Main Menu

October, 2015

 

নবীনগরে ১০০ কেজি দেশীয় তৈরী চোলাই মদ ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। ২ জন আটক

নবীনগর থানায় কর্মরত এস আই মোঃ গাজী আমান উল্যাহ্  এবং নবীনগর থানাধীন শিবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ শফিকুল ইসলাম, নবীনগর থানার অফিসার ইনচার্জ জনাব ইমতিয়াজ আহমেদ পিপিএম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ছবিতে উল্লেখিত আসামীদ্বয়কে ১০০ কেজি দেশীয় তৈরী চোলাই মদ ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ গ্রেফতার করিয়া অদ্য ২৩/১০/১৫ ইং তারিখ আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া  বিজ্ঞ আদালতে সোপদ্দ করেন।প্রেস রিলিজ


স্বাধীনতার কবি শামসুর রাহমানের জন্মদিন উদযাপন

সকাল ১০টায় তিতাস আবৃত্তি সংগঠনের কার্যালয়ে স্বাধীনতার কবি শামসুর রাহমানের জন্মদিন উদযাপন করা হয়। সংগঠন সহকারি পরিচালক আব্দুল বাছিরের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করে সংগঠন সদস্য শফিকুর রহমান, উত্তম কুমার দাস। কবি সৃষ্টি থেকে আবৃত্তি করে সৌরভী নাসরিন শাওন, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সুস্মিতা দাস, নুদরা তাহিয়া, মাহাথি রহমান প্রমুখ।প্রেস রিলিজ


নবীনগরে শান্তিপূর্নভাবে দুর্গার আরাধনা

মোঃ আমিনুল ইসলামঃহিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ বৃহস্পতিবার মহানবমী ও বিজয়া দশমী।আগামীকাল শুক্রবার দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হবে। আর তাই উপজেলার পূজা মণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গার আরাধনা। আর দেবী দূর্গাকে আগামী বছর আসার আহবান জানিয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও বিসর্জন দেওয়া হবে শুক্রবার। নবীনগর উপজেলায় ৯৪টি পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে মহানবমী ও বিজয়া দশমীর আনুষ্ঠানিতা শেষ হলেও, মন্দিরে চলছে ভক্তদের ভিড়। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ বজায় থাকায় খুশি সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকের বাজনা, ধুপ-ধোয়ার আরতি,প্রার্থনা, উপাসনা আর মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়েRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন ট্রাক শ্রমিক লীগের কার্যকরী পরিষদ অনুমোদন

জাতীয় শ্রমিকলীগের অর্ন্তভুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন ট্রাক শ্রমিক লীগের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গত ২০ অক্টোবর অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাউসার আহমেদ উকিল এবং সাধারণ সম্পাদক এম. এ. মালেক চৌধুরী। কমিটিতে সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র সহ সভাপতি মোঃ কিসমত আলী, সহ সভাপতি মোঃ বাবুল মিয়া, মোঃ হাবিব মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাসিম ছোটন, যুগ্ম সম্পাদক মোঃ সুলতান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মোঃ কামাল হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল বাশার, সহ সাংগঠনিক সম্পাদকRead More


মানসিক ভারসাম্যহীন সেই অন্তর-এর বৃদ্ধা মায়ের চোখের অপারেশন করালেন সেই ব্যাংকার বন্ধুরা

নিজস্ব প্রতিনিধিঃ- গত ১৭ অক্টোবর ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দাউরিয়া গ্রামের শিউলী রানী সরকার (অন্তর) এর বৃদ্ধা মা কমলা রানী সরকারের চোখের অপারেশন করালেন ঢাকাস্থ যমুনা ব্যাংকের এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শামীম আহমেদ ও তার বন্ধুরা। উল্লেখ্য, শিউলী রানী সরকার পাঁচ বছর আগে স্বামী- সন্তানদের রেখে বাড়ী থেকে হারিয়ে যায়। শামীম আহমেদ তার কয়েকজন সহকর্মী বন্ধুদের সাথে গত বছর নভেম্বরে বান্দরবান জেলার থানচিতে ঘুরতে যান। সেখানে শামীম আহমেদ রাস্তার কিনারে মেয়েটিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি তার সহকর্মী আলী সাব্বির, হাসান ফরহাদ আজাদের সহযোগিতায় মেয়েটিকে ঢাকা শেরেRead More


দুইবার পৌরসভার দায়িত্ব পালন ও বিদেশ সফরের অভিজ্ঞতা ভবিষ্যতেও কাজে লাগাতে চাই-মেয়র মোঃ হেলাল উদ্দিন। ।

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌরবাসী সকলের দোয়া ও সহযোগিতায় আমি দুইবার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছি। পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে আমি পৌরবাসীর সেবা করার মহান সুযোগ পেয়েছি। বিগত সময়ে আমি সরকারি ভাবে পৃথিবীর ৯টি দেশ ভ্রমন করেছি। এসমস্ত ভ্রমনে আমি উন্নত বিশ্বের শহর অবকাঠামো নির্মাণ ও পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেছি। বিদেশ সফরের এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি পৌরসভার উন্নয়ন কাজ বাস্তবায়ন করে চলছি। যে কারনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আগে চেয়ে অনেকRead More


এই দেশ স্বাধীন হয়েছে হিন্দু-মুসলিম সবার রক্তে। তাই এ দেশের সর্ব ধর্মের মানুষের সমান ভাবে তাদের ধর্ম-কর্ম, উৎসব পালনের সমান অধিকার রয়েছে-মোকতাদির চৌধুরী এমপি ।

ডেস্ক ২৪:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের অন্যতম নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্ট্রান সবার রক্তে। তাই এ দেশের সর্ব ধর্মের মানুষ সমান ভাবে তাদের ধর্ম-কর্ম, উৎসব পালনের অধিকার রয়েছে। আর এই লক্ষ্যেই বাংলাদেশকে সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঘোষনা করা হয়েছে। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে সব ধর্ম পালনের সমান মর্যাদা, অধিকার ও সুযোগ লাভ করা। উবায়দুল মোকতাদির চৌধুরী গতকাল রাতে পৌর এলাকার বিভিন্ন পূজাRead More


সাংবাদিক ঢালী’র ৪৮তম জম্ম বার্ষিকী ২৫ অক্টোবর

কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) : ২৫ অক্টোবর। ৭০ দশকের শক্তিমান উপস্থাপক, লেখক ও সাংবাদিক ব্রাহ্মণবাড়িযা জেলার কসবা উপজেলার পৌরসভাধীন কাঞ্চনমুড়ি গ্রামে তার জম্ম। তিনি দীর্ঘ তিন যুগের বেশী সময় ধরে ঢাকা,কসবায় সাংবাদিকতা করছেন। কুমিল্লা থেকে প্রকাশিত সাপ্তাহিক আমোদ পত্রিকার রিপোর্টার হিসেবে সাংবাদিক জীবন সূচনা। কাজ করছে দৈনিক আল মুজাদ্দেদ,সাপ্তাহিক জনকন্ঠ, দৈনিক শক্তি, দৈনিক সোনালী বার্তা,দৈনিক প্রতিবেদন, দৈনিক আজকের আওয়াজ,সাপ্তাহিক অপরাধ বিন্দু,দৈনিক সংবাদসহ সিনেমার চিত্রগ্রাহক হিসেবে। এর মধ্যে সাংবাদিকতা, মানবাধিকার কর্মী ও টিভি মিডিয়া অবদানে স্বীকৃতি হিসেবে তিনি বেশ কিছু পুরস্কার অর্জন করেন। খ.ম.হারুনুর রশীদ ঢালী পাক্ষিক অপরাধ পত্র পত্রিকার সম্পাদক/প্রকাশক,কসবা উপজেলাRead More


নাসিরনগরে প্রেস ক্লাবের সাধারন সম্পাদককে প্রাণনাশের হুমকী

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাক্ষণবাড়িয়াঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক সংবাদের নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক সবুজকে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নাসিরনগর সোনালী ব্যাংকের সামনে রাস্তায় গতিরোধ করে তাকে প্রাণ নাশের হুমকি দেয়। পরে বিকাল সাড়ে তিন ঘটিকায় সাংবাদিকের নিজ বাড়িতে গিয়ে নাসিরনগর সদরের সন্ত্রাসী মৃত টেনু মিয়ার ছেলে আসুক, মাসুক,বাসুক, জাসুক ও খোকন গংরা মিলে সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের গুম করার হুমকি দেয়। জানা গেছে, সংবাদিকের দোকান ঘর ভাড়া নিয়ে জোরপূর্বক প্রায় ২ বছর যাবত অবৈধ ভাবে দখল করে রেখেছে সন্ত্রাসীরা।Read More


সকল ধর্ম আলোর পথ দেখায়:: উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে এড. জিয়াউল হক মৃধা এমপি।

মোহাম্মদ মাসুদ, সরাইল ::ব্রাহ্মণবাড়িয়া ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বলেছেন শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এখন তা সার্বজনীন উৎসব। এ উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা হিন্দু সম্প্রদায়ের, কিন্তু মূল বানী সমগ্র মানব জাতির কল্যানের জন্যই নিবেদিত। তিনি বলেন কোন ধর্ম অন্যায়-অসত্য, অসুন্দর কে সমর্থন করে না, সব ধর্মই আলোর পথ দেখায়। মানুষের মধ্যে মনুষ্যত্বের উদ্বোধন ঘটায়। এমপি গতকাল বুধবার সন্ধ্যায় এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপরক্ত মন্তব্য করেন। বক্তব্যে তিনি আরো বলেন অতিতেও আমি উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ছিলাম। বিভিন্ন পূজা আয়োজনে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেওRead More


This site is protected by wp-copyrightpro.com