Main Menu

September, 2015

 

তিতাস নদী থেকে ৯০ কেজি গাঁজাসহ চার যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে ৯০ কেজি গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের মেড্ডা শ্মশান ঘাট সংলগ্ন তিতাস নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, মিজান মিয়া (২৮), এরশাদ মিয়া (৩৫), আবু মিয়া (৫৫) ও মামুন মিয়া (৪০)। আটকরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল তিতাস নদীর মেড্ডা শ্মশান ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় একটি ইট বোঝাই নৌকার ভেতরেRead More


গৃহবধূকে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলার কসবায় গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও নিহত রিজিয়া আক্তারের (৩৮) প্রতিবেশী আল-আমিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, মামলার বাকি আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে শুক্রবার ভোরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আমতলি মহল্লার শাহ আলমের স্ত্রী রিজিয়া আক্তারকে তার ছেলের সামনেই হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রিজিয়ার ভাই আবুল খায়ের বাদী হয়ে রিজিয়ার প্রতিবেশী আল-আমিনকে প্রধান করে অজ্ঞাতRead More


বডিং মাঠে হাট শুরু হবে মঙ্গল বার

ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটগুলোতে বেচাকেনা এখনও জমে উঠেনি

এস.এ শোভন :: ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটগুলোতে বেচাকেনা এখনও জমে উঠেনি। বিক্রেতারা গরু. মহিষ, খাসি, ভেড়া নিয়ে হাটে গেলেও দাম হাঁকছেন প্রচুর, এমন অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা পশু পালনের খরচ বেড়ে যাওয়াকে কোরবানির পশুর দাম বৃদ্ধির প্রধান কারন বলছেন। তবে ক্রেতাদের আশা, ভারতীয় পশু হাটে আসলে কোরবানির পশু হয়ত সুলভ মূল্যে নেয়া যাবে। পৌর এলাকার ভাদুঘর ও শহরতলীর শালগাও গরুর বাজার ঘুরে দেখা গেছে, হাটে পর্যাপ্ত দেশিয় পশু রয়েছে। বিক্রেতারা গরু নিয়ে ঠাই দাড়িয়ে আছেন। কিন্তু ক্রেতার সংখ্যা হাতেগোনা। যারা এসেছেন তারাও পশু কিনছেন না, বাজার ঘুরে দেখছেন। একই অবস্থা ভাদুঘরRead More


২২ সেপ্টেম্বর ত্রিপুরায় আবৃত্তি অনুষ্ঠানে যোগ দেবে তিতাসের ৫ সদস্যের সাংস্কৃতিক দল

আগামী ২২ সেপ্টেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সাংস্কৃতিক সংগঠন উড়ান এর শুভযাত্রা শুরু হবে।এ উপলক্ষে সংগঠনের আয়োজনে-এসো কবিতায় হাত ধরি-শীর্ষক এক কবিতা সন্ধা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতবর্ষের কবি ও বাচিকশিল্পিদের অংশগ্রহণে।ঐদিন বিকাল সাড়ে ৫ টায় আগরতলা শহরের সুকান্ত একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার।এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া থেকে তিতাস আবৃত্তি সংগঠনের ৫ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধি দল অংশ নেবে।সংগঠনের সদস্য স্বপন কুমার দেবনাথের নেতৃত্বে এ দলে থাকবেন সংস্কৃতি সংগঠক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী,পরিচালক মো.মনির হোসেন,সহকারি পরিচালক বাছির দুলাল,কবি হেলাল উদ্দিন হৃদয়।এছাড়া চট্রগ্রাম থেকে মুজাহিদুলRead More


২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল বারী চৌধুরী মন্টু

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করবেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।জেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারন অধিবেশনে যাবার কারণে মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে এ দায়িত্ব দেয়া হয়েছে। রোববার বিকালে শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের এক সভায় সাধারন সম্পাদক জননেতা আল মামুন সরকার এ দায়িত্ব বুঝিয়ে দেন।এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন।


জেলা আওয়ামীলীগের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘে যাচ্ছেন আল মামুন সরকার

আগামী ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৭০তম সাধারন অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার। তিনি সোমবার রাতের একটি বিমানে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারন অধিবেশন সহ বেশ কয়েকটি রাষ্ট্রীয় ও বেসরকারি কর্মসূচীতেও যোগদান করবেন। আগামী ২ অক্টোবর তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হওয়ায় জননেতা আল মামুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শহরের হলদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতিRead More


পৌরসভার “উন্নয়ন ও ঐতিহ্য” শীর্ষক স্মরণিকার প্রকাশনা উৎসব

প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটির অন্যতম নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও শিল্পকলার তীর্থ ভূমি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সুনাম পুরো বিশ্ব জুড়ে। বাংলাদেশের প্রাচীনতম পৌরসভা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সুনাম-ঐতিহ্য বহুকালের। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে দেশের পৌরসভারগুলোর জন্য জনবান্ধব নীতি ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ফলে দেশের অন্যান্য পৌরসভার ন্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উন্নয়ন ও গৌরব দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। তিনি শনিবার বিকালে সুর সম্রাটRead More


সৌদিতে নিহত বাতেনের বাড়িতে চলছে শোকের মাতম

সৌদি আরবের ইয়েমেন সীমান্তে মর্টার হামলায় নিহত দুই বাংলাদেশির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাতেনের বাড়িতে চলছে শোকের মাতম।একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অকূল-পাথারে পড়েছেন তার হতদরিদ্র পরিবারের সদস্যরা।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে সৌদি আরবের জিজানের সামতাহ জেনারেল হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে। ইয়েমেন সীমান্ত থেকে ছোড়া মর্টারে মৃত্যু হয় ‍হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী বাতেন ও টাঙ্গাইলের নুরু নামে এক ব্যক্তির। বাতেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের গোলপুকুরিয়া গ্রামের মোহন মিয়ার ছেলে। বাতেনের পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাই ও দুই বোনের মধ্যে বাতেন মেঝো। ২০০৬ সালে একমাত্র সম্বল তিন শতক জমিRead More


আশুগঞ্জের সড়ক দূর্ঘটনায় দুজন নিহত ও আহত দুই জন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে ট্যাংক লড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন গুরুত্বর আহত হয়েছে। নিহতরা হলো জেলার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের সবজি ব্যবসায়ী আনোয়ার আলী (৩৫) ও ছবেদ আলী (৫০)। সরাইল হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০টার দিকে সরাইল থেকে নরসিংদীগামী একটি পিকআপ ভ্যান আশুগঞ্জের সোনারামপুরে এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যমুনা ওয়েল কোম্পানীর তৈলবাহী ট্যাংক লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানের চালকসহ ৪যাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেRead More


সরাইলে মেধাবী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রদিনিধি:: সরাইলে অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থী ও ২০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে ষ্টুডেন্ট ওয়েল ফেয়ার (এস ডব্লিউ এফ) নামক একটি সংগঠন। এ উপলক্ষ্যে গত শনিবার উপজেলার চুন্টা মুক্তমঞ্চ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সংগঠনের সভাপতি শেখ এখলাছুর উর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, থানার ওসি মো. আলী আরশাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মো. হারুন-অর-রশীদ, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইছমত আলী,সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুাইল কলেজেরRead More


This site is protected by wp-copyrightpro.com