December, 2015
প্রয়াত মাহবুবুুল হুদা ভূইয়ার ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও অালোচনা সভা
ব্রাহ্মনবাড়িয়া জেলা অাওয়ামীলীগ অায়োজিত মহান মুক্তিযুদ্ধের সংগঠক,ব্রাহ্মনবাড়িয়া পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক চেয়ারম্যান মাটি ও মানুষের প্রিয়নেতা প্রয়াত মাহবুবুুল হুদা ভূইয়ার ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা অাওয়ামীলীগ কার্যালয়ে জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অাল-মামুন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট লোকমান হোসেন, মুসলিম মিয়া প্রমুখ।
গণিত চর্চা মেধা ও বুদ্ধির বিকাশ ঘটায়:: রাহ্মণবাড়িয়ায় প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০১৬
প্রতিনিধি:: পৌষের সকাল। কায়াশার সঙ্গে ঝিরিঝিরি হিমেল বাতাস। কনকনে শীত। কুয়াশার সঙ্গে শীতটাও তাই জেঁকে বসেছে। কিন্তু গণিত জয়ের স্বপ্ন নিয়ে আসা শিক্ষার্থীদের কাছে তা কিছুই নয়। উৎসব শুরু হওয়ার আগেই গণিতপ্রেমী শিক্ষার্থীরা দলে দলে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজির হতে শুরু করে। সাড়ে আটটার মধ্যেই ৭০০ শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উৎসবের প্রাঙ্গন। শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় ‘ডাচ্-বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব ২০১৬’। গতকাল রোববার অনুষ্ঠিত হয় ১৪তম আসরের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পর্যায়ের অনুষ্ঠান। শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং হংকং এ অনুষ্ঠেয় ৫৭ তম আন্তর্জাতিক গণিতRead More
বিজিবি দিবস পালিত
বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, সরাইল এর ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিজিবি দিবস-২০১৫ উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে ফজরের নামাজের পর মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল ৮ টায় সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যদের উপস্থিতিতে কোয়ার্টার গার্ড প্রাঙ্গনে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, ০৯:৩০ ঘটিকায় বিশেষ দরবার এবং ১২:৩০ ঘটিকায় প্রীতিভোজ এর আয়োজন করা হয়। প্রীতিভোজে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ রোকনুজ্জামান, পিএসসি, পরিচালক (লজিস্টিক) এবং লেঃ কর্নেল গাজী মোহাম্মদ শরীফুল হাসান, পরিচালক (অপারেশন), রিজিয়ন সদর দপ্তর, সরাইল, ডঃRead More
দুইবার পৌরসভার দায়িত্ব পালন ও বিদেশ সফরের অভিজ্ঞতা দিয়ে পৌরবাসীর উন্নয়নে ভবিষ্যতেও সকলের সহযোগিতা চাই:: মেয়র মোঃ হেলাল উদ্দিন
আগামী পৌর নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে পূনরায় জননেতা মেয়র মোঃ হেলাল উদ্দিনকে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মনোনয়ন করার দাবিতে গতকাল সন্ধ্যায় মধ্যপাড়া বালুর মাঠ প্রাঙ্গনে পৌরসভার মধ্যপাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সর্বস্তরের জনতার সাথে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান মেয়র ও আগামী দিনের মেয়র প্রার্থী মোঃ হেলাল উদ্দিন। সভায় মেয়র তাঁর সময়ে মধ্যপাড়ার বিভিন্ন উন্নয়ন কার্মকান্ডের বনর্না দিয়ে বলেন বর্তমান সরকারের আমলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সর্বোচ্চ সংখ্যক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। পৌরসভার দায়িত্ব নেওয়ার সময় পৌরসভা ছিলোRead More
নবীনগরে “চোর-ডাকাত” রোধে জনগণকেই বন্দি!
জেলার নবীনগর উপজেলায় চোর ডাকাতের উপদ্রব রোধে জনগনকেই বন্দি থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়েছে। “পুলিশই জনতা,জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প এলাকায় রবিবার সকালে শ্যামগ্রাম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করে জানানো হয়েছে রাত ১০ টার পর কোন ব্যাক্তি বিনা প্রয়োজনে রাস্তা ঘাটে বা সন্দেহজনক জায়গায় চলা ফেরা না করে । গত শুক্রবার শ্যামগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার বাবুল নাগের সভাপতিত্বে আইনশৃংখলা বিষয়ক মত বিনিময় সভা হয় এতে প্রধান অতিথি ছিলেন সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফা এ সভায় বক্তারা এ উদ্যোগের আহবান জানানRead More
আশুগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ আটক- এক
আশুগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ মামুন শেখ(২৬) নামে এক যুবকে আটক করেছে পুলিশ।রোববার সকাল-১০ দিকে ঢাকা-সিলেট মহাসড়কে টোল প্লাজার সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামুন জামালপুর সদর উপজেলার চান্দাই এলাকার আব্দুল রহিমের ছেলে। আশুগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম টোল প্লাজায় তল্লাসি চালাচ্ছিল। সে সময় নারায়ণগঞ্জ গামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মামুনকে আটক করা হয়।
বিএনপি নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদান সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির বিবৃতি
গত ১৮ ডিসেম্বর রোজ শুক্রবার জেলা বিএনপির সহ¯্রাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান সম্পর্কিত ভিত্তিহীন বানোয়াট মনগড়া বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, প্রকাশিত সংবাদে হাতেগোনা গুটি কয়জনের নাম উল্লেখ পূর্বক আওয়ামীলীগে যোগদানের যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে হাসান কমিশনারকে প্রায় ৪ বৎসর আগে দলের ওয়ার্ড বিএনপির পদ থেকে বহিস্কার করা হয়। অন্যজন আব্দুল ওয়াহিদ খান লাভলু দল বদলের অতীত অভিজ্ঞতায় পারদর্শী ডিগবাজিবাজ হিসেবে পরিচিত যিনি আওয়ামীলীগ থেকে জাতীয়পার্টিতে আবার বিএনপি হয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। দলবদলই যার প্রধান পরিচিতি, তার বিএনপি দলীয় রাজনীতিতে কখনও কোন ভূমিকা ছিলনা। তারRead More
শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.)
শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.) আজ থেকে দেড় হাজার বছর আগে সময়টা ইতিহাসে বর্বরতার যুগ নামে খ্যাত। এমনি সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন সর্বকালীন ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মদ (সা.)। জন্মেই তিনি পেয়েছিলেন জীবনযন্ত্রণার তিক্ত স্বাদ। বাবা ডাকটি তিনি কোনো দিন উচ্চারণ করতে পারেননি। মা বলে ডাকার সুযোগটাও হারান খুব অল্প সময়ের ব্যবধানে। দেখেছিলেন গোত্রপতিদের স্বেচ্ছাচারিতা, কুলিনদের দাম্ভিকতা, পুঁজিপতিদের আগ্রাসী থাবা কত মারাত্মক! মনুষ্য সমাজ আর মানবজীবন অশান্তির গহ্বরে কতটা নিচে তলিয়ে যেতে পারে! তাই হয়তো তিনি পণ করেছিলেন, যে করেই হোক শান্তির পায়রাকে ধরণীতে নামাতেই হবে! আর মহান বিধাতা তো তাঁকেRead More
যে কাজটি করলে আর কখনোই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না!
আমাদের দেশে গ্যাস্টিকের সমস্যা নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবে না। এই সমস্যাটি মূলত ভাজাপোড়া খাবার খেলেই বেশি হয়ে থাকে। অনেকেরই এ সব খাবার খাওয়ার পরে পেট ব্যথা বা বুকে ব্যথা কিংবা বদ হজম হয়। অথচ এই সমস্যা দূর করার জন্য ওষুধ না খেয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে নিচের যেকোন একটি নিয়ম মানলেই চলবে। ১। আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিন। তারপর অল্প একটু লবন মাখিয়ে খেয়ে ফেলুন। আদা খাওয়ার কিছুক্ষণ পর এক কাপ কুসুম গরম পানি খান। গভীর রাতে আর গ্যস্ট্রিকের সমস্যা হবে না। অথবা ২। এক গ্লাসRead More
রামরাইল বীরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ কুমার দেবের পরলোক গমন
ডেস্ক ২৪:: রামরাইল বীরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ কুমার দেবের পরলোক গমন করেছেন। শনিবার দুপুর দুইটার দিকে শহরের মধ্যপাড়া বসাকপাড়াস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে রাতে শহরের মেড্ডা শ্বশ্মানে ধর্মীয় রীতিতে ইন্দ্রজিৎ কুমারের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিল আলী আহসান মোহাম্মদ কাউছার, দুলাল চত্রবর্তী, মোহাম্মদ শাহীন, কালাম, সন্তোষ পাল, রবীন্দ্র চন্দ্র পাল, কার্তিক দাস, সবুজ পাল প্রমুখ।



















