February, 2016
পৌর নির্বাচন :: ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত
কাজীপাড়ায় নৌকার গণজোয়ার ডেস্ক ২৪:: ২৫শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে কাজীপাড়া ক্ষণিকা কমিউনিটি সেন্টারে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়কর উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীRead More
র্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশুনা করতে হবে—– বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার
ডেস্ক ২৪:: বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পয়াগ গ্রামে এ আলীম একাডেমীর আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিসিএসআইআর এর সাবেক পরিচালক ও বিশিষ্ট বৈজ্ঞানিক আলহাজ্ব এনায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটাই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া,Read More
আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগের নেতাকর্মীদের ঝাপিয়ে পড়তে হবে — বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার
ডেস্ক ২৪:: ২৫শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আয়োজনে আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট নারীনেত্রী নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকRead More
ফারুকী কল্যাণ ট্রাষ্ট কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীতে ৫০ হাজার টাকা অনুদান প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও ফারুকী কল্যাণ ট্রাষ্ট এর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ফারুকী কল্যাণ ট্রাষ্ট থেকে ৫০ হাজার টাকার অনুদানের চেক ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর উন্নয়ন কাজের জন্য প্রদান করেন। গত বুধবার বিকালে অনুদানের চেক ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের হাতে তুলে দেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, পাবলিক লাইব্রেরীর আজীবন সদস্য ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ভূঞা, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এস আর এমRead More
মুক্তিযোদ্ধা কুদ্দুছ মিয়ার ইন্তেকাল
সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা কুদ্দুছ মিয়া (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। বুধবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে এই মুক্তিযোদ্ধা স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর নামাজে জানাযা ( রাষ্টীয় মর্যাদা) শেষে শাহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন-অর-রশিদ শোক প্রকাশ করেছেন।
আশুগঞ্জে ভিডিও কনফারেন্সে বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ইউনিটটির উদ্বোধন করেন তিনি। বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাশন ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের এমপি ফজিলাতুন্নেসা বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। উল্লেখ্য, ২Read More
নাসিরনগরে ৪ দিনের সরকারী সফরে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী
নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার। ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৪ দিনের সরকারী সফরে আসছে ব্রাক্ষণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নির্বাচিত সংসদ সদস্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এড: মোহাম্মদ ছায়েদুল হক (এম,পি)। মোবাইল ফোনে তারঁ এ পিএস মো: মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে বলেন ওই সময়ে মন্ত্রী উপজেলার মৎস্য অফিস কাম-ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। তাছাড়াও দলীয় নেতা কর্মী সহ ১৩ টি ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে মত বিনিময় করতে পারেন ।
LIVE: ৪ বছর ৩ মাস ১৪ দিন সাজার পর জেল থেকে মুক্ত সঞ্জয় দত্ত
পুণে ও মুম্বই: জেল থেকে মুক্ত সঞ্জয় দত্ত। ৪ বছর ৩ মাস ১৪ দিন সাজার পর মুক্তি মুন্না ভাইয়ের। পুণের ইয়েরওয়াদা জেল থেকে মুক্ত হয়ে চাটার্ড বিমানে করে গেলেন মুম্বই। স্ত্রী মান্যতা এবং পরিচালক রাজকুমার হিরানি সঞ্জয়কে জেল থেকে নিতে এসেছিলেন। মুম্বইয়ে পৌঁছে সঞ্জয় যাবেন সিদ্ধিবিনায়ক মন্দিরে। সিদ্ধিবিনায়ক মন্দির থেকে যাবেন মায়ের সমাধিস্থলে। তারপর সেখান থেকে পালি হিলসে যাবেন নিজের বাড়িতে। মুম্বই বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত সঞ্জয় ৪ বছর ৩ মাস ১৪ দিন পরে জেল থেকে মুক্তি পেলেন। ১৯৯৩ সালের ১২ মার্চ পরপর ১৩টি বিস্ফোরণে কেঁপে ওঠে বাণিজ্যনগরীRead More
একুশে বই মেলায় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ঝিলমিল একাডেমী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ উপলক্ষ্যে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথদত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত একুশে শে বই মেলায় মোমবাতি জালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে ঝিলমিল শিশু-কিশোর একাডেমী ব্রাহ্মণবাড়িয়া। গতকাল বুধবার আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে আলোচনা সভা শেষে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করে বিদ্যুৎ না আসায় এবং বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটরও না থাকায় এসময় একাডেমীর শিল্পীবৃন্দ শব্দযন্ত্র ছাড়াই মঞ্চে মোমবাতি জ্বালিয়ে খালি কন্ঠে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের অংশগ্রহণকারী শিশু শিল্পীরা ১৩ টি একক সঙ্গীত ৩টি দলীয় সঙ্গীত, একটি আবৃত্তি ও একটি নৃত্য পরিবেশনRead More
২৫ ফেব্রুয়ারি টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী
ডেস্ক ২৪:: ‘টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন প্রকল্প চালু হলে এ পথে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করবে। ফলে ঢাকা-চট্টগ্রাম রুটেও যাত্রীরা অনেক কম সময়ে ট্রেনে চলাচল করতে পারবেন। একইভাবে ট্রেন দুর্ঘটনা কমবে’ রেলওয়ে সূত্রে এমনই জানা যায়। বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্প টঙ্গী-ভৈরববাজার ৬৪ কিলোমিটার ডাবল লাইন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। প্রকল্প পরিচালক প্রকৌশলী সাগর কৃষ্ণ চক্রবর্তী ও বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী সুকুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে দুই হাজার ২১২.৬১ কোটি টাকা। এর মধ্যেRead More



















