March, 2016
সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষাসহ চোরচালান প্রতিরোধে সকলের সহযোগিতা চাই- লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান
কসবা প্রতিনিধি : ১২ বিজিবি’র নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান বলেছেন , সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা সহ চোরচালান প্রতিরোধে সম্মিলিত ভ’মিকা প্রত্যাাশা করি। তিনি বলেন , ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক চোরাচালন পূর্বের চেয়ে কমেছে, সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি সদস্যরা অর্পিত দায়িত্ব যথাযথ পালন করছে। তিনি চোরাচালান নির্মূলে সাংবাদিক সহ সকলকে ভ’মিকা রাখার আহবান জানান। ১৪ মার্চ সোমবার কসবা সীমান্ত ফাঁড়ির সৌজন্য সাক্ষাত করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহবান জানান। এসময়ে কসবা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাবের সহ সভাপতিRead More
রাজনীতিতে রাজাকারদের পদচারনাঃঃ নাসিরনগরে চলছে তুলকালাম কান্ড।
রাজাকার অন্তর আলীর বিরুদ্ধে চলছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশঃ নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা দুই রাজাকার সন্তানের তালিকা প্রকাশ নিয়ে এলাকায় চলছে ব্যাপক তুলকালাম ।গত ৭ ও ২২ ফেব্রুয়ারী বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ নাসিরনগর উপজেলা কমান্ড ও জেলা কমান্ড থেকে গোর্কণ ইউনিয়নের সূচীউড়া গ্রামের কুখ্যাত রাজাকার মোঃ অন্তর আলীর ছেলে নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বেলায়েত ছাড়া ও হরিপুর ইউনিয়নের তাজউদ্দিনের ছেলে হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুকের বিরোদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় মুক্তিযোদ্বা কমান্ড বরাবরে লিখিত চিঠি প্রেরণ করা হয়।Read More
নাসিরনগরে মাঠ দিবস ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
নাসিরনগর সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন উন্নয়ন প্রকল্পের এলজিইডির আওতায় হিলিপ আয়োজিত আজ সোমবার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া মাঠে কৃষক শচিন্দ্র কুমার দাসের টমেটো জমিতে মাঠ দিবসের আয়োজন করে। এ উপলক্ষে স্থানীয় কৃষক ও কৃষানীদের নিয়ে এক সমাবেশ হিলিপ প্রকল্পের উপজেলা প্রজেক্ট কো-অডিনেটর মোঃ আবদুল আওয়ালের সভাপতিত্বে সামাজিক সংগঠক মোঃ মহসিন আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা হিলিপ প্রকল্পের জেলা লাইভলিহুড কো-অডিনেটর মোঃ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র দাস,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,সামাজিক সংগঠক মোঃ মীর জাহান আলী ও সাংবাদিকRead More
কসবায় স্কুল ছাত্রী মিতুর হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
কসবা উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযার কসবায় ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী মিতুকে গত ৫মে শনিবার গলা কেটে হত্যা করে ঘাতকরা। এই হত্যার প্রতিবাদে ও ঘাতকের চাচা মাসুকসহ খুনীদের ফাঁসীর দাবীতে সোমবার দুপুরে মানববন্ধন করেন কসবা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন। এতে উপজেলা সদরের ৬টি স্কুলের ছাত্র/ছাত্রী অভিভাবকবৃন্দরা অংশ গ্রহণ করেন।। কসবা উপজেলা শহর পদক্ষিণ শেষে কসবা উপজেলা প্রশাসন এর সামনে মানববন্ধন শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি প্রভাষক জানে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া রগু,কসবা উপজেলঅRead More
বাংলাদেশে পাচার বন্ধে ভারতে ফেনসিডিল বিক্রিতে কড়াকড়ি
নেশাদ্রব্য হিসেবে বহুল ব্যবহৃত কফের সিরাপ ফেনসিডিল অবশেষে নিষিদ্ধ করেছে ভারত সরকার। শুক্রবার এক ঘোষণায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের বাজারে সহজলভ্য ফেনসিডিল ও কোরেক্সসহ ৩৫০টি ‘ফিক্সড ডোজ কম্বিনেশন’ ওষুধ আর উৎপাদন বা বিপণন করা যাবে না। নেশাউদ্রেককারী কোডেইন সমৃদ্ধ ফেনসিডিল বাংলাদেশে ১৯৮০ সাল থেকে নিষিদ্ধ হলেও প্রতিবেশী দেশ ভারতে বৈধতার সুযোগে দীর্ঘদিন ধরে তা পাচার হয়ে আসছে। ভারতে ওষুধ হিসেবে উৎপাদনের পর কয়েকগুণ বেশি দামে তা নেশাদ্রব্য হিসেবে বিক্রি হচ্ছে বাংলাদেশে। কেবল ২০১৪ সালেই আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে ৭ লাখ ৫০ হাজারের বেশি বোতল ফেনসিডিল। ফেনসিডিল পাচারRead More
‘কাজের ফাঁকে অন্তত ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকুন’
মুটিয়ে যাওয়া এবং হৃদরোগ থেকে বাঁচতে কাজের সময় দৈনিক কমপক্ষে ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকা উচিত বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, একটানা ছয় থেকে সাত ঘণ্টা টানা বসে কাজ করা শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এ ক্ষতি কাটাতে অন্তত ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকা দরকার। এ সম্পর্কে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের হেলথ অ্যান্ড ওয়েলবিং কার্যক্রমের পরিচালক অধ্যাপক ফেনটন বলেন, দাঁড়িয়ে থাকা শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে সুস্থ রাখা এবং পিঠের ব্যথা সারাতে সাহায্য করে। এটি রক্তপ্রবাহের পাশাপাশি হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণাকে উদ্ধৃত করে তিনি বলেন, বসে থাকা একটি সমস্যা। গবেষণায়Read More
“স্টিভ জবস….” এর কিছু কথা
“স্টিভ জবস….” যখন মারা যান তখন এ্যাপলের ব্যাংক একাউন্টে জমা ছিলো ৫০ বিলিয়ন ডলারেরও বেশী। টেকনোলজির এই রাজপূত্র মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে একেবারে অন্তিম মুহুর্তে জীবন সম্পর্কে কিছু অসাধারণ কথা বলেছিলেন-যা জাপানি, চায়নীজ, হিন্দি, উর্দু, আরবী, স্প্যানিশ, পর্তুগীজ, রুশ সহ প্রায় আঠারোটি ভাষায় অনুদিত হয়েছে। শুধু তাই নয়- শিশুদের মানসিক উৎকর্ষতা বিধান এবং তাদের সুন্দর মনন গঠনের লক্ষে একাধিক ভাষায় স্টিভ জবসের এই অমর কথাগুলো সহ উনার জীবনী বিভিন্ন দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।) বাণিজ্যিক দুনিয়ায় আমি সাফল্যের একেবারে সর্বোচ্চ চুড়োয় আরোহণ করেছি।যা আপনাদের কাছে সাফল্যের এক অনুপম দৃষ্টান্ত।কিন্তু,এRead More
সন্ত্রাস, দুর্নীতিমুক্ত আদর্শ ও ক্লিন পৌরসভা গড়তে হাত পাখাকে নির্বাচিত করুন– সিরাজুল ইসলাম ভূঁইয়া
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আসন্ন নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মেয়র প্রার্থী হাজী মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া বলেছেন, সন্ত্রাস দুর্নীতিমুক্ত আদর্শ ও ক্লিন পৌরসভা গড়তে হাতপাখাকে নির্বাচিত করুন। রবিবার কাউতলীতে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাবেক জেলা সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ লিটন, উপদেষ্টা আলহাজ্ব মীর মুস্তাফিজুর রহমান বাবুল, সেক্রেটারী আলহাজ্ব মাওলানা গাজী নিয়াজুল করীম, ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ, ই.শা. ছাত্র আন্দোলনের সাবেক জেলা যুগ্ম সম্পাদক সামছ্ আল ইসলাম ভূঁইয়া, মজলিশে শুরা সদস্য মু. সাইফুর রহমানRead More
ইসলামী ঐক্যজোটের সাংবাদিক সম্মেলন, পোষ্টার ছিড়ে ফেলা ও গ্রেফতারের ভয় দেখানোর অভিযোগ
রবিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে ইসলামী ঐক্যজোট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মেয়ার পদ প্রার্থী মাওলানা ইউসুফ ভূইয়া। তিনি তার বক্তব্যে, মিনার প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলা ও নেতা কর্মীদের গ্রেফতারের ভয় দেখানোর অভিযোগ করেন।এতে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মাওলানা আলী আজম,জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইদ্রিস, জেলা যুগ্ম সম্পাদক মুফতী বুরহান উদ্দীন কাসেমী, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল্লাহ খাঁন, ইসলামী ঐক্যজোট পৌর শাখার সভাপতি হাফেজ বাইজিদ ও ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশRead More
তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশের ১৮০
আগের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন বলেই ওমানের বিপক্ষে সুপার টেনে ওঠার লড়াইয়ে তামিমের কাছে বাংলাদেশের প্রত্যাশা ছিল আকাশচুম্বি। তামিম সেই প্রত্যাশা শুধু পূরণই করেনি; তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। টি-টুয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের সেঞ্চুরির দিন বড় সংগ্রহ গড়েছে টাইগাররা। আগে ব্যাটিং করতে নেমে ওমানের বিপক্ষে ১৮০ রানের পাহাড় গড়েছে মাশরাফি বিন মুর্তজার দল। রোববার ভারতের ধর্মশালায় টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য ওমানের সামনে ১৮১ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা দাঁড়ায়। বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করা তামিমRead More



















