Main Menu

February, 2016

 

তৃণমূলের নেতা-কর্মীদের দাবির মুখে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র ফরম সংগ্রহ করলেন মাহবুবুল বারী চৌধুরী মন্টু

নিজস্ব প্রতিবেদক:: দলীয় নেতা-কর্মী ও শুভাকাংখীদের দাবির মুখে মনোনয়নপত্র বিলির শেষ দিনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র ফরম উত্তোলন করেছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। শনিবার সকালে তিনি দলীয় মনোনয়নপত্র ফরম উত্তোলন করেন।  রবিবার তিনি নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন বলে জানা গেছে। এনিয়ে গত তিন দিনে আওয়ামীলীগের দলীয় মনোননয়ন ফরম উত্তোলন করেছেন সম্ভাব্য ৭জন মেয়র প্রার্থী। এরা হলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসেস নায়ারRead More


আশুগঞ্জের মেঘনা নদীতে নৌকাডুবে পুলিশের খোয়া যাওয়া দুটি অস্ত্র উদ্ধার

 ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে নৌকাডুবে পুলিশের খোয়া যাওয়া দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার তাঁজপুর এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান, দুপুরে মেঘনা নদীর তাজপুর এলাকা থেকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুলিশের খোয়া যাওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি শর্টগান উদ্ধার করেন। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেঘনা নদীর তাঁজপুর এলাকায় পুলিশের একটি টহল নৌকার সঙ্গে অপর একটি নৌকার ধাক্কা লাগলে পুলিশের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা পুলিশ সদস্যরাRead More


সরাইল-নাসিরনগর লাখাই সড়কে ব্লক চুরি :: নেপথ্যে সড়ক ও জনপথ অফিসের কার্য সহকারি হুমায়ুন মিয়া

মোহাম্মদ মাসুদ, সরাইল :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক ও জনপদের কর্মকর্তা কর্মচারিদের সহযোগীতায় দেদারছে চুরি হচ্ছে পাথর। গত ছয়দিন ধরে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের ধর্মতীর্থ এলাকার সড়কের পাথর (ব্লক) নিয়ে যাওয়া হচ্ছে নাসিরনগরের ফান্দাউকে। কাগজপত্র ছাড়া এক উপজেলার পাথর দিয়ে আরেক উপজেলায় কাজ করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অপরদিকে জন গুরুত্ব পূর্ণ এ সড়কটি হয়ে পড়বে হুমকির সম্মূহীন। রহস্যজনক কারনে নীরব সংশ্লিষ্ট প্রশাসন। শনিবার সকালে সরজমিনে দেখা যায়, সরাইলের ধর্মতীর্থ এলাকায় সড়কের পাশের পাথর ট্রাকে বোঝাই করছে কিছু লোকজন। দাঁতমন্ডল গ্রামের বাসিন্ধা শ্রমিক সর্দার ইমাম হোসেন জানায়, সওজের কার্য সহকারি হুমায়ুনRead More


বিবেক আপনার, তাই সিদ্ধান্ত গ্রহণ করবার দায়িত্বও আপনার!

ভুংভাং কাছিরাম(৩) :: সাবেক মার্কিন অর্থমন্ত্রী ড. পল ক্রেইগ রবার্টস তার ‘পশ্চিমা সভ্যতায় আইনের শাসন’ শীর্ষক নিবন্ধে বলেছেন, ‘জনবিস্ফোরণ ঠেকাতে আইনের শাসন অত্যন্ত জরুরি। আইন যেমন জনকল্যাণকামী হওয়া প্রয়োজন, তেমনি কোর্টগুলোও নিরপেক্ষভাবে জনগণের সেবা করা প্রয়োজন তিনি আইন ও কোর্টের কার্যক্রমের ওপর বিশদ আলোচনা করে বলেছেন, সেই আইন জনবিস্ফোরণ ঠেকায়, যা কল্যাণকামী। যদি আইন ক্ষমতাসীনদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রণয়ন হয় এবং তা রাষ্ট্রশক্তি ব্যবহার করে প্রয়োগ করতে হয়, সে আইন জনবিরোধী হয়ে থাকে। এমন আইনের শাসনে ন্যায়ের অবস্থিতি থাকে না এবং জনপ্রতিরোধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ক্ষমতালোভীরা এমন অবস্থাই কামনা করে।Read More


নিমগাছে আম ধরে না:: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক

ডেস্ক ২৪:: অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলামের সমালোচনা করে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, একজন বিচারপতি অবসর গ্রহণ করার পরও সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। তিনি আবার আপিল বিভাগে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের মামলা শুরু করে দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দারপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঐ বিচারপতি মিটিং করে বলেন, বিচারপতি হতে হলে নিয়ম-নীতি লাগবে। আবার বলেন নিম গাছে আম ধরেনা। ঐ বিচারপতি সঠিক কথাই বলেছেন যে নিম গাছে আম ধরেRead More


ভাষার মাসে জোর দাবি>> বাংলাদেশের কওমী মাদ্রসা থেকে উর্দু উঠিয়ে দেয়া হোক

ব্লগার শঙ্খচিল:: বাংলাদেশে এক অদ্ভুত শিক্ষা ব্যাবস্তার নাম কওমী মাদ্রাসা । ইচ্চা করলেই যে কেউ মক্তব ইয়েজদাহম, দাহম, নাহম (ক্লাস ওয়ান, টু, থ্রি) পড়েও তার ঘরের পাশে শহড় কিংবা অজপাড়া গায়েঁ খুলে বসতে পারেন ধর্মের নামে এই প্রতিষ্ঠানটি । আমার কাছে কওমী শিক্ষানীতিকে অনেকটা বাংলাদেশে অবস্থানরত “বিহারীদের” জীবনের মত মনে হয় । এই বিহারীদের আদিনিবাস ভারতের বিহারে । ১৯৪৭ সালের পর থেকে এদের একটা অংশ থাকে বাংলাদেশে । আর তাদের ভালবাসা , প্রেম পাকিস্তানের জন্য । অদ্ভুত না!? আদি নিবাস ভারতে, থাকে বাংলাদেশে আর ভালবাসে পাকিস্তান কে ! কওমী মাদ্রাসাওRead More


পৌর নির্বাচন :: দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মেয়র মোঃ হেলাল উদ্দিন

পৌরবাসী সকলের দোয়া ও সহযোগিতা কামনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ দেশের ১০টি পৌরসভার নির্বাচনের তফছিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ২০মার্চ অনুষ্ঠিতব্য এই নির্বাচনে পূনরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। গত ১১ ফেব্রুয়ারি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকারের কাছ থেকে মেয়র মোঃ হেলাল উদ্দিনের পক্ষ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তার বড় ছেলে যুবলীগ নেতা রেজওয়ানুল হক মনি। এক বিবৃতিতে মেয়র মোঃ হেলাল উদ্দিন একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেলRead More


৫ মে’র প্রেক্ষাপট :: আল্লামা শফীকে ৫টি মন্ত্রণালয়ের টোপ দিয়েছিল সরকার

২০১৩ সালে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল হেফাজতে ইসলাম। ওই বছরের ৫ মে হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ কর্মসূচি ও মহাসমাবেশের আয়োজন করে। যদিও সমাবেশ শেষে সরে না গিয়ে তারা মতিঝিলের শাপলা চত্বর এলাকা দখল করে রাখে। ৫ ও ৬ মে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই সংগঠনের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। তখন হেফাজতে ইসলামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ৫ মে শাপলা চত্বরে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাজার হাজার কর্মীকে হত্যা করে। তাদের লাশ গুম করে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হেফাজতকে নিহতের তালিকা প্রকাশের অনুরোধ করা হলে হেফাজতও সায়Read More


আশুগঞ্জে মেঘনা নর্দীতে পুলিশের টহলবাহী নৌকা ডুবে দুই পুলিশ গুরুত্বর আহত, দুটি অস্ত্র নিখোঁজ

মোহম্মদ মাসুদ, সরাইল:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নর্দীর তাজপুর এলাকায় দুটি নৌকার ধাক্কায় পুলিশের টহলবাহী নৌকা ডুবে দুই পুলিশ গুরুত্বর আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আশুগঞ্জ থানার কনষ্টেবল আব্দুল মান্নান (৪৫), হুমায়ুন কবীর (৪৬)। এ সময় পুলিশের ১টি সর্টগান ও ১টি চাইনিজ রাইফেল পানিতে তলিয়ে গেছে। নৌকা ডুবির পর থেকে নৌকাটি উদ্ধারের জন্য স্থানীয় ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে এবং ঢাকা থেকে ফায়ার সার্ভিসে ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান আজ সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর তাজপুর এলাকাRead More


বিদেশে ৪ আর বাংলাদেশে ৩ ব্লেডের ফ্যান কেন ব্যবহার করা হয়?

পাখা তো সবার বাড়িতেই থাকে। কিন্তু কখনও কি ভেবেছেন, পাখায় ব্লেডের সংখ্যা কম বা বেশি হয় কেন? সাধারণত বাংলাদেশে তিন ব্লেডের সিলিং ফ্যান থাকে। কিন্তু বিদেশে বা শীতের দেশে ৪ ব্লেডের ফ্যান ব্যবহার করা হয়। আমেরিকা ও শীতের দেশে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)-র সহায়ক হিসেবে ৪ ব্লেডের ফ্যান ব্যবহৃত হয়। এর উদ্দেশ্য হল, হাওয়া ঘরের সব জায়গায় ছড়িয়ে দেওয়া। কেননা, চার ব্লেডের ফ্যান তিন ব্লেডের ফ্যানের থেকে ধীরে চলে। এর ফলে হাওয়া ছড়ানোর কাজটা সহজ হয়। সেই সঙ্গে অনেকটা হাওয়া সঞ্চালন করতে পারে। আর বাংলাদেশে শুধুমাত্র হাওয়া ছড়ানোর কাজে পাখাRead More


This site is protected by wp-copyrightpro.com