Main Menu

September, 2015

 

আমির খানের ও সানি লিওন!

একেই বোধহয় বলে আমিরি প্রেম! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’এর প্রেমে পড়েছেন অনেক তরুণীই। কিন্তু সেই তালিকায় এ বার যোগ হল এক সেলেবের নাম। তিনি সানি লিওন। আমির খানের প্রেমে আপাতত হাবুডুবু খাচ্ছেন সানি! স্ন্যাপডিলের বিজ্ঞাপনে আমির খানকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সানি। তাঁর আসন্ন ছবি ‘দঙ্গল’এর জন্য আপাতত ওজন বাড়িয়েছেন আমির। তাঁর ওজন এখন ৯৫ কিলোগ্রাম। তাতে কী! এই মোটা আমিরকেই মনে ধরেছে সানির। টুইট করেছেন, ‘আমির তোমাকে স্ন্যাপডিলের বিজ্ঞাপনে দেখলাম। মোটে অর নট, ইউ স্টিল হট।’ যদিও সানির এই ভাল লাগাকে তিনি কী ভাবে দেখছেন তা জানাননি আমির। ‘দঙ্গল’এর জন্যRead More


জেনেনিন যৌন মিলনের ৭টি উপকার

বিয়ের পর বা আগে অনেকেই সঙ্গিনীর সঙ্গে যৌন মিলনে মিলত হন৷ কিন্তু অধিকাংশই জানেন না যৌন মিলনের ফলে কী কী উপকার হয়ে থাকে৷ ভালো ব্যায়াম : স্বামী-স্ত্রীর সহবাসে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয়৷ তার ফলে যৌন মিলন একপ্রকার ব্যায়ামের কাজ করে৷পাশাপাশি শারীরিক মিলনের ফলে শরীর থেকে প্রচুর ক্যালোরি খরচ হয়, ফলে কোলেস্টেরলের মাত্রা কম হয়, রক্তপ্রবাহ ভালো হয় বলে গবেষকরা জানিয়েছে৷গবেষকরা জানিয়েছে, এক সপ্তাহ নিয়মিত হাঁটা-চলা করলে যে পরিমান ক্যালোরি খরচ হয়, সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে শারীরিক মিলনে লিপ্ত হলে আপনার সেই পরিমান ক্যালোরি খরচ হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: রোগRead More


রাজন হত্যার বিচার শুরু

দুই মাস ১২ দিনের মাথায় শুরু হল শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার বিচার কাজ। মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। টানা নয়টি তারিখে ৩৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই মামলায় রায় ঘোষণা করা হবে। বিচার কাজ শুরু হলেও এখন পর্যন্ত ফিরিয়ে আনা সম্ভব হয়নি সৌদিতে আটক প্রধান অভিযুক্ত কামরুল ইসলামকে। অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রপ্রতিমন্ত্রীসহ সরকারের প্রভাবশালী ও নীতি নির্ধারণী মহল থেকে বারবার কামরুলকে ফিরিয়ে আনার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছিল। ঘোষিত হয়েছিল টাইফ্রেইমও। আশ্বাস আর ঘোষণাতেই সীমাব্ধ থেকেছে তা। কামরুলের সাথে পলাতকRead More


জাতিসংঘে বক্তব্য দেবে স্কুলছাত্রী মনি বেগম

জাতিসংঘের ৭০তম অধিবেশনের শিশু অধিকার সম্মেলনে বক্তব্য দেবে দশম শ্রেণির ছাত্রী মনি বেগম। বাংলাদেশ থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে এ সুযোগ পেল মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থী। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের এভরিওয়ান ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে মনি নিজের মেধা ও যোগ্যতার মাধ্যমে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক গেছেন মনি। নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের এ অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। অধিবেশনে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ও বাল্যবিয়েসহ চারটি বিষয়ের ওপর আলোকপাত করবে কুলাউড়ার মনি। জানাRead More


কসবায় মাকে জবাইকারী পাষন্ড ছেলে আল আমীন ৩দিনের রিমান্ডে

কসবা উপজেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলী গ্রামে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে ছেলেকে বেঁধে রেখে তার সামনেই মাকে হাত-পা বেঁধে জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা। কসবা থানা পুলিশ রোববার ২০ সেপ্টেম্বর বিশেষ অভিযান চালিয়ে হত্যাকন্ডের মূল নায়ক আল আমীন(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ গত ১৯ শনিবার সকালে নিহতের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল খায়ের বাদী হয়ে এজহারে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চারজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। কসবাRead More


বাস চাপায় ৩ মহিলা নিহত, আহত ১০

মোহাম্মদ মাসুদ ॥ সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় ৩ পথচারী মহিলা নিহত ও বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছে। হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো: জাহাঙ্গীর আলম জানান, আজ বুধবার দুপুরে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাসড়কের সরাইলের বাড়িউড়া এলাকায় অতিক্রম করার সময় নিয়ন্তন হাড়িয়ে পথচারীকে চাপাদিলে ৩ মহিলা পথচারী মৃত্যু হয়। এসময় বাসটি উল্টে যায়, এতে বাসের ১০ যাত্রী আহত হয়। এই ঘটনায় দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আহতদেরকে উদ্ধার করে সরাইল স্বস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, সরাইল উপজেলার ইসলামাবাদRead More


আশুগঞ্জে ৪০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২ হাজার ৯৩১ কোটি টাকা ব্যয়ে গ্যাসভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে সরকার। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (পূর্ব)’ প্রকল্পটি অনুমোদন পায়। একনেকের বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিডেট (এপিএসসিএল) ২০২০ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ২ হাজার ৩৫৮ কোটি ২৮ লাখ টাকা পাওয়া যাবে প্রকল্প সাহায্য হিসেবে।Read More


কুখ্যাত ডাকাত হেলাল মিয়া (ডাকাত হেলাল) গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি::ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/ইশতিয়াক আহমেদ ফোর্সসহ আজ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-১৫, তাং-০৪/০২/১৪ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড সহিত জড়িত কুখ্যাত ডাকাত মোঃ হেলাল মিয়া প্রকাশ ডাকাত হেলাল (২৬), পিতা-জমির উদ্দিন, সাং-খাটিহাতা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন খাটিহাতা বিশ্বরোড এলাকা থেকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৩৫, তাং-০৯/০১/১৫ইং, ধারা-দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ সনের (সংশোধনী/০২) এর ১৯(অ)/(ঋ) তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ এবংRead More


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুুষ্ঠিত

আগামী ২৮ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধুস শেখ মুজিবর রহমানের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনার ৬৯ তম জন্ম বার্ষিকী বনার্ঢ্য আয়োজনে পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর পরিচালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, মোঃ শাহ আলম সরকার, অর্থRead More


কসবায় ২শত বোতল ভারতীয় মদসহ এক জন গ্রেফতার

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারত থেকে পাচারের জন্য আনা ২শত বোতল বিভিন্ন প্রকারের মদ সহ এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ (২২সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার বায়েক ইউপির চারুড়া গ্রামের হোসেন মিয়ার বসত ঘর থেকে দুই বোতল মদ উদ্ধার করে। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান,আটককৃত মোঃ হোসেন(২৮),পিতা মৃত-ছিদ্দিক মিয়া একজন মাদক পাচারকারী। গোপন সংবাদের ভিওিতে তাঁর বসত ঘর থেকে এই মালামাল গুলো উদ্বার করে এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


This site is protected by wp-copyrightpro.com