Main Menu

August, 2015

 

যুবক নিহতের ঘটনায় প্রেমিকার বিরুদ্ধে মামলা

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের রেলগেইট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিঙ্গাপুর প্রবাসী মাহবুবুর রহমান খান (৩০) খুনের ঘটনায় তার প্রেমিকা ইসরাত জাহান জুঁইকে (২০) প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত মাহবুবুর রহমান খানের বাবা মাওলানা ফজলুর রহমান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত বাকি আসামিরা হলেন, প্রেমিকা জুঁইয়ের মা হুসনে আরা আক্তার ও বাবা আবুল হোসেন। তাদের মধ্যে বৃহস্পতিবার সকালেই জুঁইকে আটক করেছে পুলিশ। তবে মামলার বাকি দুই আসামি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। আটক জুঁইয়ের বরাত দিয়ে শুক্রবারRead More


সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে জাতীয়করনের দাবিতে সাংবাদিক সম্মেলন

সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে জাতীয়করনের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপজেলার সকল অভিভাবকদের দাবির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। এ সময় বিদ্যালয়টির ব্যবস্থাপনা পরিষদের সদস্য সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল, প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, সহকারী প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন , ১৯৫৪সালে প্রতিষ্ঠিত সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টির নিজস্ব ৩ একর সাড়ে ৫৯Read More


সরাইলে গৃহকর্মীর ইজ্জতের মূল্য ৪০ হাজার টাকা! মামলা তুলে নিতে হুমকি, গৃহকর্মী ঘর ছাড়া

মোহাম্মদ মাসুদ, সরাইল :: ঘটনার ৭ দিন পরও নথিভূক্ত হয়নি ধর্ষনের পর হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটি। আসামী স্বপন আজই (শনিবার) সৌদী আরব চলে যাওয়ার কথা। তাকে সুযোগ দেয়ার উদ্যেশ্যেই বাদীর ইচ্ছার বিরোদ্ধে দফায় দফায় চলছে সালিস বৈঠক। দিন মজুরের কন্যার ইজ্জতের মূল্য নির্ধারন করেছেন ৪০ হাজার টাকা। আর গৃহকর্মী বলছে টাকা নয়, আমি আইনি বিচার চাই। নইলে এ জীবন আর রাখব না। সমাজপতির ছদ্যবেশী  কিছু দালাল আসামীর সাথে মোটা অংকের টাকার চুক্তি করে ঘটনাটি ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ করছে। মামলাটি তুলে নিতে বারবার হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে বাদীকে।Read More


সরাইলে গৃহকর্মীর ইজ্জতের মূল্য ৪০ হাজার টাকা! মামলা তুলে নিতে হুমকি, গৃহকর্মী ঘর ছাড়া

মোহাম্মদ মাসুদ, সরাইল :: ঘটনার ৭ দিন পরও নথিভূক্ত হয়নি ধর্ষনের পর হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটি। আসামী স্বপন আজই (শনিবার) সৌদী আরব চলে যাওয়ার কথা। তাকে সুযোগ দেয়ার উদ্যেশ্যেই বাদীর ইচ্ছার বিরোদ্ধে দফায় দফায় চলছে সালিস বৈঠক। দিন মজুরের কন্যার ইজ্জতের মূল্য নির্ধারন করেছেন ৪০ হাজার টাকা। আর গৃহকর্মী বলছে টাকা নয়, আমি আইনি বিচার চাই। নইলে এ জীবন আর রাখব না। সমাজপতির ছদ্যবেশী  কিছু দালাল আসামীর সাথে মোটা অংকের টাকার চুক্তি করে ঘটনাটি ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ করছে। মামলাটি তুলে নিতে বারবার হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে বাদীকে।Read More


৬৯ কেজি গাঁজাসহ এক যুবক আটক

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬৯ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ মো. সুমন মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সুমন জেলার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে। শুক্রবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সোহেল হাসান ও স্কোয়াড অফিসার সহকারী পরিচালক মো. মইনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল সরাইলRead More


সাংবাদিকদের কর্মবিরতি পালন: এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী অপসারন দাবী

প্রেসক্লাব ও সাংবাদিকেদের সঙ্গে ঔদ্যত্বপূর্ন আচরন করে কেউ পার পাবেনা-সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে আল মামুন সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের রাজনৈতিক কোন পৃষ্ট পোষকতা নেই। ইতিপূর্বেই আমরা একথা প্রেসক্লাব মিলনায়তনে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে জানিয়েছি। সাংবাদিকদের সংগে অন্যায় ভাবে ঔদ্যত্বপূর্ণ আচরন করে কেউ পার পাবেনা। যারা প্রেসক্লাব ও সাংবাদিকদের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলী দেখানোর চেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে তিনি হুশিয়ারী উচ্চারন করেন। আওয়ামীলীগের এই সাংবাদিক বান্ধব নেতা আজ বৃহষ্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।Read More


রোগবালাই ও দূর্গন্ধ মুক্ত শহর গড়তে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই-মেয়র মোঃ হেলাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোঃ হেলাল উদ্দিন, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন নির্ধারিত স্থান ছাড়া পৌরসভার যেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলা পরিবেশ দূষনের অন্যতম কারন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে শহরের সৌন্দর্য নষ্ট হয়, মসা মাছির উপদ্রপ বাড়ে, নানা রোগ বালাই ছড়িয়ে পরে। তিনি বলেন রোগবালাই ও দূর্গন্ধ মুক্ত শহর গড়তে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তিনি পরিচ্ছন্ন শহর গড়তে পৌরসভার পরিচ্ছন্নতার কর্মীর পাশাপাশি শহরবাসীদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। পৌর মেয়র গতকাল শান্তিবাগে ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। প্রেস রিলিজ


ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেনসিডিল ও গাঁজাসহ মো. শাহ আলম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ইব্রাহিমপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ইব্রাহিমপুর গ্রামের সাগর আলীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমপুর গ্রামে শাহ আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় এক কেজি গাঁজা ও ১৪ বোতল ফেনসিডিলসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, আটক শাহ আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গেRead More


রনদা বিক্রম চৌধুরীর পরলোকগমন ॥ পূজা-ঐক্য পরিষদ ও হিন্দু মহাজোটের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদ-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি, রামকৃষ্ণ আশ্রম কমিটি-কালভৈরব মন্দির কমিটি-মেড্ডা শশ্মান কমিটির সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আনন্দময়ী কালিবাড়ী ট্রাষ্টি বোর্ডের সদস্য রণদা বিক্রম চৌধুরী ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন (দিব্যাং লোকং স্বগচ্ছয়েতু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন হৃদযন্ত্রে স্ট্রোক জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, স্ত্রী, নাতি-নাতনী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়ার সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।Read More


কসবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনে অভিযোগ হয়েছে তসলীমুর রেজার বিরুদ্ধে

খ.ম.হারুনুর রশীদ ঢালি কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় ২০ আগস্ট বিকালে উপজেলার গৌপিনাথপুর গ্রামের মোঃ তসলীমুর রেজার বিরুদ্ধে কসবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। কসবা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান জানান,কসবা উপজেলা বায়েক ইউপি কোনাঘাটা গ্রামের সাদেক সরকার বাদি হয়ে  মোঃ তসলীমুর রেজার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত ১৪ আগস্ট ২০১৫ ইং মোঃ তসলীমুর রেজার নিজস্ব ফেস বুকে মন্ত্রী/ এমপি/ পিএস/ এপিএসদের বিরুদ্ধে কুরুচি পূর্ণ লেখা ও স্থানীয় একটি পত্রিকায় ছবিসহ কবিতা লেখায় সহ বিভিন্ন অশালিন কথাবার্তারRead More


This site is protected by wp-copyrightpro.com