Main Menu

May, 2016

 

মকবুল জামে মসজিদ (খোদাই জুম্মা মসজিদ) ও এতিমখানা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

শুক্রবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কালাইশ্রীপাড়ায় মকবুল জামে মসজিদ (খোদাই জুম্মা মসজিদ) ও এতিমখানা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও মকবুল জামে মসজিদ (খোদাই জুম্মা মসজিদ) পরিচালনা কমিটির সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, হাজী মোঃ হেলাল উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার শিক্ষা সচিব হযরত মাওঃ মুফতি সামসুল হক ও দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল হযরত মাওঃ মুফতি মুবারকুল্লাহ্। এ সময় উপস্থিতRead More


বিজিবি’র অভিযানে মাদকসহ আসামী আটক

অদ্য ২৭ মে ২০১৬ তারিখ ভোর ৪:০০ ঘটিকায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন আমোদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ০৯ বোতল স্কফসহ মোঃ জসিম উদ্দিন(২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আসামী হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ মৌড়াইল গ্রামের মৃত শহিদ মিয়া ছেলে। ধৃত আসামীকে অবৈধভাবে মাদক বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১০(২), ২২ (খ) ধারা মোতাবেক তিন হাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে আসামী আদালত কর্তৃক প্রদত্তRead More


পুলিশের ধাওয়া ::ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

এক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাপ খান মানিক (৬৭)। এ সমর্থনই কাল হয়েছে তার জন্য। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত  হয়ে বৃহস্পতিবার ভোররাতে মারা যান তিনি। পরিবারের অভিযোগ গত দুই সপ্তাহ ধরে পুলিশ হয়রানি করছিলো তাকে। গতকাল দুপুরে তেলীনগর মাদরাসা মাঠে মানিকের জানাজায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন। ছড়িয়ে পড়ে উত্তেজনা। নাটাই দক্ষিণ ইউনিয়নেও এমন আরেকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আরো কয়েকটি ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণার শুরু থেকে পুলিশি হয়রানির অভিযোগ রয়েছে। ভোটের দিন সংঘাত-সহিংসতার আশঙ্কা প্রবল হয়েRead More


দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রেল সফর, ভিডিওটিতে দেখুন

ট্রেনের মাথার ওপর চড়ে হাজারো মানুষ সামিল হয় এক উত্‍সবে! ট্রেনের আসার ঠিক আগেও লাইনের বসে থাকে বহু-মানুষ। বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত এই ইজতেমা উত্‍সবে সামিল হন রেকর্ড সংখ্যাক মুসলিম ধর্মপ্রাণ-মানুষ। হজ, কারবালার পর বাংলাদেশের বিশ্ব ইজতেমায় হলো তৃতীয় বৃহত্তম মুসলিম ধর্মসভা। এই ধর্মসভায় যোগ দিতে ৬০লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। বাংলাদেশে বিশ্ব-ইজতেমা সম্মেলনের সময় দেখা যায় এই দৃশ্য।


সেনাবাহিনীর (অব.) সার্জেন্ট সিরাজুর রহমানের ইন্তেকাল।। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক

লেঃ কর্নেল (অব.) মানিকুর রহমান ও আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোখলেছুর রহমান জীবন এর পিতা সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট সিরাজুর রহমান (৬৭) গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াই টায় দাতিয়ারাস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে আসে। তিনি অবসর প্রাপ্ত সৈনিক সংস্থার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সেবামূলক কাজে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মরহুমের প্রথম নামাজের জানাজা বাদ মাগরিব দাতিয়ারাস্থ মসজিদ প্রাঙ্গনে ও দ্বিতীয় নামাজের জানাজা বাদ এশা লোকনাথ দিঘীর পাড় জামেRead More


অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে তিন টিপস

শীতকাল ঝেড়ে ফেলে প্রকৃতি সেজে উঠেছে বসন্তের সাজে। আর কয়েক দিনের মধ্যেই গরম হাওয়া নিয়ে আসতে চলেছে শুষ্কতা৷ সেই সঙ্গে গরমকালের কিছু বিরক্তিকর সমস্যা। এর মধ্যে অন্যতম হচ্ছে ঘেমে যাওয়া। অনেকেই অতিরিক্ত ঘেমে যান গরমে। ঘাম হওয়া স্বাস্থ্যের জন্য ভালো হলেও অতিরিক্ত ঘাম হওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই অতিরিক্ত ঘেমে যাওয়া বন্ধ করতে সতর্ক থাকা উচিত। অতিরিক্ত ঘামের হাত থেকে মুক্তি পেতে আপনাদের জন্য রইল ঘরোয়া কিছু উপায়। ভিনিগার ও তেলের সংমিশ্রণ ১২০ মিলি লিটার লাল ভিনেগার ও ৩০ ফোঁটা তিলের তেল/অলিভ অয়েল/পিপারমিন্ট অয়েল একসাথে ভালো করে মিশিয়ে একটিRead More


বিএসএফ কর্তৃক আটক দুই বাংলাদেশীকে বিজিবি কর্তৃক উদ্ধার

কসবায় ক্রিকেট খেলার সময় সীমান্তের ওপারে বল কুড়িয়ে আনতে গিয়ে বিএসএফ এর নিকট আটক হওয়া দুই বাংলাদেশী বালককে বিএসএসফ এর কাছ থেকে ফিরিয়ে এনে তাদের পিতা-মাতার নিকট হস্তান্তর করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল। কসবায় ০২ জন বালক যথাক্রমে (১) মোঃ আবু বক্কর(১৫), পিতা- মোঃ মতিউর রহমান, গ্রাম- হাকর এবং (২) মোঃ রাকিব (১৪), পিতা- মোঃ শহীদ মিয়া, গ্রাম- দক্ষিণ কসবা, উভয়ের পোঃ ও থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট খেলার সময় সীমান্ত পিলার ২০৩৯ এর নিকট দিয়ে এক পর্যায়ে বল সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে তারকাটার ভিতরে চলে গেলে বল আনারRead More


২৫৬ বছর বেঁচেছিলেন এই চিনা নাগরিক!

ডেস্ক ২৪:: ২৫৬ বছর বেঁচে থাকার বিষয়টি আপনি কি কখনো কল্পনাও করতে পারেন? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিয়েও এটা কল্পনা করতে পারি না আমরা। অবিশ্বাস্য হলেও সত্যি যে, চিনের এক ব্যক্তি ২৫৬ বছর বেঁচেছিলেন। ওই ব্যক্তির নাম লি চিং ইউয়েন। পৃথিবীর সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা এই ব্যক্তি ছিলেন একজন হারবাললিস্ট, মার্শাল আর্টের শিক্ষক এবং যুদ্ধকৌশলী।


দেশে খুন করে হিরো হয়ে কূটনৈতিক মিশনে চাকরি পাওয়ার রীতি বন্ধ হয়েছে :: আইনমন্ত্রী

ডেস্ক ২৪:: সামরিক আইনে চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেন মর্যাদা না হারান সে জন্যই ষোড়শ সংশোধনী আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির হলরুমে সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিতর্ক হলে ভয় পাওয়ার কিছু নেই। এতে গণতন্ত্র সুদৃঢ় হয়। দেশে খুন করে হিরো হয়ে কূটনৈতিক মিশনে চাকরি পাওয়ার রীতি বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’ তিনি বলেন, ‘এক সময়ে আমরা আইনেরRead More


মাছিহাতার উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর নৌকার বিজয় নিশ্চিত করুন

নির্বাচনী প্রচারনার সমাপনী জনসভা ডেস্ক ২৪::২৮ মে শনিবার অনুষ্ঠেয় ৫ম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার সমাপনী ছিল গতকাল। মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচারণা শেষ। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন ১৩নং মাছিহাতা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রদ প্রার্থী সর্বজন প্রিয় সাবেক ৩ বারের সুনামধন্য সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক (হামদু) এর পুত্র তরুণ রাজনীতিবিদ সদর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক সম্পাদক আল আমিনুল হক পাভেল এর সমর্থনে বিকেলে চান্দপুর তমিজ উদ্দিন হাই স্কুল মাঠে ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সর্বশেষ প্রচারণা বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরেরRead More


This site is protected by wp-copyrightpro.com