April, 2016
মাই টিভিকে সত্য, বস্তনিষ্ঠ, উন্নয়ন মূলক সংবাদ পরিবেশন করে আরও এগিয়ে যেতে হবে:: র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধূরী এমপি
প্রতিনিধি ॥ পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধূরী এমপি বলেছেন, মাই টিভি বলতে আমরা বুঝি আমাদের টিভি, জনগন যেন মনে করে মাইটিভি সত্যিকার অর্থে তাদের টিভি এই জন্য মাই টিভিকে সত্য, বস্তনিষ্ঠ, উন্নয়ন মূলক সংবাদ পরিবেশন করে আরও এগিয়ে যেতে হবে। তিনি মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাইটিভি পরিবারের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দেশের দর্শকপ্রিয় বেসরকারী টেলিভিশন মাই টিভি ষষ্ট বর্ষপূর্তী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালী আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথিরRead More
অভিনন্দন বার্তা
বাংলাদেশ শিক্ষক সমিতির ব্রাহ্মণাবড়িয়া জেলার, শিক্ষক প্রতিনিধিদের কাউন্সিলর মাধ্যমে সরাসরি ভোট নির্বাচন অনুষ্ঠিত হয়। নিবার্চনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আর্দশ উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমেদ খান সভাপতি, সাংগঠনিক সম্পাদক শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বিপুল ভোটে নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সাহেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনRead More
নবীনগর বড়াইলে আওয়ামী লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত
আমিনুল ইসলাম,নবীনগর থেকেঃ আসন্ন ইউপি নির্বাচনে আগামী ২৩ এপ্রিল নবীনগরে তৃতীয় ধাপে ৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে প্রার্থীরা তাদের নিজেদের প্রচারনা চালিয়ে যাচ্ছে।প্রথমবারের মত দলীয় ভাবে নির্বাচন হওয়ার জেলা পর্যায়ে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নেমে দলের জন্য প্রচারনা চালিয়ে যাচ্ছে। উপজেলার বড়াইল ইউনিয়নে থেকে দলীয়ভাবে জাকির হোসেন নৌকার প্রতীক পাওয়ায় দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।তারি দ্বারাবাহিকতায় নির্বাচনী প্রচারনায় বৃহস্পতিবার রাতে বড়াইল বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আলী আজগর মোল্লা এর সভাপত্বিতে ও ইউপি আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা মাসুদ কবির চাঁদ এর উপস্থাপনায় প্রধানRead More
জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরের বড় ভাই হাজী মোঃ সহিদুল হকের ইন্তেকাল:: বিভিন্ন মহলের শোক
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির এর বড় ভাই হাজী মোঃ সহিদুল হক বুধবার বেলা ২ ঘটিকায় ঢাকাস্থ আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বাদ এসা শিমরাইলকান্দি জামে মসজিদে জানাযা শেষে শিমরাইলকান্দি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুম হাজী মোঃ সহিদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, পৌর বিএনপির সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ওRead More
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের যাবতীয় দায় আমার: মাহমুদুল্লাহ
ভুলতে পারছেন না কিছুতেই। একটা রান নিতে পারলেন না? ভেবে ঘুমতে পারেননি অনেক রাত। ঘুরে ফিরে আসছে টি২০ বিশ্বকাপে ভারতের কাছে ১ রানে হারের ভয়ঙ্কর স্মৃতি। তাই হয়তো মাহমুদুল্লাহ নিজের ঘারেই নিচ্ছেন পুরো দায়। নিজেই বলছেন, ‘সেন্সলেস মিসটেক’। যেটা দলকে হারের মুখে ঠেলে দিয়েছে। ১৪৭ রানের লক্ষ্যে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল সহজেই তারা হারিয়ে দেবে ভারতকে। সেখান থেকে এই হার যেন কিছুতেই ভুলতে পারছেন না বাংলাদেশের কোনও ক্রিকেটারই। মাহমুদুল্লাহর দায়টা যেন একটু বেশিই। শেষ সময় ব্যাট হাতে ক্রিজে ছিলেন তিনিই। তখন দু’রান দরকার ছিল বাংলাদেশের।Read More
ত্রিপুরায় বর্ষ বরন অনুষ্ঠান:: প্রধান অতিথি এডভোকেট জিয়াইল হক মৃধা এমপি
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি দুদিনের সফরে বৃহস্পতিবার দুপুর ২টায় আখাউড়া চেকপোষ্ট দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেন। সেখানে বাংলা বর্ষ বরন অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করার কথা। ১লা বৈশাখ আগরতলা ক্লাব প্রাঙ্গনে অনুষ্টিত হবে বর্ষ বরন অনুষ্টান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমপি। দুই দিনের ভারত সফরে ত্রিপুরার ডিপুটি স্পিকার পবিত্রকর এর সঙ্গে সাক্ষাত করবেন তিনি।
পুরাতন বছরের জরাজীর্ণ ভুলে নতুন বছরকে বরণ করে নিতে উৎসবে মেতেছিলো সংস্কৃতির শহর ব্রাহ্মণবাড়িয়া
পুরাতন বছরের জরাজীর্ণ ভুলে নতুন বছরকে বরণ করে নিতে উৎসবে মেতেছিলো সংস্কৃতির শহর ব্রাহ্মণবাড়িয়া । জেলা শহরে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে বাংলা নতুন বছর ১৪২৩ বরণ করে নিতে উৎসবে মেতে উঠেন উৎসব প্রিয় মানুষগুলো। অতীতের গ্লানি ভুলে নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় হয়েছে বর্ষবরণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় মঙ্গল শোভাযাত্রা। সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া নববর্ষ উপলক্ষে ফারুকি পার্কে বসেছে দিনব্যাপী বৈশাখী মেলা। এতে অর্ধশতাধিক দেশীয় পণ্যেরRead More
সরাইলে জাতীয় পার্টির সমাবেশ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত বুধবার বিকালে উপজেলার শহিদ মিনার এলাকায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্নমহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া । উপজেলা জাতীয় পার্টির যুগ্নআহবায়ক হুমায়ুন কবিরের সভাপেিতত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, নয় বছরের সফল রাষ্ট্রনায়ক হুসাইন মুহাম্মদ এরশাদ মহাজোট সৃষ্টি করে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় বসিয়েছে । ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টির সাথে আওয়ামীলীগের যে চারটি শর্ত বা চুক্তি হয়েছিল ,প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেটি রক্ষা না করে বিশ্বাস ঘাতকতা করেছেন । আমাদের কারনে ক্ষমতায়Read More
মটরসাইকেল ভাল করে চালানোর জন্য কিছু রুটিন সার্ভিসিং টিপস
ডেস্ক ২৪:: মটরসাইকেল আমাদের অতি প্রয়োজনীয় একটি যন্ত্র। যুবক বয়সে আর কাজের প্রয়োজনে যাদের মটরসাইকেল ব্যবহার করতে হয় তাদের জন্য এই পোষ্ট। দুই চাকার এই যন্ত্রটি আপনাকে দেবে চলাচলের স্বাধীনতা তবে ঝামেলা হলে এটাই আপনার মৃত্যুর কারণ হতে পারে। আর রাস্তায় যদি কোন ঝামেলা হয় তবে আপনাকে পড়তে হতে পারে যথেষ্ট বিড়ম্বনার মাঝে। যারা মটরসাইকেল চালান সবারই মোটামুটি দু-একবার অভিজ্ঞতা আছে রাস্তার মাঝে হঠাত নষ্ট হয়ে যাওয়া বাইক ঠেলার। এইরকম অবস্থায় নিজেকে বড়ই অসহায় লাগে। মটরসাইকেল ভাল করে চালানোর জন্য আমাদের কিছু কিছু রুটিন সার্ভিসিং জেনে রাখা দরকার। একটা মটরসাইকেলেরRead More
নব বর্ষবরণ :: জমকালো আয়োজনে আশুগঞ্জের ইউএনও – ইলিশ দিয়ে আপ্যায়ন আমন্ত্রিত অতিথিদের
ডেস্ক ২৪:: বৃহস্পতিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এ বর্ষবরণ অনুষ্ঠানে ইলিশ এবং শুটকি দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। ইলিশের প্রজনন সময় হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষে তার খাবার ম্যানুতে ইলিশ রাখেননি।এ জন্য এলাকায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। চাঁদপুর থেকে আনা ইলিশ ও প্রায় ১০ রকমের ভর্তা ও ভাজি দিয়ে প্রায় ২শতাধিক লোকজনকে আপ্যায়ন করানো হয়। আশুগঞ্জ উপজেলার বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফেরদৌসি আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল, উপজেলাRead More



















