January, 2016
শীর্ষ আলেমদের সাথে প্রশাসন ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমঝোতা বৈঠক, বুধবারের হরতাল প্রত্যাহার (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার নেতৃবৃন্দের সাথে জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সমঝোতা বৈঠকের পর বুধবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার নেতৃবৃন্দের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান দফতরে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম.এ. মাসুদ, ১২ বিজিবি’র কমান্ডার কর্ণেল নজরুল ইসলাম, র্যাব-১৪ সিও কর্ণেল আরিফ সুমন, জেলার শীর্ষ আলেম মাওলানা আশেকে এলাহী ইব্রাহিমী, মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাজিদুর রহমানসহ শীর্ষ ওলামারা উপস্থিত ছিলেন। সভায় নিহত মাদ্রাসার ছাত্র হাফেজRead More
‘হত্যাকাণ্ডের বিচার না করলে সরকারকে গদি ছাড়তে হবে’
ডেস্ক ২৪:: মাদরাসা ছাত্র হাফেজ মাসুদুর রহমানকে ‘পিটিয়ে হত্যা’ ও শতাধিক ছাত্রকে আহত করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট। মঙ্গলবার বাদ যোহর আজিমপুর গোরে-শহীদ মাজারের সামনে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদের সভাপতিত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরব না। অবিলম্বে যদি এই হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচার না করা হয় প্রয়োজনে হরতাল, অবরোধ দিয়ে সারা দেশ অচল করে দেওয়া হবে। তারা বলেন, বিগত ২০০১ সালেও আওয়ামী সরকার বি-বাড়ীয়ায় নিরীহ ছাত্রদের উপর গুলি চালিয়ে ৬ জন হাফেজ-আলেমকেRead More
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর অপসারণের দাবি জমিয়তের
শীর্ষ নিউজ, ঢাকা:: সরকার দেশ থেকে ইসলাম, মুসলমান ও দ্বীন শিক্ষার কেন্দ্রগুলো ধ্বংস করে দিতে চায় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় হাফেজ মাসুদ হত্যার প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নিজ কার্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দুটি কাওমী মাদ্রাসা স্থানীয় এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক কর্তৃক অন্যায়ভাবে বন্ধ করে দেয়ার প্রতিবাদে বি-বাড়ীয়া শহরে আলেম-উলামা ও তাওহিদী জনতা বিক্ষোভ করে। গতকাল বিকালে মাদরাসা খুলে দেয়ার দাবিতে করা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলRead More
আগামীকাল বুধবারের হরতাল প্রত্যাহার
সোমবার রাতে মাদ্রাসা শিক্ষার্থী-ব্যবসায়ী-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় মাসুদুর রহমান (২৫) নামে এক ছাত্র নিহত হওয়ায় প্রতিবাদে বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা যে হরতালের ডাক দেওয়া হয়েছিল, তা প্রতাহার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, ভাঙচুর, আগুন:: সন্ধ্যার পর ভূতুড়ে শহর
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় আগামীকাল বুধবার সারাদেশে হরতালের ডাক দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) জ্যেষ্ঠ শিক্ষকদের পক্ষে মাওলানা মোবারক উল্লাহ এ হরতালের ঘোষণা দেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, মাদ্রাসা ছাত্র নিহত ও মাদ্রাসায় হামলার প্রতিবাদ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন বোস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকূল চন্দ্র বিশ্বাসের অপসারণ ও নিহত মাদ্রাসা ছাত্রের নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আগামীকালRead More
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসপি ও ওসি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্র নিহত হওয়ার ঘটনা সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া থানার এএসপি ও ওসি প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
মাদরাসা ছাত্রের মৃত্যু : বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ, শহরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কেনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র ও ব্যাবসায়ী – ছাত্রলীগের মধ্যে গত সোমবার রাতের চার ঘন্টা ব্যাপী ত্রিমুখী সংঘষের্র ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম হাফেজ মাসুদুর রহমান (১৮)। মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার হাফেজ ইলিয়াস মিয়ার ছেলে। তিনি শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার সহপাঠীদের অভিযোগ, গত রাতে পুলিশ তালা ভেঙ্গে মাদ্রাসার প্রবেশ করে ছাত্রদের উপর হামলা করে। এসময় পুলিশের গুলিতে বেশ কয়েক জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতরRead More
কায়েমী স্বার্থবাদীদের মুলোৎপাটন না হলে দেশে শান্তি আসবে না> মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম পীরে কামেল চরমোনাই বলেছেন, দেশের রন্দ্রে রন্দ্রে দূর্নীতি আর দুঃশাসনে অতিষ্ঠ এদেশের মানুষ । একদিকে ফুটপাতে রাত কাটায় দেশের অগণিত বনি আদম, অপরদিকে দেশে সমৃদ্ধের শ্লোগানে দিশেহারা মানুষ আজ মুক্তির পথ খুঁজছে । নাস্তিকদের আস্ফালন বন্ধ করতে হবে, এদেশ মুসলমানদের, কোন নাস্তিক বা তাদের গোলামদের কাছে ইজারা দেয়া হয়নি । . আইএবি ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গতকাল (সোমবার) এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সরকার একাধিকবার প্রমান করেছে তাদের পক্ষে সুষ্ঠRead More
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহিরের কৃতজ্ঞতা প্রকাশ
দীর্ঘ ৭৭ দিন পর কারামুক্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, দীর্ঘ কারাভোগের সময় দলের সর্বস্তরের নেতাকর্মী যারা কারান্তরীন নেতাকর্মীদের মুক্তির জন্য দোয়া করেছেন পাশাপাশি কারামুক্তিতে দলীয় আইনজীবী ও নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এছাড়াও গণমাধ্যম সহ জেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কারামুক্ত নেতৃবৃন্দকে কারাগার থেকে আনার সময় পুলিশি বাধা ও আক্রমণের শিকার হয়ে আহত হওয়া সকলের সুস্থ্যতা কামনার পাশাপাশি পুলিশী আক্রমণের তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি।প্রেস রিলিজ



















