April, 2016
ইউপি নির্বাচন :: সরাইলে ৩ বড় দলের প্রার্থী যারা
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে:: সরাইলে প্রধান তিন রাজনৈতিক দলের চেয়ারম্যান পদের প্রার্থী তালিকা চুড়ান্ত হয়ে গেছে। নৌকা ধানের শীষ ও লাঙ্গল নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন ২৬ প্রার্থী। তবে এখনো অনেক প্রার্থী নিজ ইউনিয়নে দলীয় সভাই করতে পারেননি। আওয়ামীলীগ ও বিএনপি’র মনোনয়ন নিয়ে প্রত্যকটি ইউনিয়নের গ্রামে গঞ্জে চলছে আলোচনা সমালোচনা। জনপ্রিয়তা শুন্যের কোঠায় এবং ৯০ ভাগ লোকে চিনেই না এমন লোককেও দেওয়া হয়েছে মনোনয়ন। উপর মহলের তদবিরে এমন মনোনয়ন দেওয়ার কথা স্বীকার করেছেন দলীয় দায়িত্বশীল পদের লোকজন। বড় দলের প্রার্থী । পাস করাবে সরকার। এ ভরসায় ভোটারদের কাছে একাধিক প্রার্থীকে টেনেওRead More
সরাইলে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে:: সরাইলে সৌদী প্রবাসী হুমায়ুন কবিরের বসত বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। উপজেলার কালিকচ্ছ বিজিবি ক্যাম্পের ৫০ গজ পশ্চিম পাশে গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গৃহকর্তা জানান, তার নতুন বাড়ির ৪তলা ভবনের তৃতীয় তলায় বসবাস শুরু করছেন তিনি। গত শুক্রবার গভীর রাতে নিচতলার ক্লাক্সিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১০/১২ জনের সংঘবদ্ধ একদল ডাকাত। তাদের হাতে ছিল রামদা চাপাতি বল্লম ও ছুঁড়া। শর্ট প্যান্ট পড়া ও মুখোশধারী ডাকাতরা কক্ষের ভেতরে প্রবেশ করেই দেশীয় অস্ত্রেরRead More
সামান্য কমছে জ্বালানি তেলের দাম, ভোক্তা উপকার কতোটুকু?
জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি অব্যাহত আছে, জনগণও সইছে সেই জ্বালা। অনেকদিন ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তলানিতে এসে ঠেকলেও সরকার দাম কমায়নি। বাংলাদেশের মানুষ সর্বোচ্চ দামেই তেল কিনছে। হঠাৎ করে সরকার জানালো তিন ধাপে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম কমানো হবে। এর মধ্যে প্রথম ধাপে কমানো হবে প্রতি লিটারে ১০ টাকা। তবে এর মধ্যে জানা গেলো ১০ টাকা করে নয়, চার থেকে দশ টাকা করে কমানো হবে। এই যে সামান্য কমছে তার সুফলও আসলে সাধারণ জনগণ পাবে না। তেলের দাম কমানোর সঙ্গে সঙ্গে গণপরিবহনের ভাড়াও কমানো হবে এটাই প্রত্যাশা। কিন্তুRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ আলী (২৩) নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের মেড্ডা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ আলী সদর উপজেলার কালিসীমা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ও শহরের সিটি মডেল কলেজের শিক্ষার্থী। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শহরের মেড্ডা মোদক বাড়ি এলাকায় ‘জাপানি বিল্ডিং’ নামে একটি ভাড়া বাসার ছয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন মোহাম্মদ আলী। গত দুইদিন আগেই তারা ভাড়া বাসাটি ছেড়ে দিয়ে ঘরের আসবাবপত্র নতুন বাসায় সরিয়ে নেন। তবে কিছুRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল, ক্যানবিয়ার, স্কপ সিরাপ সহ আসামী আটক
০৮ মার্চ ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ১৩৬ বোতল হুইস্কি, ১০০ বোতল ফেনসিডিল, ২০ বোতল ক্যানবিয়ার এবং ৪৫ বোতল স্কোপ সিরাপসহ ০২ (দুই) জন আসামী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ০৮ মার্চ ২০১৬ তারিখ সন্ধ্যা ৭:৫০ ঘটিকায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে কসবা উপজেলার চকবস্তা এলাকা অভিযান পরিচালনা করে ১০০ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি। অপরদিকে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর নায়েব সুবেদার মোঃ মাহবুবুর আলম এর নেতৃতে আখাউড়া উপজেলার শিবনগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা ২৫ বোতল স্কোপ সিরাপ, ১০০Read More
৪ মে পবিত্র লাইলাতুল মি’রাজ
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৯ এপ্রিল ২০১৬ খ্রি. শনিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ রজব ১৪৩৭, ৪ মে বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মি‘রাজ পালিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব মোঃ আমজাদ আলী। সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান,Read More
সরাইলের এমপি ও আ’লীগ মুখোমুখি :: ১৭ এপ্রিলের পর শুধু আ’লীগ মাঠে থাকবে
মোহাম্মদ মাসুদ, সরাইল :: আগামী ২৩ এপ্রিল সরাইলের ৯টি ইউনিয়নের নির্বাচন। ইতিমধ্যে আ’লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। মহাজোটের শরিক ও বর্তমান সরকারের বিরোধী দলের অন্যতম নেতা সরাইলের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। সরাইলে তিনি ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছেন। এরপর থেকেই জেলা আ’লীগের সাথে এমপি’র দূরত্ব বাড়তে থাকে। দলীয় কার্যালয়ে বসে দলীয় প্রতীক বরাদ্ধের পত্র দেওয়ার অনুষ্ঠানে মৃধা অবাধ নিরপেক্ষ নির্বাচন দাবী করেন। শুরু হয়ে যায় এমপি’র সাথে জেলা আ’লীগের কাঁদা ছুঁড়াছুড়ি। সরাইলের এমপি’র বিরুদ্ধে আচরন বিধি লঙ্গনের অভিযোগ এনে বিবৃতি দেন জেলা আ’লীগেরRead More
শিক্ষক বটে! শিক্ষক সমাজের প্রশ্ন খুটির জোর কোথায়?
নিজস্ব প্রতিবেদক:: তিনি একজন প্রভাবশালী সহকারি শিক্ষক। তিনি আইন কানুনের তোয়াক্কা করেন না। তিনি প্রভাবশালী ও ক্ষমতাবান। তার অশোভন আচরণে অতিষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও শিক্ষকরা। তিনি উপজেলা শিক্ষা কমিটির সুপারিশ উপেক্ষা করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও একজন প্রধান শিক্ষকের সাথে অশোভন আচরণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কবিতা ভুইয়া তার যাতায়াত ভোগান্তির কারণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বদলীর জন্য আবেদন করলে তাকে কাজীপাড়া পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের প্রেষণে (ডেপুটেশন) বদলী করা হয়। এখানে চাকুরী করাকালীনRead More
শহরের মধ্যপাড়াস্থ বাইপাস রোড সংলগ্ন ক্রিয়েটিভ স্কুলে অগ্নিকান্ড
ডেস্ক ২৪:: ব্রাহ্মনবাডিয়া শহরের মধ্যপাড়াস্থ বাইপাস রোড সংলগ্ন ক্রিয়েটিভ স্কুলে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী সূত্রে জানা যায়, বহুতল ভবন স্কুলের ছয় তালার একটি রুমে মোবাইলল চার্জার হতে এই অগ্নি কান্ডের সূত্রপাত হয়। সন্ধা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এত করে রুমের কিছু কিছু কাপড় চোপর পুড়ে গেলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় কামরুজ্জামান ভূঁইয়া (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কামরুজ্জামানের বাড়ি শহরের পূর্ব পাইকপাড়া এলাকায়। এ ঘটনায় আহতের ছোট ভাই আতিকুজ্জামান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সদর থানায় মামলা দায়ের করেন। আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত নয়টার দিকে কামরুজ্জামান সদর উপজেলার রামরাইল এলাকায় থাকা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে শহরের পূর্ব পাইকপাড়া এলাকার নতুন রাস্তার সামনে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়েRead More



















