Main Menu

January, 2016

 

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন প্রকারের ১০৮ বোতল হুইস্কি আটক

ডেস্ক ২৪::ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে দিনভর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মাদকবিরোধী অভিযানে ১০৮ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, সন্ধ্যায় ৬টার দিকে বিজয়নগর উপজেলার মেরাশনি সীমান্ত এলাকায় সিংগারবিল বর্ডার আউট পোস্টের (বিওপি) হাবিলদার শ্রী বিজয় চন্দ্র ভট্টাচার্যের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে। এছাড়া জেলার কসবা উপজেলার কেল্লাপাথর সীমান্ত এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টায় মাদলা বিওপির বিশেষ অভিযানে ২০ বোতলRead More


সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের আত্মা, চিন্তা, বিশ্বাস ও দর্শনের উন্নতি করতে হবে:: বঙ্গ সংস্কৃতি উৎসব উদ্বোধন কালে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি

ডেস্ক ২৪:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন বর্তমান ছেলে মেয়েরা শুধু পরিক্ষায় পাশের জন্য, ভালো গ্রেট আর সার্টিফিকেট অর্জনের জন্য লেখা-পড়া করছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই, আছে পরিক্ষার্থী। যা জাতি হিসেবে কখনো আমাদের জন্য মঙ্গলজনক নয়। তিনি বলেন আমাদের নতুন প্রজম্মের ছেলে মেয়েদের লেখা পড়ার পাশাপাশি দেশের ইতিহাস-ঐতিহ্য, নিজেস্ব ভাষা-সংস্কৃতি, খেলাধুলায় মনোযোগী করে তুলতে হবে। তাদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাদের জ্ঞানী হতে হবে। তাদের আলোকিত মানুষ হবে হবে। তানা হলে দেশ গড়ে উঠবে না। আর এ দায়িত্ব নিতে হবে আমাদের সকল অভিভাবকRead More


শিক্ষায় সফলতা আনতে হলে মনোযোগী হয়ে পড়াশুনা করতে হবে ——নায়ার কবীর

গতকাল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে নতুন শিক্ষার্থীদের ভর্তির পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীর। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, টিচার্স ইনচার্জ মনিরুল ইসলাম নিপু, প্রভাষক আজিজুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন প্রভাষক পঙ্কজ দেব। পবিত্র কোরআন তেলওয়াত করেন শিক্ষক মাওঃRead More


নিয়মিত কম্পিউটারে কাজ করলে আধ-ঘণ্টা অন্তর চোখকে বিশ্রাম দিন

না হলেই নানা সমস্যা। উপদেশ দিচ্ছেন ডা. দেবাশিস ভট্টাচার্য। প্র: কম্পিউটারের সামনে একটানা কাজ। অথচ কিছুক্ষণ পরেই চোখ কড়-কড় করে, কখনও বা লাল হয়ে যায়। উ: একটানা কম্পিউটারের সামনে বসে থাকলে চোখের পাতা পড়ে না। চোখের জল শুকিয়ে যায়। তার জন্য এত সব সমস্যা। বার বার চোখের পাতা ফেললে সমস্যা হবে না। প্র: কাজের সময় সে কথা মনে থাকবে নাকি? উ: না হলে তো সমস্যা হবেই। একটানা দাঁড়িয়ে থাকলে পায়ের পেশি ক্লান্ত হয়ে যেমন পায়ে ব্যথা হয়, এটাও তেমনই। চোখের পাতা না পড়লে চোখের পেশিও ক্লান্ত হয়ে পড়ে। কাজের ফাঁকেRead More


কসবা:: রাইতলা লাল মিয়া পাবলিক উচ্চবিদ্যালয় পরীক্ষা হয়, নিয়োগ হয় না

ডেস্ক ২৪:: কসবা উপজেলার রাইতলা লাল মিয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে একাধিকবার নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। তবে বিদ্যালয় পরিচালনা পর্ষদ কাউকে নিয়োগ দেয়নি। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি শূন্য হওয়ায় সহকারী প্রধান শিক্ষক আবদুল করিমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। আর শূন্য পদে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি পরীক্ষা হয়। এতে কসবার শাহপুর আফছার উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মানাউল্লাহ প্রথম হন। নিয়োগ বোর্ড তাঁকেRead More


প্রশংসাপত্রের জন্য টাকা আদায়ের অভিযোগ

ডেস্ক ২৪:: বাঞ্ছারামপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্রের জন্য ১০০-৩০০ টাকা পর্যন্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ১ জানুয়ারি থেকে বেশির ভাগ বিদ্যালয়েই এ সনদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকেরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, ‘সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসাপত্র দিয়ে কোনো ফি নেওয়ার বিধান নেই। শুনেছি কতিপয় শিক্ষক আগে থেকেই এভাবে ফি নিয়ে আসছেন। নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৮টি কিন্ডারগার্টেনRead More


দেশের স্বর্ণ এবং ডলার পাচার হচ্ছে, আর ফেনসিডিল ও শাড়ি আসছে; যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে:: প্রধান বিচারপতি

ডেস্ক ২৪:: একটি বিচারহীনতা অন্য এক​টি অপরাধের সাহস জোগায়। আর তাই বিচারহীনতার সংস্কৃতিকে রোধ করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। দেশের অর্থনীতিকে স্মাগলিং বা চোরাচালান ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, দেশের স্বর্ণ এবং ডলার পাচার হচ্ছে আর ফেনসিডিল ও শাড়ি আসছে; যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। সময় এসেছে এটা প্রতিরোধ করার। শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের সর্বগ্রাসী থাবা জেলাটিতে বিস্তৃত বলে উল্লেখ করে সুরেন্দ্র কুমারRead More


মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র পদচিহ্ন চুরি হয়ে গেছে!!

মসজিদ থেকে চুরি হয়ে গেছে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ১৪০০ বছরের পুরোনো পদচিহ্ন। ভারতের বিহারের ঐতিহ্যবাহী পীর-দামারিয়া মসজিদ থেকে মহানবীর এই পদচিহ্নসংবলিত একটি পাথর চুরি হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ওই মসজিদে বার্ষিক ওরস চলাকালে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান ও এশিয়া নিউজ নেটওয়ার্ক এ খবর জানিয়েছে। মসজিদ পরিচালনা কমিটির প্রধান জানিয়েছেন, ৪০০ বছর আগে মোগল আমলে আরব থেকে ওই মসজিদে মহানবীর (স.) পদচিহ্নটি আনা হয়। এর পর থেকে পীরদামারিয়া মসজিদে একটি মূল্যবান পাথরের ওপর মহানবীর (স.) পবিত্র পদচিহ্নটি ছিল। গতকাল এটি জনগণের দর্শনের জন্য রাখা ছিল। সন্ধ্যায় ওরস মাহফিলেরRead More


ওয়াজ সমাচার

১. “বিবি আয়েশার (রা.)কোলে এমন এক নুরের আলো ঝকমক করতেছে যে সারা জাহানের মাখলুকাত মুগ্ধ হয়ে বলল, ও আয়েশা, আয়েশা গো, এই আলো তুমি কোথায় পেলে? বিবি আয়েশা ডাক দিয়া বলেন, এই নুর সারা জাহানের সৃষ্টির উৎস, যাঁর নাম হতেছে মোহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)! ডাক দিয়া বলেন, সোবহান আল্লাহ!” আপনারা কি খুব অবাক হয়ে গেলেন? এই বয়ানটি আমার নয়, নতুন একটি এলাকায় আমি বাসা নিয়েছি, সেই এলাকায় আয়োজিত একটি ওয়াজের বয়ান এটি। আপনারা শুনে অবাক হবেন যে, সেখানে সমস্বরে সোবহান আল্লাহ বলা হয়েছিল, এবং একটা মানুষও কোন প্রশ্ন করেনি, প্রতিবাদ করেনি!Read More


নবীনগরে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা

নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে শ্যামল বাংলা কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত জোহরা হামিদ মেমোরিয়াল ট্রাস্টের ৫ম শ্রেনীর শিক্ষা বৃওি শুক্রবার সকালে কিন্ডারগার্টেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি ইউনিয়নের ১৪টি বিদ্যালয় থেকে ১৪ জন ট্যালেন্টফুল ও ১৯ জনকে সাধারন গ্রেডে বৃওি সম্মাননা ক্রেষ্ট ও সংবর্ধা দেওয়া হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোঃমমিনুল ইসলাম এর সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃইব্রাহিম খলিল। বিশেষ অতিথি ছিলেন, মোঃহেলাল উদ্দীন বি,সি,এস শিক্ষা পরিদর্শক,পরীক্ষন শিক্ষামন্ত্রনালয় ঢাকা,অধ্যক্ষ মোঃমজিবুর রহমান (জিন্নাহ) ফিরোজ মিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আশুগঞ্জ,মোঃআশ্রাফুল ইসলাম চিনাইর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ,মোঃশাহ আলম সমবায় কর্মকর্তা নরসিংদী,মোঃআবুল হাসনাত সিনিয়র অফিসার,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকRead More


This site is protected by wp-copyrightpro.com