Main Menu

Friday, March 18th, 2016

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যুবলীগ সভাপতিসহ আটক দুই

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোঃ তারিকুল ইসলাম(৩৪) ও মোঃ হুমায়ুন কবিরকে(৩২) আটক করেছে পুলিশ। তারিকুল ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও মধ্যপাড়া গ্রামের কাজী মোঃ আব্দুল করিমের ছেলে এবং হুমায়ুন একই ওয়ার্ডের যুবলীগ সভাপতি ও গ্রামের আবুল খায়েরের ছেলে। আজ ভোর রাতে শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক ইশতিয়াক আহমেদ জানান, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করে প্রচার প্রচারণা চালানোর অভিযোগে তাদের আটক করা হয়েছে। বিধিমোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।


ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজ কল্যান সংঘের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৭তম জম্মবার্ষিকী পালিত ।

এম.আমজাদ চৌধুরী রুনু. ব্রাহ্মণবাড়ীয়া থেকেঃ গতকাল ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজ কল্যান সংঘের উদ্যোগে সকাল ১০.৩০ মিনিটে স্বাধীন বাংলার স্বপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিনের কেক কাটলেন দেশরত্ন মাননীয় প্রাধনমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক,  ব্রাহ্মণবাড়িয়া ও বিজয় নগর উন্নয়নের রুপকার যুদ্ধাহত্ বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যহ্ম জনাব মোঃ মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এইম.এম মাহাবুব, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী হামিদুল হক ভুইয়া. উপজেলাRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন নিয়ে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা। কেন্দ্র পরিচালনায় আওয়ামী লীগ করেছে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি। আর ইসলামী ঐক্যজোট পাহারায় ৩০ থেকে ৫০ জন করে মাদরাসা ছাত্র রাখবে প্রত্যেক কেন্দ্রে। এজেন্টও দেবে তারা প্রত্যেক কেন্দ্রে। এদিকে গতকাল বিকালে এক সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি উচ্চারণ করে ইসলামী ঐক্যজোট। পৌরসভা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল ও প্রশাসন কোনো রকম ষড়যন্ত্র করলে পরে এর দায়দায়িত্ব তাদের বহন করতে হবে ঘোষণা দেন তারা। অন্যদিকে বিভিন্ন কেন্দ্র দখলের আশঙ্কা এবং প্রকাশ্যে আওয়ামী লীগের ভোট দেয়ার ঘোষণার প্রেক্ষিতে গতকাল সকালে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। বিএনপি প্রার্থী হাফিজুর রহমানRead More


যতোদিন বাংলাদেশ থাকবে,বাংলা ভাষা থাকবে,আকাশে লাল সবুজের পতাকা উড়বে ততোদিন বঙ্গবন্ধু বাঙ্গালীর অন্তরে আলোকবর্তিকা হিসাবে থাকবেন–আল মামুন সরকার

ডেস্ক ২৪:: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাঙ্গালী জাতির জনক,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এ সভাকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় সাজ সাজ রব শুরু হয়ে যায়।বিকাল ৩ টা থেকেই প্রত্যেকটি ওয়ার্ড থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নানা রংয়ের ব্যানার,ফেস্টুন,বেলুন সজ্জিত শতশত মানুষের মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগ দেয়।প্রত্যেকটি মিছিলের মানুষেরRead More


This site is protected by wp-copyrightpro.com