September, 2015
চলতি বছরে পবিত্র হজ পালন করবে ১৮ লাখ মানুষ
ইসলাম ডেস্ক- চলতি বছর হজ মৌসুমে ১৮লাখ মুসল্লি পবিত্র হজ পালন করবেন। ১৩ লাখ মুসল্লি আসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আর ৫লাখ দেশের (সৌদি আরবের) অভ্যন্তরীণ। বিভিন্ন দেশের হাজিদের জন্য যে কোটা নির্ধারণ করা আছে তা আরো বৃদ্ধি করা হবে আগামীতে । তবে একটা সময় এই কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হবে। আগামী পাঁচ বছর পর ৫০লাখ লোক এক সঙ্গে হজ করতে পারবে। প্রতি বছর হাজিদের সংখ্যা বৃদ্ধি করা হবে। ‘পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিগণ যেন মার্স ভাইরাসে আক্রান্ত না হন সেজন্য তার মন্ত্রণালয় ব্যাপক নিরাপত্তাRead More
নতুন টাকার নোট পাচ্ছেন না ব্রাহ্মণবাড়িয়াবাসী
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক থেকে সোনালী ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখায় কোনো নতুন টাকার নোট সরবরাহ করা হয়নি। এর ফলে এবারের ঈদে নতুন টাকা থেকে বঞ্চিত হচ্ছেন পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসী। সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশে ব্যাংকের কাছে নতুন-পুরাতন মিলিয়ে মোট ১২০ কোটি টাকা চেয়েছিল সোনালী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখা। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো নতুন টাকার নোট পাঠানো হয়নি। পরবর্তীতে চিঠির মাধ্যমে সোনালী ব্যাংকের নরসিংদী শাখা থেকে পুনঃপ্রচলন যোগ্য ১০০ কোটি টাকা সংগ্রহ করার কথা জানানো হয়। সংগ্রহকৃত এসব টাকার মধ্যে সবগুলোই একRead More
সরাইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গনশুনানী ও মতবিনিময় সভা
দুদকের সহায়ক সংগঠন সরাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় সোমবার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল আবেদীন। সরাইল উপজেলা দুপ্রকের সভাপতি শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে বক্তৃতা করেন সরাইল থানার ওসি আলী আরশাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া ,ডাঃ মো : নোমান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসিনুর রহমান, দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালযের সহকারী পরিচালক নুরুল হুদা,আহসানুল কবির পলাশ, উপসহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সহকারীপরিদর্শক মোঃ কলিমুল্লাহ, সাংস্কুতিকRead More
নাগরিক দায়িত্ব পালনে পৌরবাসীকে সচেতন ভূমিকা রাখতে হবে,,পৌর মেয়র
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌরসভার রাস্তা-ড্রেন সহ বিভিন্ন অবকাঠামোর নির্মাণ ও উন্নয়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা তৈরি করার লক্ষে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন করে যাচ্ছি। তিনি বলেন, রাস্তা-ড্রেন, স্ট্রিটলাইট ইত্যাদি সামাজিক সম্পদ যা সমাজের সকল নাগরিকগন ব্যবহার করে থাকে। এ সমস্ত সম্পদ ব্যবহারে সকলের যেমন নাগরিক অধিকার তেমনি ভাবে এসবের রক্ষণা-বেক্ষণ করাও সকলের নাগরিক দায়িত্ব। এ নাগরিক দায়িত্ব পালনে পৌরবাসীকে সচেতন ভূমিকা রাখতে হবে। মেয়র সকালে পুনিয়াউট এড. আবু তাহেরের বাড়ির পাশের রাস্তা নির্মাণ কাজ উদ্বোধনের সময় এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ শাহজানRead More
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পবিত্র ঈদ-উল-আযহা সুষ্ঠুভাবে উদযাপনসহ জেলার বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্য অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ উপস্থিত ছিলেন।
জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
জেলার তিতাস নদীতে রাজস্ব কর্মসূচির আওতায় উন্মুক্ত জলাশয়ে ১৪৯০ কিলোগ্রাম মাছের পোনা অবমুক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। উন্মুক্ত জলাশয়ে মাছের চাষ বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
গ্যাস সঙ্কটে
৪ মাস পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু
গ্যাস সঙ্কটের কারণে চার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। সার কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, গত ১২ মে গ্যাস সঙ্কটের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক সার কারখানার সকল যন্ত্রপাতি বন্ধ করে ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এর ফলে প্রতিদিন প্রায় ১২শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। তবে গ্যাস সঙ্কট কেটে যাওয়ায় এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল থেকে উৎপাদনে ফিরেছে আশুগঞ্জ সার কারখানা। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমরRead More
কসবার শওকত সৌদি আরবে সড়ক দুঘর্টনায় নিহত,বাড়িতে শোকের মাতম
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শওকত আলম (৩০) বাংলাদেশী শ্রমিক সৌদি আরবে সড়ক দুঘর্টনায় নিহত হয়েছেন। নিহতের লাশ গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার বেলতলী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে এলে পুরো গ্রামে শোকের মাতম চলছে। নিহত শওকত আলম কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলী গ্রামের খলিল আহাম্মদের ছেলে। শওকত আলম ছয় ভাই তিন বোনের মধ্যে সে পঞ্চম। নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে; ২০১২ সনের ৩০ জুন সৌদি আরবে একটি কোম্পানিতে চাকুরী করতে যায়। সে শ্রমিকের কাজ করতেন। মাইক্রোবাস যোগে কর্মস্থলে যাওয়ার পথেRead More
কুটির শিল্পে প্রশিক্ষণ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) পরিচালিত নকশা কেন্দ্রে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। আগ্রহীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোর্সের বিষয়: মৃৎ শিল্প ও বাঁশজাত শিল্প কোর্স ফি: ৫০০ টাকা প্রশিক্ষণের মেয়াদ: অক্টোবর-ডিসেম্বর ২০১৫ যোগোযাগ: মনোজ কান্তি দত্ত, সহঃ প্রধান নকশাবিদ, পিএবিএক্স-৩৭৭ আবেদন ফরমের মূল্য: ৫০ টাকা আবেদনের ঠিকানা: প্রধান নকশাবিদ, নকশা কেন্দ্র, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), ১৩৭-১৩৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০১৫ সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২০ সেপ্টেম্বর ২০১৫
৩ শতাধিক জনবল নেবে পূবালী ব্যাংক
পূবালী ব্যাংক লিমিটেডের ৩টি পদে ৩৭৫ সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: পূবালী ব্যাংক লিমিটেড পদের নাম: সিনিয়র অফিসার পদ সংখ্যা: ৫০ জন পদের নাম: অফিসার পদ সংখ্যা: ১২৫ জন পদের নাম: জুনিয়র অফিসার, ক্যাশ পদ সংখ্যা: ১৫০ জন বিস্তারিত জানতে: www.pubalibangla.com/caree.asp ঠিকানায় প্রবেশ করতে হবে। আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০১৫, বিকাল ৪টা পর্যন্ত। সূত্র: সমকাল, ২০ সেপ্টেম্বর ২০১৫



















