Main Menu

February, 2016

 

সরাইলে মেঘনায় হাত পা বাঁধা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

মোহাম্মদ মাসুদ :: সরাইলে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নামা মহিলার (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি গ্রামের কুমার বাড়ির এলাকার মেঘনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত বুধবার বিকাল থেকে স্থানীয় লোকজন মেঘনা নদীতে মানুষ আকৃতির একটা কিছু ভাসতে দেখে। তীর থেকে দূরবর্তী স্থানে হওয়ায় তারা নিশ্চিত হতে পারেনি। সকালে ওই লাশটি তীরে ভিড়তে থাকে। উৎসুক গ্রামবাসী শুকনায় দাঁড়িয়ে ভাসমান লাশটি একজন মহিলার নিশ্চিত হয়। পরে পুলিশকে খবর দেয়। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদRead More


ভৈরবে সেতুর ওপর ট্রেন বিকল: ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের যোগাযোগ বন্ধ

ভৈরব রেল সেতুর ওপর চট্টলা এক্সপ্রেন ট্রেন বিকল হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকল হওয়া ট্রেনটি সেতুর ওপরই আছে।


নবীনগরে মালবাহী কার্গোর ধাক্কায় নৌকা ডুবে এক জেলের মৃত্যু

এস এ রুবেল, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহষ্পতিবার সকালে মেঘনা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় নৌকা ডুবে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জেলে নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের মাইনউদ্দিন মিয়ার ছেলে রুবেল (১৮)। স্থানীয়রা জানায়, রুবেল প্রতিদিনের ন্যায় বৃহষ্পতিবার সকালে নৌকাযোগে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। শান্তিপুর নামকস্থানে নৌকাটি পৌছালে পিছন থেকে আসা একটি মালবাহী কার্গো ধাক্কা দিলে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা রুবেলকে উদ্বার করে আশংকাজনক  অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।


বাবাকে চিনতে ভুল করলো সন্তান

ছোট্ট একটা শিশু৷ কত আর বয়স হবে? দেড় বছরও না৷ তারপরও নিজের বাবাকে সে ভালো করেই চিনতো৷ বাবাকে দেখলে ‘পাপা’ বলে ডেকে উঠতেই অভ্যস্ত ছিল সে৷ কিন্তু একদিন হঠাৎ করে তার সামনে কাকা এসে দাঁড়াতেই ঘটলো বিপত্তি! কাকা যে হুবহু তার বাবার মতো দেখতে! তাই কোনটা বাবা আর কোনটা যে কাকা, মানে চাচা, সেটা বারবারই গুলিয়ে যাচ্ছিল ছোট্ট মানুষটার৷ আসলে বাবা আর কাকা যমজ বলে তাঁদের চেহারা যে একেবারে অবিকল একরকম৷ কী আর করবে সে…৷ এরপর হলো আরো মজার একটা কাণ্ড৷ পালাবদল করে বাচ্চাটাকে কোলে নিতে শুরু করলো বাবা আরRead More


পৌর নির্বাচনকে বানচাল করার জন্যই ব্রাহ্মণবাড়িয়া শহরে ককটেল বিস্ফোরণ করেছেন বিএনপি,জামাতের সন্ত্রাসীরা- জেলা আওয়ামীলীগ

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপি-জামাতের সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা ককটেল হামলা করে আগামী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা শুরু করে দিয়েছে। তাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল এক বিবৃতিতে এ অভিমত ব্যক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের সাধারণ আল মামুন সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানান। এ সময় তিনি আরো বলেন, বোমা মেরে, মানুষ হত্যা করে বর্তমান সরকারের অগ্রযাত্রাকে বাঁধা দেওয়া সম্ভব নয়। জনতার জোয়ারে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণকারী জামাত-বিএনপিRead More


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ ফারুক মিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক কালে কতিপয় মহল কর্তৃক বিভিন্ন মিথ্যা, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং এলাকাবাসী । বুধবার সকালে নাসিরনগর-মাধবপুর সড়কের হরিনবেড় বাজারে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় শতশত নারী পুরুষের অংশগ্রহনে সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আওয়ামীলীগ নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লেঃ অবঃ গোলাম নূরের সভাপতিত্বে সাংবাদিক মোঃRead More


বাংলাদেশি তাস খেললেন মমতা, ‘জেলাশাসকই ফের নাগরিক শংসাপত্র দিন’

 Anandabazar Patrika:: বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা‌ধ্যায় দাবি তুললেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার এক্তিয়ার জেলাশাসকদের হাতে ফেরানো হোক। খুব শীঘ্র নবান্ন এই মর্মে দাবিসনদ দিল্লিতে পাঠাবে বলে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ১৯৮৫-র আগে পর্যন্ত বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব মঞ্জুর করতে পারতেন জেলাশাসকেরা। পরে সন্ত্রাসবাদের নাম করে কেন্দ্র তা কেড়ে নেয়। মমতার কথায়, ‘‘বাংলাদেশ থেকে আসা যে মানুষগুলো এ রাজ্যে পাঁচ বছরের বেশি সময় ধরে বাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আমি মনে করি, তাঁরা ভারতের নাগরিকত্ব পেতেই পারেন।’’ এবং এমন সময়ে মুখ্যমন্ত্রীরRead More


নোয়াখালীর ব্যবসায়ীকে আটকে মুক্তিপন দাবী:: নবীনগর থেকে তিন দিন পর উদ্ধার

এস এ রুবেল:: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের গোলাম সারোয়ার বিপ্লব নামে এক ব্যবসায়ীকে মাটি কাটার সাইট দেখানোর কথা বলে কৌশলে আটকে রেখে তার ছোট ভাইয়ের কাছে দুই লক্ষ টাকা মুক্তিপন চায় অপহরনকারীর দল। আটকের তিন দিন পর র্যাব-১৪ নবীনগর উপজেলার থোল্লাকান্দি (দয়ালনগর) গনি শাহ মাজার সংলগ্ন টিউবয়েল মিস্ত্রী নুরুল ইসলামের দুতলা বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিমের ছোট ভাই আনোয়ার হুসেন উদ্ধারের আগে নবীনগর থানায় এসে লিখিত অভিযোগ দেন। এতে তিনি উল্ল্যেখ করেন, গত (১৪/২) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তারর মোবাইল ফোনে তার ভাইকে আটকে মুক্তিপন হিসেবেRead More


ঝাড়ুদারের ডাক্তারি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে, আড়ালে মাদকের আস্তানা

অনিয়মের বেড়াজাল থেকে যেন কোনোক্রমেই বের হতে পারছেননা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষ। ডিউটি ডাক্তার বসে থেকে ঝাড়ুদারকে দিয়ে করান সেলাই, ব্যান্ডেজের কাজ। হাসপাতালের সীমানা প্রাচীরের মধ্যেই বসছে মাদকের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় চলে এসব অপকর্ম। এ বিষয়ে চলতি বছরের ২৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সেবার নামে যা হচ্ছে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদটি প্রকাশ হওয়ার পর লোক দেখানো একটি অনিয়ম দূর করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সাধারণ গেইটে মাদকাসক্ত রক্তদাতারা বসে থাকতো, কিন্তু সংবাদ প্রকাশের পর এখন সেই গেইটে তাদেরকে বসতে দেখা যায়নি। এছাড়া হাসপাতলের কোনো অনিয়মRead More


পৌরসভা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার পাল সামলাবেন নায়ার কবীর

দ্বিতীয় দফার পৌর নির্বাচনের জন্য ১০টি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থী মনোনয়নে গত দুই দিন ধরে বৈঠক চলছে। দুই-একদিনের মধ্যে ইউপির মনোনয়ন বিতরণ শুরু হবে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এবার পৌরসভার মেয়র ও ইউপির চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। আসন্ন ইউপি ও দ্বিতীয় পর্বের পৌরসভা নির্বাচনের তথ্য জানাতে আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দ্বিতীয় পর্বের ১০টিRead More


This site is protected by wp-copyrightpro.com