ের জন্যই এ দিন শেষ পাঁচ ওভারে মাত্র ৩০ রান তুলতে পারল কেকেআর। যা টি-টোয়েন্টির নিরিখে একেবারেই গৌরবের নয়। ওই পনেরো ওভারে আগে তো এক সময় তো মনে হচ্ছিল গৌতম গম্ভীরের দল ১৯০-২০০ রান সহজেই তুলে নেবে। ইউসুফ পাঠানের মতো হার্ড হিটার তখনও যে ক্রিজে। আর শুনতে অবিশ্বাস্য লাগলেও এই আইপিএলে কিন্তু বিরাট কোহালির থেকেও স্ট্রাইকRead More
ইউপি নির্বাচন :: কসবার বিনাউটি ৯টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ -চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের লিখিত অভিযোগ
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮মে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিনাউটি ইউপির ৯টি ওয়াডের ৯টি ভোট কেন্দ্রে ঝুকিপূর্ণ বলে এক লিখিত অভিযোগ দায়ের করার সংবাদ পাওয়া যায়। গত ২২মে কসবা উপজেলা নির্বাচন অফিসে বিনাউটি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের এ. এস. এম ওমর ফারুক (স্বপন) কসবা উপজেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ পত্রে উল্লেখ্য করেছেন আসন্ন বিনাউটি ইউপি নির্বাচনে ৯ ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রই ঝুকিপূণ। তাই ঐ চেয়ারম্যান প্রার্থী আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত— ফোর্সসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্বার্থে সহযোগিতাRead More
মাজহারুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের শোক
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল রোডের পপুলার ফার্মেসীর কর্ণধার মোঃ মাজহারুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
‘আগামী ২ বছরের মধ্যেই বাংলাদেশ সীমান্ত সিল করে দেব’
২৪ ডিজিটাল ডেস্ক:৬০টি আসন পেয়ে অসমে একক শক্তি হিসেবে উত্থান ঘটেছে বিজেপি-র। সীমান্ত অনুপ্রবেশ রোখাকেই প্রচারের মূল ইস্যু করে সাফল্য পেয়েই অসম-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী সর্বানন্দ শোনওয়াল। শনিবার সর্বানন্দ শোনওয়াল বলে দিলেন, ‘আগামী ২ বছরের মধ্যেই সিল করে দেওয়া হবে অসম-বাংলাদেশ সীমান্ত।’ অসমে বিজেপি ভোটের প্রচারে মূলত দুটি বিষয়কে জোর দেয়। এক, অনুপ্রবেশ রোখা ও দুই, ন্য়াশনাল রেজিস্টার অফ সিটিজেনস (NRC)। বিজেপি-র নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলেই বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হবে ও অসমের প্রত্যেক নাগরিককে NRC নথিভূক্ত করা হবে। সেই প্রতিশ্রুতিRead More



















